অটোমেটিক পার্ন চেইঞ্জিং মেকানিজম

আজকে আমাদের আলোচনার বিষয়-অটোমেটিক পার্ন চেইঞ্জিং মেকানিজম

অটোমেটিক পার্ন চেইঞ্জিং মেকানিজম (Describe automatic pirn changing mechanis

কার্যাবলি (Working principle) :

পার্ন চেইঞ্জিং মেকানিজমটি লুমের যে প্রান্তে ফিলার মেকানিজম থাকে বিপরীত দিকে থাকে। এ মেকানিজমে একটি বৃত্তাকার (Circular) ম্যাগাজিন থাকে। এতে সুতা ভর্তি পার্নগুলোকে রাখা হয়। এ ম্যাগাজিনটি র‍্যাচেট ও পল-এর সাহায্যে ঘুরে।

 

অটোমেটিক পার্ন চেইঞ্জিং মেকানিজম

 

পার্ন চেইঞ্জিং মেকানিজমটি ফিলার হতে গতি পায় চালু অবস্থায় মাকু যখন মাকু বক্সে প্রবেশ করে তখন ফিলার পার্নে সুতা আছে কি না তা পরীক্ষা (Check) করে সুতা থাকাকালীন পার্ন পরিবর্তন হয় না।

যখন পার্নের সুতা শেষ হয়ে যায় তখন চেইঞ্জ শ্যাফটের মাধ্যমে বান্টার (Bunter) গতি পেয়ে ল্যাচ (L আঘাত করে, ফলে ল্যাচ (Latch) এর সাথে হ্যামার (Hammer) ফালক্রমে করা থাকায় হ্যামারটি ম্যাগাজিন হা সুতাপূর্ণ পার্নকে আঘাত করে মাকুর ভিতর প্রবেশ করায় এবং খালি পার্নটি পার্ন বক্সে জমা হয়।

 

এভাবে একা পার্ন শেষ হওয়ার পর আরেকটি সুতাপূর্ণ পার্ন মাকুর ভিতর প্রবেশ করানো হয় । হ্যামার মাকুতে পার্ন সরবরাহের পল র‍্যাচেটকে ঘুরায়ে দেয় এবং মেগাজিন সুতাপূর্ণ অন্য একটি পার্ন হ্যামারের নিচে রাখে। মেগাজিনের ে হয় সে স্থানে নতুন একটি পার্ন ভর্তি করা হয়।

 

অটোমেটিক পার্ন চেইঞ্জিং মেকানিজম

 

পার্ন/ববিন পরিবর্তন মেকানিজমটি পূর্ণ দক্ষতায় কাজ করার জন্য নিম্নের বিষয়গুলো নিশ্চিত হতে হবে :

(ক) ববিন স্থানান্তরের সময় মাকু সঠিক অবস্থানে থাকতে হবে ।

(খ) ববিন স্থানান্তরের পর তাৎক্ষণিক পড়েনের টান সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে

(গ) অপসারিত খালি ববিনটি সঠিকভাবে সংরক্ষিত ক্যানে সংরক্ষণ করতে হবে ।

(ঘ) নতুন পার্ন হতে পড়েন সুতা মাকু চক্ষুর ভিতর দিয়ে সঠিকভাবে গাঁথতে হবে।

 

অটোমেটিক পার্ন চেইঞ্জিং মেকানিজম

 

পড়েন মিশ্রণ গতি (Weft mixing motion) :

যে প্রণালিতে কাপড়ের পড়েনের দিকের সুতার রং, কাউন্ট, টুইস্ট ও সূক্ষ্মতার (Fieness) বিভিন্নতা পড়েনের সমবণ্টনের মাধ্যমে কমিয়ে (Minimise) আনা হয়, তাকে পড়েন মিশ্রণ গতি বলে ৷ মাল্টিপল মাকু বক্স মোশন (Multiple shuttle box motion) ও নলি পরিবর্তন মেকানিজম (Pirn change mechanism) এর মাধ্যমে পড়েন মিশ্রণ করা হয় ।

Leave a Comment