আজকে আমরা গুণাগুণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর স্ট্যাটিসটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এর অন্তর্গত।

গুণাগুণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য (Objects of quality control)
উৎপাদিত দ্রব্যের মান যে সমস্ত পরিবর্তনশীল বিষয় (Variables) দ্বারা প্রভাবিত হয় তাদের প্রগালিবন্ধ (Systematic) ও সুশৃঙ্খল (Regular) নিয়ন্ত্রণকে গুণাগুণ নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল বলে।
যে কোন উৎপাদন প্রক্রিয়ায় দ্রব্যের গুণগত মান যেমন- কাঁচামাল (Raw material), মেশিনারি ( Machinery), বিদ্যুৎ (Electricity), তাপমাত্রা (Temperature), আর্দ্রতা (Humidity), বায়ুস্থিত ধূলাবালি (Dust and dirt) এবং অনুরূপ কতিপয় শর্ত দ্বারা প্রভাবিত হয়। গুণা গুণ নিয়ন্ত্রণ হচ্ছে এই সকল বিষয়ের সুশৃঙ্খল এবং প্রণালিবদ্ধ নিয়ন্ত্রণ।

গুণা গুণ নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল হল সবচেয়ে কম খরচে ক্রেতা বা ব্যবহার কারীর যথেষ্ট সন্তুষ্টি বিধান করে উৎপন্ন পণ্যের মাননিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত সকল কলাকৌশল এবং পদ্ধতির সংমিশ্রণ। এগুলোর সঠিক প্রয়োগে দ্রব্যের উৎপাদন খরচ ও অপব্যয় হ্রাস পায় এবং দ্রব্যের গুণগত মান উন্নততর হয়। ফলে ভোক্তা পর্যায়ে দ্রব্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় ।
গুণাগুণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যসমূহ নিম্নে আলোচনা করা হল :
১। গুণাগুণ নিয়ন্ত্রণের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে গুণগত মানের জন্য একটি আদর্শ (Standard) স্থাপন করা, যা ক্রেতাগণ গ্রহণ করতে ইচ্ছুক । অন্যভাবে বলা যায় যে, ক্রেতার চাহিদা মোতাবেক দ্রব্যের গুণগত মান নির্ধারণ করা।

২। দ্রব্য উৎপাদনের সময় গুণগত মানের বিচ্যুতির ধারা ও পরিধি বিশ্লেষণ করা এবং উক্ত বিচ্যুতির কারণ নির্ণয় করা।
৩। কাঙ্ক্ষিত মান অপেক্ষা নিম্নমানের দ্রব্য উৎপাদিত হলে তা পরিহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ৪ । ক্রেতাকে যাতে গ্রহণযোগ্য গুণাগুণের দ্রব্য সরবরাহ নিশ্চিত করা যায় সেদিকে লক্ষ রাখী।