অ্যাব্রেশনের অনুশীলনী

আজকে আমরা আলোচনা করবো অ্যাব্রেশনের অনুশীলনী। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর অ্যাব্রেশন এর অন্তর্গত।

 

অ্যাব্রেশনের অনুশীলনী

 

অ্যাব্রেশনের অনুশীলনী

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১. সার্ভিসাবিলিটি বলতে কী বুঝায়?

উত্তর: কোন কাপড়ের ব্যবহার উপযোগিতাকে সার্ভিসাবিলিটি বলে।

২. অ্যাব্রেশন বলতে কী বুঝায়?

উত্তর: কোন কাপড়ের ব্যবহার করতে করতে এর যে অবস্থার সৃষ্টি হয় তাই অ্যাব্রেশন ।

৩. অ্যাব্রেশন রেজিস্ট্যান্স বলতে কী বুঝায়?

উত্তর: কোন কাপড় ঘর্ষণের ফলে এর উপর সৃষ্ট ক্ষয়ক্ষতি প্রতিরোধের ক্ষমতাকেই কাপড়ের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স বলে।

৪. ওয়্যারের অন্যতম কারণ কী?

উত্তর: ওয়্যারের অন্যতম কারণ হল ঘর্ষণ বা অ্যাব্রেশন ।

৫. অ্যাব্রেশন কত প্রকার ও কী কী?

অ্যাব্রেশন তিন প্রকার, যথা-

i) প্লেইন বা ফ্ল্যাট অ্যাব্রেশন

ii) এজ অ্যাব্রেশন

iii) ফ্লেক্স অ্যাব্রেশন।

৬. অ্যাব্রেশনের গুরুত্বপূর্ণ কারণ কী?

উত্তর: কাপড় এবং বাহ্যিক বস্তুর সাথে ঘর্ষণের ফলে যে অ্যাব্রেশন ঘটে।

 

অ্যাব্রেশনের অনুশীলনী

 

৭. অ্যাব্রেশন রেজিস্ট্যান্স পরিমাপের তিনটি যন্ত্রের নাম লেখ।

উত্তর:

i) দি মার্টিনডেল আবেশন টেস্টার

ii) দি উইরা অ্যাব্রেশন টেস্টার,

iii) দি লিনরা অ্যাব্রেশন টেস্টার।

৮। ওয়্যার ইনডেক্স (Wear index) কী? অথবা, ওয়্যার ইনডেক্স নির্ণয়ের সূত্র লেখ।

উত্তরঃ ওয়্যার ইনডেক্স, Wi = (মিলিগ্রামে ওজন হারানোর পরিমাণ/নির্দিষ্ট সংখ্যক ঘূর্ণন (Cycle)) × 100

৯. ফ্যাব্রিক ডিসেকশন পদ্ধতি কোন কাপড়ের জন্য ব্যবহার করা হয় ?

উত্তর : ফেন্টেড কাপড় ও পাইলড কাপড়ে ফ্যাব্রিক ডিসেকশন পদ্ধতি ব্যবহার করা হয়

১০। স্টেনটারিং প্রক্রিয়ায় মান নিয়ন্ত্রণের ক্ষেত্রগুলো কী কী?

উত্তর: স্টেনটারিং প্রক্রিয়ায় মান নিয়ন্ত্রণের ক্ষেত্রগুলো নিম্নরূপ ঃ

১। অপারেটরের দক্ষতা ও সততার উপর

২। স্টেনটারিং মেশিনের কার্যক্ষমতা

৩। সময়

৪ । স্থান

৫। কাপড়ের কোয়ালিটি ।

 

অ্যাব্রেশনের অনুশীলনী

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

১. দি মার্টিনডেন্স অ্যাব্রেশন টেস্টার এর মূলনীতি লেখ ।

উত্তর : দি মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টারের মূলনীতি ঃ এ যন্ত্রে সাধারণ নমুনা হোল্ডারের পরিবর্তে হালকা ওজনবিশিষ্ট বর্গাকৃতি হোল্ডার ব্যবহার করা হয়। এ হোল্ডারগুলো চাবি দ্বারা এমনভাবে আটকানো থাকে, যা এরা ভার্টিক্যালি গতি প্রদান করতে পারে কিন্তু এদের অক্ষ বরাবর ঘুরতে পারে না। অর্থাৎ এ গতিটি বিভিন্ন দিকের গতির মাধ্যমে কাপড়ের উপর ঘর্ষণ দেয়। নির্দিষ্ট সংখ্যক ঘূর্ণনের ফলে ঘর্ষণে কাপড়ের যে ওজন হারায় তা নির্ণয় করা হয় । অতঃপর নিচের সূত্রের সাহায্যে ওয়্যার ইনডেক্স বের করা হয় ।

ওয়্যার ইনডেক্স, Wi= (Weight loss in mg /No. of cycle tested) x 100

২. অ্যাব্রেশনের কারণগুলো লেখ।

উত্তর : অ্যাব্রেশনের কারণসমূহ নিম্নরূপ ঃ

১। কাপড়ে কাপড়ে ঘর্ষণের জন্য অ্যাব্রেশন ঘটে।

২। কাপড় এবং বাহ্যিক বস্তুর সাথে ঘর্ষণের ফলে অ্যাব্রেশন ঘটে।

৩। ফাইবার এবং কাপড়ে অবস্থিত ধুলাবালি ইত্যাদির সাথে কাপড়ের ঘর্ষণের ফলে অ্যাব্রেশন ঘটে।

৩. কাপড়ের সার্ভিসাবিলিটি পরীক্ষার উদ্দেশ্যগুলো কী কী?

উত্তর: কাপড়ে সার্ভিসাবিলিটি পরীক্ষার উদ্দেশ্য নিম্নরূপ :

১। বাজার গবেষণার অংশ হিসাবে বিভিন্ন ধরনের ফাইবার সুতা এবং কাপড়ের তুলনা করা যায়।

২। কোন কাপড়ের বিশেষ কোন সর্বশেষ ব্যবহারের যথোপযুক্ততা মূল্যায়নে সাহায্য করে।

৩। কোন টেক্সটাইল দ্রব্য যেমন- ফাইবার, সুতা বা কাপড়ের শেষ ব্যবহার এর যথোপযুক্ততার বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

৪। কাপড়ের কার্যসম্পাদনে উক্ত কাপড়ের স্ট্রাকচার এবং ফিনিশিং এর প্রভাব নিরূপণে সাহায্য করে।

 

অ্যাব্রেশনের অনুশীলনী

 

৪. অ্যাব্রেশন রেজিস্ট্যান্স পরীক্ষার বিবেচ্য বিষয়গুলো উল্লেখ কর।

উত্তর: অ্যাব্রেশন রেজিস্ট্যান্স পরীক্ষার বিবেচ্য বিষয়গুলো নিম্নরূপ ঃ

১। পরীক্ষাধীন নমুনার অবস্থা

২। পরীক্ষা করার যন্ত্রপাতি নির্বাচন

৩। অ্যাব্রেসিড গতি নির্বাচন

৪। অ্যাব্রেশনের দিক

৫। অ্যাব্রেডান্ট নির্বাচন

৬। নমুনার পিছনের ব্যাকিং

৭। নমুনার উপর টান

৮। পরীক্ষার সমাপ্তি টানা ।

 

৫. কাপড়ের অন্যতম ওয়্যারের কারণগুলো কী কী?

উত্তর: কাপড়ের অন্যতম ওয়্যারের কারণসমূহ নিম্নরূপ ঃ

১। কাপড়ে কাপড়ে ঘর্ষণ ।

২। কাপড় এবং পারিপার্শ্বিক বা বাহ্যিক বস্তুর সাথে ঘর্ষণ ।

৩। ফাইবার এবং কাপড়ে অবস্থিত ধুলাবালি ইত্যাদির সাথে কাপড়ের ঘর্ষণ ।

৪। কাপড় পুনঃপুন লন্ড্রিতে ধৌত করা এবং ড্রাই ক্লিনিং ইত্যাদি কারণেও কাপড়ে ক্ষয়ক্ষতি হয় ।

৬। অ্যাব্রেশনের ধরনগুলো বর্ণনা কর।

উত্তর : অ্যাব্রেশনের ধরন ঃ কাপড়ের ঘর্ষণ বা অ্যাব্রেশনকে মোটামুটি তিনভাগে ভাগ করা হয়, যথা– ১। প্লেইন বা ফ্ল্যাট অ্যাব্রেশন, ২। এজ অ্যাব্রেশন, ৩। ফ্লেক্স অ্যাব্রেশন

১। প্লেইন বা ফ্ল্যাট অ্যাব্রেশনঃ ও কাপড়ের সমতল জায়গায় ঘর্ষণের ফলে যে ক্ষয়ক্ষতি সাধিত হয়, তাকে প্লেইন বা ফ্ল্যাট অ্যাব্রেশন বলে। যেমন- ঊরু বা বগলের নিচের কাপড়।

২। এজ অ্যাব্রেশন ঃ কাপড়ের কিনারা বা প্রান্তভাগে বা কাপড়ের ভাঁজকৃত স্থানে ঘর্ষণের ফলে যে ক্ষয়ক্ষতি হয়, তাকে এজ অ্যাব্রেশন বলে। যেমন- জামার কাপড়

৩। ফ্লেক্স অ্যাব্রেশন : ব্যবহারের সময় কাপড়ের যে সমস্ত জায়গা বেঁকে যাওয়ার জন্য ঘর্ষণ হয়, তাকে ফ্লেক্স অ্যাব্রেশন বলে । যেমন- কনুই বা হাঁটুর কাপড় ।

 

অ্যাব্রেশনের অনুশীলনী

 

৭। অ্যাব্রেশন রেজিস্ট্যান্স পরিমাপের যন্ত্রপাতিগুলোর নাম লেখ।

উত্তর : কাপড়ের অ্যাব্রেশন রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য নিম্নলিখিত যন্ত্রপাতি ব্যবহার করা হয় ঃ

১। দি মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টার

২। দি উইরা অ্যাব্রেশন টেস্টার

৩। দি লিনরা অ্যাব্রেশন টেস্টার

৪। দি টেবার অ্যাব্রেশন

৫। দি সাইফার অ্যাব্রেশন টেস্টার

৬। দি ওয়াইজেনবিক অ্যাব্রেশন টেস্টার।

৮। অ্যাব্রেশন রেজিস্ট্যান্স নিরূপণ করার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করা হয়?

উত্তর: ১। একই প্রকারের অপরীক্ষিত নমুনার সাথে পরীক্ষিত নমুনার তুলনা করে ।

২। অ্যাব্রেডান্টের কতবার ঘূর্ণনে কাপড়ে একটি সুতা ছিঁড়ে বা একটি ছিদ্র তৈরি হয়

৩। ঘর্ষণের বিপরীতে ওজনের ঘাটতি নিরূপণ করে।

৪। শক্তির ঘাটতি নির্ণয় করে।

 

অ্যাব্রেশনের অনুশীলনী

 

রচনামূলক প্রশ্নাবলি :

১। কাপড়ের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বলতে কী বুঝায়। অ্যাব্রেশন কত প্রকার ও কী কী?

২। অ্যাব্রেশনের কারণগুলো লেখ ।

৩। আব্রেশন রেজিস্ট্যান্স পরীক্ষার বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।

৪। কী কী ভাবে কাপড়ের ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়?

৫। চিত্রসহ দি মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টারের মূলনীতি ও যান্ত্রিক বর্ণনাসহ কার্যপদ্ধতি আলোচনা কর ।

Leave a Comment