আজকে আমরা ক্রিজের অনুশীলনী আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ক্রিজ এর অন্তর্গত।

ক্রিজের অনুশীলনী
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
১। ক্রিজ বলতে কী বুঝায়?
উত্তর : সুতায় বা কাপড়ে কোন কারণে আকৃতির পরিবর্তন ঘটলে কাপড়ে ভিন্ন বা ভাঁজ পড়ে। ফলে কাপড় বা সুতা কুঁচকিয়ে যায় এবং ক্রিজ বা ভাঁজের সৃষ্টি হয়।
২। ক্রিজ রেজিস্ট্যান্স বলতে কী বুঝায়?
উত্তর : কাপড়ের যে গুণাবলির জন্য তাতে সামান্য মোচড় দেওয়ার পরও কোন ভাঁজ পড়ে না, কাপড়ের এ গুণকে ভাঁজ প্রতিরোধ ক্ষমতা বা ক্রিজ রেজিস্ট্যান্স বলে।
৩। ক্রিজ রিকভারি বলতে কী বুঝায়?
উত্তরঃ যে গুণাবলির কারণে কোন কাপড়ে ভাঁজ করার পরও কাপড়টি আপনা আপনি কোন বাহ্যিক বলের সাহায্য ছাড়াই পূর্বাবস্থায় ফিরে আসে তাকে ভাঁজ থেকে ফিরে আসার ক্ষমতা বা ক্রিজ রিকভারি বলে।
৪। ক্রিজ রিকভারি কীভাবে বৃদ্ধি করা যায়?
উত্তর :রেজিন ট্রিটমেন্ট দ্বারা ক্রিজ রিকভারি বৃদ্ধি করা যায়।
৫। ক্রিজের জন্য কাপড়ের কী কী সমস্যা দেখা যায় তার তিনটির নাম লেখ ।
উত্তর: i) কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হয়।
ii) কাপড় সংকুচিত হয়।
iii) কাপড় অমসৃণ দেখায়।

৬। ক্রিজ রিকভারি পরিমাপের দুইটি যন্ত্রের নাম লেখ।
i) দি টুটাল ক্রিজ রিকভারি টেস্টার,
ii) নি শার্লি ক্রিজ রিকভারি টেস্টার
৭। কোন কাপড়ের ক্রিজ রিকভারি সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম?
উত্তর : উল কাপড়ের ক্রিজ রিকভারি সর্বোচ্চ এবং কটনের ক্ষেত্রে সর্বনিম্ন
৮। ক্রিজের প্রভাবে কাপড়ে কী কী সমস্যা দেখা যায়?
উত্তর : ক্রিজের প্রভাবে কাপড়ে নিম্নলিখিত সমস্যাদি দেখা যায়। যেমন—
১। কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হয়।
২। কাপড় সংকুচিত হয়।
৩। কাপড় অমসৃণ দেখায়।
৪। কাপড় এলোমেলো দেখায়।
৫। কাপড় কুঁচকানো কুঁচকানো দেখায়।
৯। কাপড়ের ক্রিজ রিকভারি পরীক্ষার জন্য আধুনিক একটি টেস্টারের নাম লেখ।
উত্তর : কাপড়ের ক্রিজ রিকভারি পরীক্ষার জন্য আধুনিক একটি টেস্টার হল শার্লি ক্রিজ রিকভারি টেস্টার

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
১। ক্রিজের প্রভাবগুলো লেখ।
অথবা, কাপড়ের উপর ক্রিজের প্রভাব লেখ।
উত্তর : কিছু কিছু কাপড়ে ক্রিয়া করা গ্রহণযোগ্য নয়, ক্রিজের প্রভাবে যে সমস্ত সমস্যাদি হয় তা নিম্নে দেওয়া হল
১. কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হয়।
২. কাপড় সংকুচিত
৩. কাপড় অমসৃণ দেখায়।
৪. কাপড় কুঁচকানো কুঁচকানো দেখায়।
৫. কাপড় এলোমেলো দেখায়।
২। ক্রিজ রিকভারি পরিমাপের যন্ত্রপাতির নাম লেখ।
উত্তর : যে সমস্ত যন্ত্রের সাহায্যে কাপড়ের ক্রিয়া রিকভারি পরিমাপ করা হয় তা হল-
১। দি টুটাল ক্রিজ রিকভারি টেস্টার,
২। দি শার্লি ক্রি রিকভারি টেস্টার,
৩। দি লিনরা সানরে ক্রিজ ইভ্যালুয়েটর
৩। শার্লি ক্রিজ রিকভারি টেস্টারের যন্ত্রাংশের নাম লেখ।
উত্তর : শার্লি ক্রিজ রিকভারি টেস্টারের যন্ত্রাংশের নাম নিম্নে দেয়া হল
১। গোলাকার ডায়াল
২। ক্লেম্প
৩। নমুনা
৪। নাইফ এজ
৫। লেভেলিং স্ক্রু

৪। কাপড়ের ক্রিজ এর উদ্দেশ্য লেখ।
উত্তর : কাপড়ে ক্রিজ-এর উদ্দেশ্যসমূহ নিম্নরূপ :
১। কাপড়কে কুঁচকানোর জন্য
২। কাপড়ের গ্রন্থ ছোট করার জন্য:
৩। বিশাল দৈর্ঘ্যের কাপড় সংকুচিত করার জন্য;
৪। কাপড় এলোমেলো দেখানো;
৫। সাটিন কাপড় তৈরির জন্য।
৫। ক্রিজ রিকভারি কোণ কাকে বলে?
উত্তর : এক্ষেত্রে এক টুকরা ভাজাহীন আয়তাকার কাপড়ের টুকরাকে সমান মাঝখান দিয়ে ভাঁজ করে তা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ ওজন চাপানো হয়। তারপর ওজন অপসারণ করে নমুনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে রিকভার করতে দেয়া হয়। এ অবস্থায় রিকভারির পরিমাণ ভাজের প্রান্তদ্বয়ের মধ্যের কোণ দ্বারা প্রকাশ করা হয়। এ কোণকেই ক্রিজ রিকভারি কোণ বলে ।
৬। কয়েকটি ইয়ার্ন প্যাকেজের নাম লেখ ।
উত্তর : ইয়ার্ন প্যাকেজের নামসমূহ নিম্নরূপ ঃ
১। কোন
২। চিজ
৩। পার্ন
৪। স্পুল
৫। ভি-কোন ।
৭। কাপড়কে কত উপায়ে ক্রিজ করা যায় ও কী কী?
উত্তর : কাপড় বিভিন্ন উপায়ে ক্রিজ করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য-
১। আয়রনিং করে বা উচ্চ তাপ ও চাপের মাধ্যমে ক্রিজ করা সম্ভব;
২। কাপড়কে বিভিন্নভাবে মোচড়িয়ে ক্রিজ করা হয় এবং
৩। ক্রিজ মেশিনের সাহায্যে।
৮। ক্রিজ থ্রেড বলা হয় কোন ধরনের থ্রেডকে ?
উত্তর: ১। এরামাইড থ্রেড,
২। ভিসকস থ্রেড-এ দু’প্রকার থ্রেডকে ক্রিজ থ্রেড বলা হয় ।

রচনামূলক প্রশ্নাবলি :
১। কাপড়ের উপর ক্রিজের প্রভাব আলোচনা কর।
২। চিত্রসহ দি টুটাল ক্রিজ রিকভারি টেস্টারের কার্যপ্রণালি আলোচনা কর।
৩। চিত্রসহ শার্লি ক্রিজ রিকভারি টেস্টারের কার্যপদ্ধতি আলোচনা কর।
৪। চিত্রসহ যে কোন একটি ক্রিজ মিটারের কার্যাবলি আলোচনা কর।