টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানে গুণাগুণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা

আজকের আলোচনার বিষয়ঃ টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানে গুণাগুণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর স্ট্যাটিসটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এর অন্তর্গত।

 

টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানে গুণাগুণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা

 

টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানে গুণাগুণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা (Necessity of quality control in textile industry)

টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানে গুণাগুণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

নিম্নলিখিত কারণে টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠানে গুণাগুণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা রয়েছে।

১। মানের সমতা এবং স্থিতিশীলতা আনয়ন ।

২। উৎপাদন ব্যয় হ্রাসকরণ।

৩। দ্রব্যের গুণাগুণ উন্নতকরণ ।

৪। পরিদর্শন ব্যয় হ্রাস করা।

৫ । অপ্রয়োজনীয় এবং অসামঞ্জস্যতা দূরীভূতকরণ।

৬। ডিজাইন ও প্রক্রিয়া উন্নয়ন।

৭। সম্পর্ক উন্নয়ন ।

৮। কারিগরি জ্ঞানের উন্নয়ন।

 

টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানে গুণাগুণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা

 

১। মানের সমতা এবং স্থিতিশীলতা আনয়নঃ

গুণাগুণ নিয়ন্ত্রণের ফলে গুণাগুণের সমতা এবং স্থিতিশীলতা বজায় রাখা যায় । কেননা দ্রব্য উৎপাদনের বিভিন্ন স্তরে গুণাগুণ নিয়ন্ত্রণের ফলে দ্রব্যের মানে লক্ষণীয় অসমতা সংঘটিত হতে পারে না। তা ছাড়া বিভিন্ন দ্রব্যের মানের মধ্যে অগ্রহণযোগ্য তারতম্য দেখা যায় না। সেহেতু গুণাগুণ নিয়ন্ত্রণ দ্রব্যগুলোর মধ্যে মানের সমতা এবং স্থিতিশীলতা আনয়নে সহায়তা করে।

২। উৎপাদন ব্যয় হ্রাসকরণ :

উৎপাদন ব্যয় হ্রাসের জন্য গুণাগুণ নিয়ন্ত্রণ প্রয়োজন, কারণ উপযুক্ত নিয়ন্ত্রণের ফলে খারাপ অথবা ত্রুটিপূর্ণ দ্রব্য উৎপাদন হ্রাস পায়। যত বেশি পরিমাণে ভালো দ্রব্য উৎপাদিত হবে এবং যত কম ত্রুটিপূর্ণ দ্রব্য উৎপাদিত হবে তত উৎপাদন ব্যয় হ্রাস পাবে।

 

৩। দ্রব্যের গুণাগুণ উন্নতকরণ :

উৎপাদিত দ্রব্যের গুণাগুণ উন্নত করার জন্য গুণাগুণ নিয়ন্ত্রণ প্রয়োজন, কেননা উৎপাদিত দ্রব্য হতে ত্রুটিপূর্ণ দ্রব্যগুলো বাদ দেয়া হয় ফলে দ্রব্যের গুণাগুণ উন্নত হয় ।

 

টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানে গুণাগুণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা

 

৪। পরিদর্শন ব্যয় হ্রাস করাঃ

গুণাগুণ নিয়ন্ত্রণের মাধ্যমে জানা যায় কখন কত পরিমাণ এবং কী পদ্ধতিতে পরিদর্শন করা হবে। অর্থাৎ তা প্রয়োজনীয় পরিদর্শনের সুপারিশ করে, ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায় ।

৫। অপ্রয়োজনীয় এবং অসামঞ্জস্যতা দূরীভূতকরণ :

গুণাগুণ নিয়ন্ত্রণ দ্রব্য উৎপাদন প্রক্রিয়ার প্রথম স্তর হতে শেষ স্তর পর্যন্ত দ্রব্যের গুণাগুণ যাচাই করে যদি প্রথম বা মধ্যবর্তী কোন দ্রব্যের গুণাগুণে অবনতি পরিলক্ষিত হয় তবে উক্ত দ্রব্যকে অযথা পরবর্তী কার্যসম্পাদন থেকে বিরত রাখা যায়। অর্থাৎ এটি অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্য কার্যাবলি থেকে রক্ষা করে।

৬। ডিজাইন ও প্রক্রিয়া উন্নয়নঃ

গুণাগুণ নিয়ন্ত্রণ দ্বারা অল্প খরচে দ্রব্যের ডিজাইন ও প্রক্রিয়া উন্নয়ন সাধন করা হয়।

 

টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানে গুণাগুণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা

 

৭। সম্পর্ক উন্নয়নঃ

ও সঠিক গুণাগুণবিশিষ্ট দ্রব্য ক্রেতাকে সরবরাহ করলে ক্রেতা সন্তুষ্ট হয়। তাই গুণাগুণ নিয়ন্ত্রণ ক্রেতা এবং উৎপাদকের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়তা করে।

৮। কারিগরি জ্ঞানের উন্নয়নঃ

গুণাগুণ নিয়ন্ত্রণের ফলে কারিগরি জ্ঞান এবং প্রকৌশল উপাত্তগুলোর উন্নয়ন সাধন করা যায়।

Leave a Comment