কন্ট্রোল চার্টের গুরুত্ব

আজকে আমরা কন্ট্রোল চার্টের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর স্ট্যাটিসটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এর অন্তর্গত।

 

কন্ট্রোল চার্টের গুরুত্ব

 

কন্ট্রোল চার্টের গুরুত্ব (Importance of control chart)

শিল্পকারখানার কন্ট্রোল চার্টের গুরুত্ব অপরিসীম। নিলিখিত কারণে কন্ট্রোল চার্টের প্রয়োজনীয়তা অনুধাবন করা যায়।

১। গুণাগুণ নিয়ন্ত্রণে সহায়তা (Aids in controlling quality) :

কোয়ালিটি কন্ট্রোল চার্টকে মনোযোগ ও নিষ্ঠার সাথে বিশ্লেষণ করলে এবং এর বিশদ ব্যাখ্যা প্রদান করা হলে এর দ্বারা প্রব্যের গুণগত মান বজায় রাখা এবং গুণগত মান উন্নয়নের জন্য ব্যাপক সহায়তা লাভ করা যায়।

২। উৎপাদিত পণ্যের তারতম্য হ্রাস (Variation in product can be reduced) :

কন্ট্রোল চার্টের সাহায্যে উৎপাদন প্রক্রিয়ার পণ্যের প্রতিরোধযোগ্য তারতম্যের কারণগুলো শনাক্ত করে তা কমানোর পদক্ষেপ নেয়া হয়, ফলে উৎপন্ন পণ্যের তারতম্য বহুলাংশে কমে যায়।

৩। তারতম্যের পরিমাণ সম্পর্কে পূর্ব সংকেত (Amount of variation in product can be predicted)

কন্ট্রোল চার্টের সাহায্যে উৎপন্ন দ্রব্যের তারতম্যের পূর্ব সংকেত পাওয়া যায়, যা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তথা গুণাগুণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে সহায়ক।

 

কন্ট্রোল চার্টের গুরুত্ব

 

৪। ব্যবস্থা গ্রহণের নির্ভরযোগ্য ভিত্তি (Givas a reliable basis of action)

উৎপাদন প্রক্রিয়ায় কোন প্রব্য নিয়ন্ত্রণ সীমা অতিক্রম করলে তার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা যায়। অর্থাৎ কন্ট্রোল চার্টের সাহায্যে কোন ব্যবস্থা গ্রহণ করার নির্ভরযোগ্য কারণ বা ভিত্তি পাওয়া যায়

৫। পরীক্ষণ ও পরিদর্শন ব্যয় হ্রাস (Reduced testing and inspection costs)

কোন দ্রব্যের গুণাগুণ সঠিক আছে কি না তা কন্ট্রোল চার্টের সাহায্যে জানা যায়। প্রব্যের গুণাগুণ সঠিক থাকলে টেস্টিং এবং পরিদর্শন খরচ কমানো যায়।

 

৬। সমস্যার অবস্থান নির্দেশে সহায়তা (Aids in locating trouble)

উৎপাদনের সময় যে সমস্ত অসুবিধা দেখা যায় তাদের অবস্থান সম্পর্কে জানা যায়।

৭। গুণগত মানের স্থায়ী সচিত্র রেকর্ড (Gives permanent pictorial record of quality) :

কন্ট্রোল চার্ট সংরক্ষণের মাধ্যমে প্রব্যের অতীত গুণগত মান জানা যায় এবং বর্তমানের গুণগত মানের সাথে অতীতের গুণগত মানের তুলনা করা যায়। অর্থাৎ কন্ট্রোল চার্টের সাহায্যে দ্রব্যের গুণগত মানের স্থায়ী সচিত্র রেকর্ড পাওয়া যায় ।

 

কন্ট্রোল চার্টের গুরুত্ব

 

৮। উৎপাদনের ও পরিদর্শনের মৌলিক ধারণা (Basic idea of production and inspection) :

কন্ট্রোল চার্ট কোন কারখানার উৎপাদন এবং পরিদর্শন সম্পর্কে মৌলিক ধারণা নিতে সাহায্য করে।

৯। মেশিনের গ্রহণযোগ্যতা (Machine acceptance) :

কন্ট্রোল চার্ট দ্বারা কারখানার কোন মেশিন ব্যবহার করে অধিক উৎপাদন এবং গুণগত মানসম্পন্ন দ্রব্য পাওয়া যায় তা জানা যায়।

Leave a Comment