আজকে আমরা কন্ট্রোল চার্টের মৌলিক ধারণা সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর স্ট্যাটিসটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এর অন্তর্গত।

কন্ট্রোল চার্টের মৌলিক ধারণা (Basic concept of control chart)
কোন প্রসেসকে নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল চার্ট তৈরি করতে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা হয়।

মনে করি, আমরা t সংখ্যাটি ব্যবহার করে একটি সংখ্যাকে নিয়ন্ত্রণ করছি।
অতএব, t অবশ্যই একটি নমুনার গড় বা ডিফেকটিভ সংখ্যা হবে ।
ধরি, μt = t এর গড় ( mean)
δ = t এর পরিমিত ব্যবধান (Standard deviation)
যখন প্রসেসটি নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ, এর মান শুধুমাত্র দৈবিক তারতম্যের (Random variation) কারণে পরিবর্তিত হয় তখন বিভিন্ন নমুনার মধ্যে। এর মানের যে বিভিন্নতা দেখা দেয় তাতে একটি বিন্যাস (Distribution) পাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত t এর মান আপার লিমিট ও লোয়ার লিমিট এ দুইয়ের মাঝখানে অবস্থান করে ততক্ষণ পর্যন্ত প্রসেসটি নিয়ন্ত্রণে আছে বলে ধরে নেয়া হয়। যখন t বর্ণিত লিমিটদ্বয়ের বাহিরে চলে যায় তখন প্রসেসটিকে নিয়ন্ত্রণাধীন নয় বলে ধরা হয় ।
এর অ্যাকশন লিমিট দুইটি এমনভাবে নির্ধারণ করা হয় যাতে এর মান লিমিটের বাইরে পড়ার সম্ভাবনা ০০০২ অর্থাৎ এ সম্ভাবনা ধনাত্মক দিকে ০.০০১ এবং ঋণাত্মক দিকে ০.০০১ হয় ।
অতএব, t এর মান অ্যাকশন লিমিটের বাইরে পড়ার সম্ভাবনা ৫ = ০.০০২ বা এর কম হলে প্রসেসটি নিয়ন্ত্রণাধীন বলে ধরা হয়। এটিই কন্ট্রোল চার্টের মৌলিক ধারণা।

একে আরও একটু পরিবর্তন করে দুটো ওয়ার্নিং লিমিট এমনভাবে নির্ধারণ করা হয় যাতে । এর মান ওয়ার্নিং লিমিটের বাইরে পড়ার সম্ভাবনা হয় ৫% বা ০.০৫ অর্থাৎ এ সম্ভাবনা ধনাত্মক দিকে ০.০২৫ এবং ঋণাত্মক দিকে ০.০২৫ ভাগ । অতএব, t এর ওয়ার্নিং লিমিটের বাইরে পড়ার সম্ভাবনা ০.০৫ এর বেশি হলেই প্রসেসটি নিয়ন্ত্রণাধীন নয় বলে ধরা হয় ।