আজকে আমরা বিভিন্ন ধরনের ফাস্টনেস গুণাবলির পরিমাপ সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ফাস্টনেস এর অন্তর্গত।

বিভিন্ন ধরনের ফাস্টনেস গুণাবলির পরিমাপ (Describe measurement of different fastness (a) Colour fastness washing (b) Colour fastness to perspiration (c) Colour fastness to light)
(ক) ওয়াশিং ফাস্টনেস (Washing (astness) :
রঙিন বা ছাপা কাপড়ের ওয়াশিং ফাস্টনেস নির্ণয় করার জন্য উপরে বর্ণিত নিয়মে তৈরি করে সংযুক্ত নমুনাটির সবপাশ সেলাই করা থাকে। বিশুদ্ধ পানির প্রতি লিটারে ৫ গ্রাম সাবান নিয়ে বিকারক তৈরি করা হয়। প্রাব্য ও দ্রাবকের অনুপাত ১৫০ থাকে। সংযুক্ত নমুনাটি ৪০° ° ২° সে তাপমাত্রায় ৩০ মিনিটকাল ঐ দ্রবণে নাড়াচাড়া করা হয়। তারপর নমুনাটি দ্রবণ থেকে তুলে ঠাণ্ডা পানিতে ধোয়া হয় তারপর প্রবহমান পানির নিচে ১০ মিনিটকাল ধোয়া হয়।
অতিরিক্ত পানি চিপে তিন দিকের সেলাই খুলে নমুনাটি বাতাসের সাহায্যে শুকানো হয়। শুকানোর পর একটি আদর্শ নমুনার সাথে তুলনা করে পরীক্ষাধীন নমুনার রং এর পরিবর্তন লক্ষ করে কাপড় এর ফাস্টনেস মান নির্ধারণ করা হয়।

(খ) পারস্পিরেশন ফাস্টনেস (Perspiration firstness) :
রঙিন কাপড়ের পারস্পিরেশন পরীক্ষার জন্য একটি অগ্নীয় দ্রবণ যথা প্রতি লিটারে ২.৬৫ গ্রাম সোডিয়াম ক্লোরাইড এবং ০.৭৫ গ্রাম ইউরিয়া নিয়ে তৈরি এবং এর pH এসিটিক অ্যাসিড দ্বারা ৫.৬ রাখা হয়। অপরটি ক্ষারীয় প্রবণ প্রতি লিটারে ৩ গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিয়ে তৈরি এবং এর pH সোডিয়াম বাই কার্বনেট দিয়ে ৭.২ রাখা হয়।

যে কাপড়ের পরীক্ষা করা হবে তার ৫ সেমি X ৪ সেমি এর দুটি নমুনা কাপড় একই মাপের রংবিহীন কটন কাপড় ও উলেন কাপড়ের মধ্যে রেখে শুধু ৫ সেমি এর দিকে সেলাই করে একটিকে অম্লীয় দ্রবণে ও অপরটিকে ক্ষারীয় দ্রবণে ৩০ মিনিট ভিজানো হয় । সেখানে দ্রাব্য ও দ্রাবকের অনুপাত ১ ৪৫০ থাকে। এরপর দ্রবণ থেকে নমুনা বের করে দুটি কাচের পাতের মধ্যে ৪.৫ কেজি চাপে রেখে পারস্পিরোমিটার ঢুকানো হয়। এ যন্ত্রটিকে এয়ার ওভেন (Air-oven) এ ৩৭° ° ২° সে. তাপমাত্রায় ৪ ঘণ্টা রাখার পর সেলাই খুলে নমুনাকে স্বাভাবিক তাপমাত্রায় শুকানো হয়। এরপর আদর্শ নমুনার সাথে তুলনা করে নিম্নোক্তভাবে মান নির্ধারণ করা হয় ।
|
Numerical assessment |
Theoretical assessment |
|
5 |
Very good |
|
4 |
Good |
|
3 |
Fair |
|
2 |
Moderate |
|
1 |
poor |
|
0 |
Very poor |
(গ) লাইট ফাস্টনেস (Light fastness) :
রঙিন কাপড়ের লাইট ফাস্টনেস নির্ণয় করার জন্য নমুনা কাপড়কে ২৪ ঘণ্টা সরাসরি সূর্যালোকে উন্মুক্ত অবস্থায় রাখা হয়। অতঃপর মূল আদর্শ নমুনার সাথে পরীক্ষিত নমুনার পরিবর্তন লক্ষ করে তুলনা করে কাপড়ের মান নিম্নোক্তভাবে নির্ধারণ করা হয়।

|
Numerical assessment |
Theoretical assessment |
|
1 |
Very low |
|
2 |
poor |
|
3 |
Moderately poor |
|
4 |
Moderate |
|
5 |
Good Moderate |
|
6 |
Fair |
|
7 |
Good |
|
8 |
Very good |