নিয়ন্ত্রণ চিত্র বা কন্ট্রোল চার্ট

আজকের আলোচনার বিষয়ঃ নিয়ন্ত্রণ চিত্র বা কন্ট্রোল চার্ট। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর স্ট্যাটিসটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এর অন্তর্গত।

 

নিয়ন্ত্রণ চিত্র বা কন্ট্রোল চার্ট

 

নিয়ন্ত্রণ চিত্র বা কন্ট্রোল চার্ট (Control chart)

কোন উৎপাদন প্রক্রিয়ায় প্রসেসকে নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল চাটই হচ্ছে প্রধান উপায়, ক-ন্ট্রোল চার্ট হচ্ছে একটি পরিসংখ্যান টুল (Statistical tool), যা উৎপাদন প্রক্রিয়ায় প্রসেসকে নিয়ন্ত্রণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর সাহায্যে স্রব্যের গুণগত মানের তারতম্য পরিমাপ করা যায় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দ্রব্যের গুণগত মান উন্নয়ন করা যায়।

 

সাধারণত দুই ধরনের তারতম্য কোয়ালিটি কন্ট্রোল চার্টের মাধ্যমে পরিমাপ করা যায়। তার মধ্যে দৈবক্রমে গঠিত তারতম্য (Variation due to chance) যেগুলো কন্ট্রোল লিমিটের (Control limit) মধ্যেই অবস্থান করে। এ ধরনের তারতম্যের কারণ সাধারণত অনুসন্ধান করা হয় না বা এর কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেয়া অত্যন্ত দুষ্কর হয়। এগুলোকে গ্রহণযোগ্য তারতম্য বলেই গণ্য করা হয়।

 

নিয়ন্ত্রণ চিত্র বা কন্ট্রোল চার্ট

 

অন্য ধরনের ভারতম্য যেগুলো কন্ট্রোল চার্টের মাধ্যমে পরিমাপ করা যায়, তাকে নিরূপণযোগ্য তারতম্য (Variation due to assignable causes) বলা হয়। এ ধরনের তারতম্যগুলোকে পরিমাপ করা যায় এবং চোখে দেখা যায় ও দূর করা সম্ভব। অর্থাৎ বড় ধরনের কারণে সৃষ্ট তারতম্য। সাধারণত অন্ধ প্রক্রিয়ার জন্য এ ধরনের তারতম্য হয়ে থাকে।

টেক্সটাইল শিল্পকারখানায় তুলনামূলক কম সময়ের মধ্যেই কন্ট্রোল চার্ট ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এবং বাস্তবিক পক্ষে কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ারদের কাছে কন্ট্রোল চার্ট পরিসংখ্যান গুণাগুণ নিয়ন্ত্রণের অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। এ ছাড়াও কন্ট্রোল চার্ট ব্যবহারের ফলে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে নানাবিধ গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে।

 

নিয়ন্ত্রণ চিত্র বা কন্ট্রোল চার্ট

 

ক-ন্ট্রোল চার্টে সাধারণত তিনটি অনুভূমিক রেখা ( Horizontal line) থাকে। তার মধ্যে মাঝখানের রেখাকে সেন্ট্রাল লাইন (Central line) বা গড় রেখা এবং উপরের ও নিচের রেখাদ্বয়কে যথাক্রমে আপার কন্ট্রোল লিমিট (Upper control limit) ও লোয়ার কন্ট্রোল লিমিট (Lower control limit) বলা হয়। এ কন্ট্রোল লিমিটকে সাধারণত অ্যাকশন লিমিট (Action limit) হিসেবেই অভিহিত করা হয়।

তবে চার্টকে কিছুটা পরিবর্তন করে ক-ন্ট্রোল চার্টে আরও দুইটি লিমিট অঙ্কন করা যায়, তা হল আপার ওয়ার্নিং লিমিট (Upper warning limit) এবং লোয়ার ওয়ার্নিং লিমিট (Lower warning limit)। কন্ট্রোল চার্টের এ লিমিটগুলো হতে প্রক্রিয়ারত অবস্থায় উৎপাদিত দ্রব্যের গুণাগুণের অবস্থা জানা যায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া যায় ।

Leave a Comment