আজকে আমরা স্পেসিফিকেশন লিমিট সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর স্ট্যাটিসটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এর অন্তর্গত।

স্পেসিফিকেশন লিমিট (Specification limit)
কোন উৎপাদন প্রক্রিয়ায় প্রসেসকে নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল চাটই হচ্ছে প্রধান উপায়, কন্ট্রোল চার্ট হচ্ছে একটি পরিসংখ্যান টুল (Statistical tool), যা উৎপাদন প্রক্রিয়ায় প্রসেসকে নিয়ন্ত্রণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর সাহায্যে স্রব্যের গুণগত মানের তারতম্য পরিমাপ করা যায় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দ্রব্যের গুণগত মান উন্নয়ন করা যায়। সাধারণত দুই ধরনের তারতম্য কোয়ালিটি কন্ট্রোল চার্টের মাধ্যমে পরিমাপ করা যায়।
কন্ট্রোল চার্টে সাধারণত তিনটি অনুভূমিক রেখা ( Horizontal line) থাকে। তার মধ্যে মাঝখানের রেখাকে সেন্ট্রাল লাইন (Central line) বা গড় রেখা এবং উপরের ও নিচের রেখাদ্বয়কে যথাক্রমে আপার কন্ট্রোল লিমিট (Upper control limit) ও লোয়ার কন্ট্রোল লিমিট (Lower control limit) বলা হয়।

স্পেসিফিকেশন সীমা হল সেই মানগুলি যার মধ্যে পণ্য বা পরিষেবাগুলি পরিচালনা করা উচিত ৷ এই সীমা সাধারণত গ্রাহকের প্রয়োজনীয়তা দ্বারা সেট করা হয়।
কোন নির্দিষ্ট দ্রব্য উৎপাদন করার সময় তার গ্রহণযোগ্যতার সর্বোচ্চ তারতম্যের সীমা বা লিমিটকে স্পেসিফিকেশন লিমিট বলে।
স্পেসি-ফিকেশন লিমিট ও কন্ট্রোল লিমিটের মধ্যে মূল পার্থক্য হল যে, স্পেসিফিকেশন লিমিট কোন বিশেষ অবস্থায় কোন দ্রব্যের প্রয়োজনীয় বৈশিষ্ট্যমণ্ডিত করাকে বুঝায় আর কন্ট্রোল লিমিট হল কোন দ্রব্যের প্রকৃত বৈশিষ্ট্যের পরিমাপ।

যদি স্পেসি-ফিকেশন লিমিট কন্ট্রোল লিমিটের বাহিরে থাকে অর্থাৎ এটি কন্ট্রোল লিমিট অপেক্ষা চওড়া হয় তবে উৎপাদিত দ্রব্য সর্বদাই প্রয়োজনীয় স্পেসিফিকেশন অনুযায়ী তৈরি হবে। আর যদি স্পেসিফিকেশন লিমিট কন্ট্রোল লিমিটের মধ্যে থাকে অর্থাৎ এটি কন্ট্রোল লিমিটের চেয়ে কম প্রশস্ত হয়, তবে উৎপাদিত দ্রব্য শতকরা কিছু পরিমা প্রয়োজনীয় স্পেসিফিকেশন অনুযায়ী তৈরি হবে। বাকি দ্রব্য প্রয়োজনীয় স্পেসিফিকেশন অনুযায়ী তৈরি হবে না ।