যান্ত্ৰিক টানা বন্ধ গতি

আজকে আমাদের আলোচনার বিষয়-যান্ত্ৰিক টানা বন্ধ গতি

যান্ত্ৰিক টানা বন্ধ গতি (Describe the mechanical warp stop motion)

চিত্র নং ৫.২ এর সাহায্যে যান্ত্রিক টানা বন্ধ গতির মেকানিজম দেখানো হলো। এ মেকানিজমের মধ্যে একটি বার ইউনিটে দুইটি বার আছে।

 

যান্ত্ৰিক টানা বন্ধ গতি

 

এখানে বাইরের বারটি স্থির এবং মাঝের বারটি গতিশীল অর্থাৎ এদিক-ওদিক যাতায়াত করতে পারে। এ প্রক্রিয়ায় প্রতিটি টানা সুতার জন্য একটি করে ড্রপওয়্যার থাকে। এ সম্পূর্ণ বার ইউনিটটি ড্রপ ওয়্যারের উপরের লম্বা কাটা অংশের মধ্য দিয়ে অতিক্রম করে।

 

উভয় বারে পর্যায়ক্রমে খাঁজকাটা থাকে। ভিতরের বারটির এদিক-ওদিক গতির পরিমাণ একটি সম্পূর্ণ খাঁজ বা ক্যাস্টেলেশনের সমান এবং একটি ড্রপ ওয়্যার উভয় বারের সর্বনিম্ন অবস্থানে পড়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য কেন্দ্রীয় চলমান বারটি অবশ্যই বাইরের স্থির বার থেকে সামান্য উঁচুতে অবস্থান করবে।

 

ড্রপ ওয়্যার যখন টানাসুতা ছিঁড়ার কারণে এ সর্বনিম্ন অবস্থানে পড়বে তখন কেন্দ্রীয় বা ভিতরের চলমান বারের গতি বন্ধ হয়ে যাবে। কেন্দ্রীয় চলমান বারের এদিক-ওদিক চলার গতি তাঁতের বটম শ্যাফটের উপর অবস্থিত একটি এককেন্দ্রীক (Eccentric) থেকে পেয়ে থাকে।

চিত্রানুযায়ী কেন্দ্রীয় বারটি এদিক-ওদিক মোশন পায়, একটি ফালক্রাম লিভারের দ্বারা যার নিচের প্রান্ত স্প্রিং লোডিং এর সাহায্যে ক্যাম লিভারের আন্দলিত ডায়মন্ড আকারের কাটা অংশের সাথে সংযুক্ত থাকে। যখন টানা সুতা ছেঁড়ার ফলে ঐ সুতার ড্রপ ওয়্যার নিচে পড়ে কেন্দ্রীয় বারটিকে আটকে দেয় তখন এ লিভারটি স্প্রিং লোডিং-এর সাহায্যে উপরের দিকে উঠে আসে, কারণ এটা পাশের দিকে দোল খেতে পারে না এবং এটা রিলিজ ক্যাচ ট্রিপ লিভারটিকে উপরের দিকে ধাক্কা দেয়।

 

যান্ত্ৰিক টানা বন্ধ গতি

 

ফলে এ লিভারের অপর প্রান্ত মাঝখানে ফালক্রাম থাকায় নিচে নেমে যায়, যা লিফটিং ক্যাচকে ক্যাম লিভারের বাইরের প্রান্তে পিছলিয়ে পড়তে সাহায্যে করে। ক্যাম লিভারের এ উত্তোলিত প্রান্ত লিফটিং ক্যাচকে উপরে উঠায় এবং এটার সাথে সংযুক্ত নক অব স্লাইডও উপরে উঠে ।

তাঁতের সম্মুখভাগে অবস্থিত স্লে-এর সাথে সংযুক্ত ক্যাচটিও চিত্রানুযায়ী নক অফ স্লাইডের সাথে সংযুক্ত তারের (Wrie) মাধ্যমে স্টার্টিং হ্যান্ডেল ইউনিটের বাড়তি অংশ বরাবর উপরে উঠে তাঁতকে বন্ধ করে দেয়।
যদি কেন্দ্রীয় বারের চলাচল ড্রপ ওয়্যার দ্বারা বাধাপ্রাপ্ত না হয় তবে এটা এদিক-ওদিক চলতে থাকবে এবং লিফটিং ক্যাচটি ক্যাম লিভারের বাইরের প্রান্তের উপর পিছলিয়ে পড়তে পারবে না।

সুতরাং স্লাইড ব্যাকেটটি বাধাগ্রস্ত হবে না এবং তাঁতটি ক্রমাগতভাবে চলতে থাকবে।

 

যান্ত্ৰিক টানা বন্ধ গতি

 

অসুবিধা (Disadvantages) ঃ

এ মেকানিজমের সবচেয়ে বড় অসুবিধা হলো যদি ড্রপ ওয়্যারটি কেন্দ্রীয় বারের একটি Raised castellation-এর উপর পড়ে তবে পার্শ্ববর্তী ওয়্যারগুলোকে এটার সানকেন অংশের মধ্যে ফেলতে সম্পূর্ণ দুই পিক চক্রের সময় নিবে এবং তারপর ওয়্যার আটকা পড়ার আগে আরও দুই পিক চক্রের সময় নিবে এবং এর পর তাঁত বন্ধ হবে।

কোন যান্ত্রিক টানা বন্ধ মেকানিজমই এ নিশ্চয়তা দিতে পারে না, চার পিকের কম সময়ের মধ্যে তাঁত বন্ধ হয়ে যাবে। সুতরাং ভালো গুণসম্পন্ন কাপড় তৈরি করার জন্য এ পদ্ধতিতে কাপড়ের মধ্যে যে ছিদ্রের সৃষ্টি হয় তা একটি বড় ধরনের সমস্যা ।

Leave a Comment