ওয়ার্প স্টপ মোশন ভূমিকা

আজকে আমাদের আলোচনার বিষয়-ওয়ার্প স্টপ মোশন ভূমিকা

ওয়ার্প স্টপ মোশন ভূমিকা

তাঁত চলাকালীন সময়ে হঠাৎ কোনো টানা সুতা ছিঁড়ে গেলে তাঁতকে স্বল্পতম সময়ের মধ্যে বন্ধ করার জন্য টানা বন্ধ গতি ব্যবহার করা হয়। টানা সুতা ছিঁড়ার সাথে সাথে তাঁত বন্ধ না হলে কাপড়ে কিছু অমেরামতযোগ্য (Unrepairable) ত্রুটি থেকে যায়, যা পরে আর দূর করা যায় না।

 

ওয়ার্প স্টপ মোশন ভূমিকা

 

কারণ ছেঁড়া টানা সুতার সাথে অন্য সুতা জোড়া দেওয়া যায় না। ছেঁড়া টানা সুতাটি তৈরি কাপড়ের মধ্যে ঢুকে যায় এবং এটা কাপড়ের মধ্যে ধারাবাহিকভাবে অবস্থান করে না। ভালো গুণাগুণসম্পন্ন কাপড়ের ক্ষেত্রে এ ধরনের ত্রুটিগুলো বুননের পরে লোহার চিরুনির সাহায্যে আঁচড়িয়ে কিছুটা মেরামত করা হয়।

টানা সুতা ছেঁড়ার সাথে সাথে এটাকে তাৎক্ষণিকভাবে খুঁজে বের করে জোড়া লাগাতে হয়। তা না হলে এ ঢিলা ছেঁড়া সুতাটি পার্শ্ববর্তী অন্যান্য সুতার সাথে জড়িয়ে যায়। ফলে একটি ছেঁড়া সুতার কারণে আরও অনেকগুলো টানা সুতা ছেঁড়ার উপক্রম হয়। এ মেকানিজম ব্যবহারের ফলে কাপড়ের মান বজায় রাখা সম্ভব হয় এবং সর্বোপরি তাঁতের বুননের দক্ষতা বৃদ্ধি পায়।

 

ওয়ার্প স্টপ মোশন ভূমিকা

 

টানা বন্ধ গতি যান্ত্ৰিক অথবা বৈদ্যুতিক যে-কোনো প্রকারের হতে পারে। যান্ত্রিক বা বৈদ্যুতিক যে প্রকারেরই হোক না কেন এ গতির জন্য পাতলা ধাতব পাতের তৈরি একটি ধারক অবশ্যই ব্যবহার করতে হবে, যার নাম ড্রপ ওয়্যার বা ড্রপার বা পিন। প্রতিটি টানা সুতার জন্য এমন একটি করে ড্রপ ওয়্যার ব্যবহার করা হয়।

যখন কোনো একটি টানা সুতা ছিঁড়ে যায় বা ঢিলা হয়ে ঝুলে থাকে তখন তার জন্য নির্ধারিত ড্রপ ওয়্যারটি নিচে পড়ে যায় এবং এ টানা বন্ধ গতিকে সক্রিয় করে তাঁতকে বন্ধ করে দেয়।

 

ড্রপ ওয়্যার (Drop ware) :

টানা বন্ধ গতির প্রধান হাতিয়ার হিসেবে যে পাতলা ধাতব পাতের তৈরি ধারক ব্যবহার করা হয়, তাকে বলা হয় ড্রপ ওয়্যার। বিভিন্ন নকশার ড্রপ ওয়্যার পাওয়া যায়। সুতার মধ্যে ড্রপ ওয়্যার স্থাপন করার পদ্ধতির উপর নির্ভর করে এগুলোকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়। যেমন-

১।ড্রপ ওয়্যারের মধ্য দিয়ে সুতাকে ানার জন্য সুতার একটি মুক্ত প্রান্তের প্রয়োজন হয় এবং

২। ড্রপ ওয়্যারের মধ্যে সুতাকে ঢুকানোর জন্য কোনো মুক্ত প্রান্তে প্রয়োজন হয় না ।

 

ওয়ার্প স্টপ মোশন ভূমিকা

Leave a Comment