আজকে আমরা ক্রিজ রিকভারি পরিমাপের পদ্ধতিসমূহ সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ক্রিজ এর অন্তর্গত।

ক্রিজ রিকভারি পরিমাপের পদ্ধতিসমূহ (Describe the method of measuring crease recovery (a) Total crease recovery tester (b) Shirley crease recovery tester)
যে সমস্ত যন্ত্রের সাহায্যে কাপড়ের ক্রিজ রিকভারি পরিমাপ করা হয় তা হলো :
১। দি টুটাল ক্রিজ রিকভারি টেস্টার (The tootal crease recovery tester)
২। দি শার্লি ক্রিজ রিকভারি টেস্টার (The shirley crease recovery tester)
৩। দি লিনরা সানরে ক্রিজ ইভ্যালুয়েটর (The LINRA sunray crease evaluator)

১। দি টুটাল ক্রিজ রিকভারি টেস্টার (The tootal crease recovery tester) ঃ
এ যন্ত্রটি দ্বারা অত্যন্ত সহজভাবে কাপড়ের ক্রিজ রিকভারি পরীক্ষা করা যায়। তবে যে কাপড়টির ক্রিজ রিকভারি পরীক্ষা করা হবে তা অবশ্যই কন্ডিশনিং করে নিতে হবে। আর এ পরীক্ষাটি অবশ্যই আদর্শ টেস্টিং আবহাওয়ায় (Standard testing atmosphere) সম্পন্ন হতে হবে ।

যে কাপড়ে ক্রিজ রিকভারি টেস্টার যে কাপড়ে ক্রিজ রিকভারি পরীক্ষা করা হবে তার টানা এবং পড়েনের উভয় দিক হতেই ৪ সেমি x ১ সেমি মাপের কয়েকটি টুকরা কেটে নেয়া হয়। এবার নমুনা টুকরাগুলোকে ঠিক মাঝখানে ভাঁজ করে ৫০০ গ্রাম ওজনের নিচে ৫ মিনিট রাখা হয়। এরপর যন্ত্রের মাঝে একটি ঝুলন্ত তারে কাপড়টি ভাঁজ বরাবর ঝুলিয়ে দেয়া হয়। ভাঁজ হতে ফিরে আসার জন্য কাপড়টিকে ৩ মিনিট সময় দেয়া হয়। এরপর তারে ঝুলন্ত ‘V’ আকৃতির কাপড়ের দুই প্রান্তের দূরত্ব মাপা হয়।
হাতের স্পর্শ এড়ানোর জন্য তারের নিচে একটি দাগাঙ্কিত আয়না থেকে এ দূরত্ব সরাসরি পাওয়া যায়। যদি কাপড়টির ক্রিজ রিকভারি ক্ষমতা ১০০% হয় তবে এ দূরত্ব ৪ সেমি হবে। কিন্তু প্রকৃতপক্ষে তা সম্ভব হয় না। ভাল কোয়ালিটির উলের জন্য এ দূরত্ব সাধারণত ৩.৩ থেকে ৩.৫ সেমি এর বেশি হয় না।

শার্লি ক্রিজ রিকভারি টেস্টার (Shirley crease recovery tester) :
এ ক্ষেত্রে ক্রিজ রিকভারি পরিমাণগত (Quantitatively) ভাবে নির্ণয় করা হয়, যা ক্রিজ রিকভারি কোণ (Crease recovery angle) নামে অভিহিত।
টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল-৩-১০ এক্ষেত্রে এক টুকরা ভাঁজহীন আয়তাকার (পূর্বে নির্ধারিত আকার) কাপড়ের টুকরাকে সমান মাঝখান দিয়ে ভাঁজ করে তার নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ ওজন চাপানো হয়। তারপর ওজন অপসারণ করে নমুনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে রিকভার (পূর্বের অবস্থায় ফিরে আসা) করতে দেওয়া হয়। এ অবস্থায় রিকভারির পরিমাণ ভাঁজের প্রান্তদ্বয়ের মধ্যের কোণ (angle) দ্বারা প্রকাশ করা হয়। এ কোণকেই ক্রিজ রিকভারি কোণ (Crease recovery angle) বলা হয় । কাপড়ের ক্রিজ রিকভারি পরীক্ষা করার জন্য এ মেশিনটি একটি আধুনিক মেশিন ।
এ যন্ত্রে পরীক্ষিত নমুনা ধরে রাখার জন্য ক্ল্যাম্প থাকে যা একটি বৃত্তাকার ডায়ালের সাথে আটকানো থাকে। বৃত্তাকার ডায়ালের সরাসরি নিচে একটি নাইফের ধারালো প্রাপ্ত এবং ইনডেক্স লাইন (Index line) থাকে যা দ্বারা রিকভারি কোণ পরিমাপ করা হয় (এ পদ্ধতিতে টুটাল টেস্টের মত দূরত্ব নিরূপণের মাধ্যমে কোণ পরিমাপ করা হয় না) এ যন্ত্রের ডিগ্রির স্কেল ডায়ালের উপর খোদাই করা থাকে।
কাপড় থেকে টেমপ্লেটের সাহায্যে ২ ইঞ্চি লম্বা এবং ১ ইঞ্চি প্রস্থবিশিষ্ট নমুনা কাটা হয়। এ নমুনাকে সতর্কতার সাথে মাঝখান দিয়ে ভাঁজ দেয়া হয়। পরে এটাকে দুটি গ্লাস প্লেটের মধ্যে স্থাপন করে ২ কেজি ওজন দ্বারা চেপে রাখা হয়। এক মিনিট পরে এ ওজন নমুনা থেকে অপসারণ করা হয়। ওজন অপসারণ করার পর নমুনাকে যন্ত্রের ক্যাম্পে স্থানান্তর করা হয়। আর এজন্য নমুনার একপ্রান্ত টুয়িজার (Tweezer) দ্বারা ধরে রাখা হয় এবং অপর প্রান্ত ক্যাম্পে স্থাপন করা হয়, যা আস্তে আস্তে ভাঁজ অপসারণ করতে থাকে।

A = গোলাকার ডায়াল, B = ক্ল্যাম্প, C = নমুনা, D= নাইফ এজ, E = লেভেলিং ক্রু
এ অবস্থায় নমুনার মুক্ত প্রান্তকে নাইফের ধারালো প্রান্তের সাথে লাইন বরাবর রাখার জন্য যন্ত্রের ডায়ালকে ঘুরানো হয় ৷ এ অবস্থায় কাপড়কে রিকভারি করার জন্য আরও ২টি মিনিট সময় দেয়া হয়। পরে খোদাই করা স্কেল থেকে ভাঁজের প্রাস্তদ্বয়ের মধ্যের কোণ পরিমাপ করা হয়, যা ক্রিজ রিকভারি কোণ নামে পরিচিত।
কাপড়ের টানা এবং পড়েন বরাবর আলাদা আলাদাভাবে রিকভারি কোণ পরিমাপ করা হয়। এ লক্ষ্যে প্রতি ডিরেকশনে কমপক্ষে ১০ টি করে নমুনা পরীক্ষা করা হয় যার মধ্যে অর্ধেক নমুনার ভাঁজ কাপড়ের ফেস সাইডে (Face side) এবং অর্ধেক নুমনার ভাঁজ কাপড়ের ব্যাক সাইডে (Back Side) দেয়া হয়। এভাবে ১০টি করে নমুনা পরীক্ষা করে এদের গড় নির্ণয় করা হয় ।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, যে কাপড়ের ক্রিজ রিকভারি কোণ নির্ণয় করতে হবে তা অবশ্যই কন্ডিশনিং করে নিতে হবে। আর এ পরীক্ষা অবশ্যই আদর্শ টেস্টিং আবহাওয়ায় সম্পন্ন হতে হবে। কাপড়ের নমুনা কাটার সময় দৈব নমুনায়ন (Random sampling) পদ্ধতি অনুসরণ করতে হবে। আবার নমুনা যাতে কাপড়ের সেলভেজ বা প্রান্ত থেকে নেয়া না হয় তা লক্ষ রাখতে হবে। এ ছাড়াও কাপড়ের ভাঁজ পড়া বা অন্য কোন কারণে বিচ্যুতি হওয়া অংশ থেকে নমুনা নেয়া যাবে না।