ফাস্টনেসের অনুশীলনী

আজকে আমরা ফাস্টনেসের অনুশীলনী আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ফাস্টনেস এর অন্তর্গত।

 

ফাস্টনেসের অনুশীলনী

 

ফাস্টনেসের অনুশীলনী

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১. কালার ফার্স্টনেস কী?

উত্তর : বিভিন্ন অবস্থার রঙিন বা ছাপা কাপড়ের রং অবিকৃত থাকাকেই কালার ফাস্টনেস বলে।

২. ফাস্টনেস কাকে বলে?

উত্তর : কোন টেক্সটাইল দ্রব্যের উপর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাপ, আলো, ঘর্ষণ, ধৌতকরণ ইত্যাদি ক্রিয়া করালে উক্ত দ্রব্য কী পরিমাণ তার আসল গুণাবলিকে বিকৃত হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে তাকেই টেক্সটাইল দ্রব্যের ফাস্টনেস বলে।

৩. সাধারণত রঙিন বা ছাপা কাপড়ের কী কী ফাস্টনেস বিবেচনা করা হয়?

উত্তর : সাধারণত রঙিন বা ছাপা কাপড়ের নিম্নলিখিত ফাস্টনেস বিবেচনা করা হয়-

(i) লাইট ফাস্টনেস,

(ii) ওয়াশিং ফাস্টনেস,

(iii) পারস্পিরেশন ফাস্টনেস এবং

(iv) রাবিং ফাস্টনেস।

৪। ওয়াশিং ফাস্টনেস পরিমাণে কী নিয়ে বিকারক তৈরি করা হয়?

উত্তর : ওয়াশিং ফাস্টনেস পরিমাপে প্রতি লিটার বিশুদ্ধ পানিতে ৫ গ্রাম সাবান দিয়ে বিকারক তৈরি করা হয়।

৫. ওয়াশিং ফাস্টনেসে দ্রব্য ও দ্রাবকের অনুপাত কত?

উত্তর : ওয়াশিং ফাস্টনেসে দ্রব্য ও দ্রাবকের অনুপাত ১ঃ৫০।

 

ফাস্টনেসের অনুশীলনী

 

৬. পারস্পিরেশন ফাস্টনেসে অম্লীয় দ্রবণ কী দিয়ে তৈরি করা যায়?

উত্তর : প্রতি লিটার পানিতে ২.৬৫ গ্রাম সোডিয়াম ক্লোরাইড এবং ০ ৭৫ গ্রাম ইউরিয়া দিয়ে তৈরি।

৭. পারস্পিরেশন ফাস্টনেসে ক্ষারীয় প্রবণ কী দিয়ে তৈরি?

উত্তর : প্রতি লিটার পানিতে ৩ গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিয়ে তৈরি যার pH সোডিয়াম বাই কার্বনেট দিয়ে ৭.২ রাখা হয়।

৮. লাইট ফাস্টনেস পরিমাপে নমুনাকে কত ঘন্টা সূর্যালোকে উন্মুক্ত রাখা হয়?

উত্তর : লাইট ফাস্টনেস পরিমাপে নমুনাকে ২৪ ঘণ্টা সূর্যালোকে উন্মুক্ত রাখা হয়

৯. ফাস্টনেস গুণাবলির ধরনগুলো কী কী?

উত্তর : ফার্স্টনেস গুণাবলির ধরনগুলো নিম্নরূপ ঃ

১. লাইট ফাস্টনেস

২. ওয়াশিং ফাস্টনেস

৩. পারস্পিরেশন ফার্স্টনেস

৪. রাবিং ফাস্টনেস

১০। উৎপাদিত দ্রব্যের মান কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয়।

উত্তর : নিম্নলিখিত বিষয় দ্বারা উৎপাদিত দ্রব্যের মান প্রভাবিত হয়। যেমন

১. কাউন্ট

২. রং

৩. দৈর্ঘ

৪. মূল্য

৫.  কাঁচামালের ধরন

৬. বিক্রয়োত্তর সেবা ইত্যাদি।

 

কাপড়ের ফাস্টনেস

 

১১. AATCC এবং SDC এর পূর্ণরূপ লেখ?

উত্তর : AATCC =  American Association of Textile chemists and colorists

SDC = Society of Dyers and colorists.

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. ওয়াশিং ফাস্টনেস পরিমাপ পদ্ধতি বর্ণনা কর

উত্তর : ওয়াশিং ফাস্টনেস (Washing fastness) : রঙিন বা ছাপা কাপড়ের ওয়াশিং ফাস্টনেস নির্ণয় করার জন্য উপরে বর্ণিত নিয়মে তৈরি করে সংযুক্ত নমুনাটির সবপাশ সেলাই করা থাকে। বিশুদ্ধ পানি প্রতি লিটারে egm সাবান নিয়ে বিকারক তৈরি করা হয়। দ্রাব্য ও দ্রাবকের অনুপাত ১৫০ থাকে সংযুক্ত নমুনাটি ৪০° = ২° সে. তাপমাত্রায় ৩০ মিনিটকাল ঐ দ্রবণে নাড়াচাড়া করা হয়।

 

তারপর নমুনাটি দ্রবণ থেকে তুলে ঠাণ্ডা পানিতে ধোয়া হয় তারপর প্রবহমান পানির নিচে ১০ মিনিটকাল ধোয়া হয়, অতিরিক্ত পানি চিপে তিন দিকের সেলাই খুলে নমুনাটি বাতাসের সাহায্যে শুকানো হয়। শুকানোর পর একটি আদর্শ নমুনার সাথে তুলনা করে পরীক্ষাধীন নমুনার রং এর পরিবর্তন লক্ষ করে কাপড়ের ফাস্টনেস মান নির্ধারণ করা হয়।

২. ফাস্টনেস কর প্রকার ও কী কী?

উত্তর : ফাস্টনেস চার প্রকার, যথা :

১) লাইট ফাস্টনেস

২। ওয়াশিং ফাস্টনেস

৩। পারস্পিরেশন ফাস্টনেস

৪। রাবিং ফাস্টনেস

৩। ফাস্টনেস পরিমাপে নমুনা কীভাবে তৈরি করা হয়?

উত্তর : ফাস্টনেস পরিমাপের জন্য কাপড়ের ক্ষেত্রে ১০ সেমি x ৪ সেমি মাপের কাপড় নমুনা হিসাবে নেয়া হয়। অতঃপর নমুনাটি দুটি রংবিহীন কাপড়ের মাঝখানে রাখা হয় যার মধ্যে একটি কটনের অপরটি উলের তৈরি। এ কাপড় দুটিও একই মাপের হয়ে থাকে।

৪. কোন কোন কাপড়ের ফাস্টনেস ভাল?

উত্তর :

১। পলিয়েস্টার কাপড়

২। শার্টিং স্যুটিং কাপড়

৩। ক্যামব্রিক কাপড়

৪। ভেলভেট কাপড়

৫। লাইট ফাস্টনেস এর থিওরেটিক্যাল এসোর্টমেন্ট কেমন হয়?

উত্তর : লাইট ফার্স্টনেস এর থিওরেটিক্যাল এসোর্টমেন্ট নিম্ন

 

ফাস্টনেসের অনুশীলনী

 

রচনামূলক প্রশ্নাবলি

১. ফাস্টনেস পরিমাপের জন্য নমুনা প্রস্ততকরণ পদ্ধতি আলোচনা কর।

২. ওয়াশিং ফাস্টনেস পরিমাপ পদ্ধতি আলোচনা কর ।

৩. পারস্পিরেশন ফাস্টনেস পরিমাপ পদ্ধতি আলোচনা কর ।

৪. লাইট ফাস্টনেস পরিমাপ পদ্ধতি বর্ণনা কর।

Leave a Comment