আজকে আমরা প্রসেস কন্ট্রোলের অনুশীলনী আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর প্রসেস কন্ট্রোল এর অন্তর্গত।

প্রসেস কন্ট্রোলের অনুশীলনী
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। কন্ট্রোলিং এর ধরন অনুযায়ী প্রসেস কন্ট্রোলকে কয়ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তর : কন্ট্রোলিং এর ধরন অনুযায়ী প্রসেস কন্ট্রোলকে দুই ভাগে ভাগ করা যায়, যথা-
১. অন-লাইন প্রসেস কন্ট্রোল (On-line process control)
২. অফ-লাইন প্রসেস কন্ট্রোল (Off-line process control)
২। অন-লাইন প্রসেস কন্ট্রোল কখন করা হয়?
উত্তর : প্রসেস চলাকালীন সময়ে অন-লাইন প্রসেস কন্ট্রোল করা হয়।
৩। অফ-লাইন প্রসেস কন্ট্রোল বলতে কী বুঝায়?
উত্তর : প্রসেস চলাকালীন যথার্থভাবে যা কিছু কন্ট্রোল করা হয়, তাই অন লাইন প্রসেস কন্ট্রোল।
৪। অন লাইন প্রসেস কন্ট্রোল কী নীতিতে চলে।
উত্তর : এ পদ্ধতি অনেকটা P D C A (Plan-Do Check Act) নীতিতে সম্পন্ন করা হয়।
৫। অফ লাইন প্রসেস কন্ট্রোল বলতে কী বুঝায়?
উত্তর : যে বিষয়গুলো প্রসেসের সাথে জড়িত তবে মেশিন প্রসেস প্যারামিটার সেটিং ইত্যাদির সাথে সংশ্লিষ্ট নয় এমন বিষয়গুলোর নিয়ন্ত্রণকে অফ লাইন প্রসেস কন্ট্রোল বুঝায়।

৬। প্রসেস কন্ট্রোল বলতে কী বুঝায়?
উত্তর : কাঁচামাল হতে শিল্পসম্মত উপায়ে প্রস্তুতকৃত দ্রব্যের প্রসেস নিয়ন্ত্রণ করা যাতে ত্রুটিযুক্ত দ্রব্যের অনুপাত খুব বেশি না হয়।
৭। স্পিনিং মিলের গুণাগুণ নিয়ন্ত্রণকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তর : মোটামুটি চার ভাগে ভাগ করা যায়, যথা-
১। কাঁচামাল নিয়ন্ত্রণ,
২। ওজন (কাউন্ট) নিয়ন্ত্রণ,
৩। ইরেগুলারিটি নিয়ন্ত্রণ,
৪। ট্রাশ/ওয়েস্টেজ নিয়ন্ত্রণ
৮। মিলের টেস্টিং সিডিউল কীসের উপর নির্ভর করে?
উত্তর: মিলের টেস্টিং সিডিউল নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে-
১। টেস্টিং মেশিনারির ক্ষমতা ও লভ্যতার উপর
২। দক্ষ লোকবলের উপর,
৩। গুণগত মানের চাহিদার উপর,
৪। প্রসেসের মেশিনারির ধরন এবং নিয়ন্ত্রণ পদ্ধতির উপর।
৯। উৎপাদন পরিকল্পনাকে কয়ভাগে ভাগ করা যায়
উত্তর : তিন ভাগে ভাগ করা যায়, যথা-
১. দীর্ঘমেয়াদি পরিকল্পনা,
২. মধ্যম মেয়াদি পরিকল্পনা,
৩. স্বল্পমেয়াদি পরিকল্পনা।
১০। দীর্ঘমেয়াদি পরিকল্পনা কত সময়ের জন্য নেয়া হয়?
উত্তর : দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছয় মাস থেকে এক বছর বা ক্ষেত্রবিশেষে কয়েক বছরের জন্যও হতে পারে।
১১। স্বল্পমেয়াদি পরিকল্পনা কত সময়ের জন্য নেয়া হয়।
উত্তর : সাধারণত এক মাস থেকে তিন মাসের জন্য হয়ে থাকে তবে তা দুই এক দিন বা এক সপ্তাহের জন্যও হতে পারে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। কী কী কারণে টেক্সটাইল শিল্পে গুণাগুণ নিয়ন্ত্রণ প্রয়োজন?
উত্তর : টেক্সটাইল শিল্পে গুণাগুণ নিয়ন্ত্রণ নিম্নোক্ত কারণে প্রয়োজন যেমন-
১. কাঁচামাল নিয়ন্ত্রণ
২.ওজন/কাউন্ট নিয়ন্ত্র
৩. ইরেগুলারিটি নিয়ন্ত্রণ
৪. ট্রাশ/ওয়েস্টেজ নিয়ন্ত্রণ
২। প্রসেস কন্ট্রোল ও প্রডাক্ট কন্ট্রোলের মাঝে পার্থক্য লেখ।
প্রসেস কন্ট্রোল ও প্রোডাক্ট কন্ট্রোল-এর মধ্যে পার্থক্য আলোচনা করা হল :
| প্রসেস কন্ট্রোল (Process control) | প্রোডাক্ট কন্ট্রোল (Product control) |
| ১। এখানে ত্রুটিযুক্ত আইটেমের অনুপাত কমানোর জন্য কাঁচামাল হতে উৎপাদিত দ্রবের প্রসেস বা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়। | ১। এখানে ত্রুটিযুক্ত আইটেমের অনুপাত কমানোর জন্য উৎপাদিত দ্রব অর্থাৎ প্রো-ডাক্ট কন্ট্রোল করা হয়। |
| ২। কন্ট্রোল চার্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রসেস কন্ট্রোল করা হয়। | ২। নমুনায়ন পরিদর্শনের প্রক্রিয়ার মাধ্যমে প্রো-ডাক্ট কন্ট্রোল করা হয় । |
| ৩। উৎপাদন প্রক্রিয়া চলাকালীন সময়ে প্রসেস কন্ট্রোল করা হয়। | ৩। উৎপাদন প্রক্রিয়ার শেষে প্রো-ডাক্ট কন্ট্রোল করা হয়। |
| ৪। এ প্রক্রিয়া অধিকতর নির্ভরযোগ্য এবং লাভজনক। | ৪। এ প্রক্রিয়া তুলনামূলকভাবে কম নির্ভরযোগ্য এবং অলাভজনক। |
৩। গুণাগুণ নিয়ন্ত্রণকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তর: গুণাগুণ নিয়ন্ত্রণকে চার ভাগে ভাগ করা যায়, যথা-
১. কাঁচামাল নিয়ন্ত্রণ
২. ওজন নিয়ন্ত্রণ
৩. ইরেগুলারিটি নিয়ন্ত্রণ
৪. ট্রাশ/ওয়েস্টে নিয়ন্ত্রণ।
৪। টেস্টিং সিডিউল কী কী বিষয়ের উপর নির্ভরশীল।
উত্তর: টেস্টিং সিডিউল নিম্নোক্ত বিষয়াবলির উপর নির্ভরশীল। যেমন-
১। টেস্টিং মেশিনারির প্রাপ্যতা বা লভ্যতার উপর
২। দক্ষ লোকবলের উপর
৩।গুনগত মানের চাহিদার উপর
৪। প্রসেনের মেশিনারির ধরন ও নিয়ন্ত্রণ পদ্ধতির উপর।
৫। উৎপাদন পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তর : উৎপাদন পরিকল্পনাকে মোট তিনভাগে ভাগ করা যায়, যথা-
১। দীর্ঘমেয়াদি পরিকল্পনা
২। মধ্যম মেয়াদি পরিকল্পনা
৩। স্বল্পমেয়াদি পরিকল্পনা।

৬। কাউন্ট নির্ণয়ের পদ্ধতি কয়টি ও কী কী?
উত্তর: কাউন্ট নির্ণয়ের পদ্ধতি দুটি, যথা-
১. প্রত্যক্ষ পদ্ধতি,
২. পরোক্ষ পদ্ধতি,
৭। কাউন্ট কাকে বলে? অথবা, কাউন্ট কী?
উত্তর: কাউন্ট হল একটি সংখ্যাবাচক শব্দ, যা দ্বারা সুতার স্থূলতা বা সুক্ষ্মতাকে বুঝায়। অর্থাৎ সুতা কতটা মোটা এবং চিকন হবে। সুতার একক দৈর্ঘ্যের ভর বা একক ভরের ওজনকে কাউন্ট বলে। কাউন্টকে Ne বা N° দ্বারা প্রকাশ করা হয়।
৮। প্রোডাক্ট কন্ট্রোল বলতে কী বুঝায়?
উত্তর: উৎপাদিত দ্রব্যের বিভিন্ন লটগুলোর মধ্যে যাতে অধিক অনুপাতে ত্রুটিযুক্ত দ্রব্য না থাকে তা প্রোডাক্ট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়।
৯। উৎপাদন পরিকল্পনা বলতে কী বুঝায়?
উত্তর: উৎপাদন পরিকল্পনা বলতে প্রতিষ্ঠানে উৎপাদন শুরুর পূর্বেই উৎপাদনের ধরন, পরিমাণ, খরচ উৎপাদন পদ্ধতি ইত্যাদি বিষয়ের পরিকল্পনা ও সিডিউলিং করাকে বুঝায় ।
১০। যন্ত্রপাতি নিয়ন্ত্রণ বলতে কী বুঝায়?
উত্তর: স্বাভাবিক সময়ের পূর্বেই যন্ত্রপাতির অকেজো হওয়া প্রতিরোধের জন্য মেশিনারির কার্যকারিতা বৃদ্ধিকল্পে উপযুক্ত সময়ে সঠিক নিয়ন্ত্রণই যন্ত্রপাতি নিয়ন্ত্রণ।

রচনামূলক প্রশ্নাবলি :
১। উদাহরণসহ প্রসেস কন্ট্রোল বুঝিয়ে লেখ।
২। প্রসেস কন্ট্রোল কত প্রকার ও কী কী? বিস্তারিত আলোচনা কর।
৩। অন-লাইন ও অফ লাইন প্রসেস কন্ট্রোল আলোচনা কর।
৪। টেক্সটাইল শিল্পের বিভিন্ন পর্যায়ে প্রসেস কন্ট্রোল পদ্ধতি আলোচনা কর ।
৫। বিভিন্ন প্রসেস কন্ট্রোলের জন্য টেস্টিং সিডিউল দেখাও।
৬। উৎপাদন পরিকল্পনা বলতে কী বুঝায়? বিভিন্ন উৎপাদন পরিকল্পনাগুলো বর্ণনা কর।
৭। যন্ত্রপাতি নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা কর ।
৮। টীকা লেখ :
(ক) উৎপাদন পরিকল্পনা,
(খ) যন্ত্রপাতি নিয়ন্ত্রণ,
(গ) প্রসেস কন্ট্রোল,
(ঘ) প্রোডাক্ট কন্ট্রোল,
(ঙ) অন লাইন প্রসেস কন্ট্রোল এবং
(চ) অফ লাইন প্রসেস কন্ট্রোল