আজকে আমরা ক্রিজ , ক্রিজ রেজিস্ট্যান্স এবং ক্রিজ রিকভারি সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ক্রিজ এর অন্তর্গত।

ক্রিজ , ক্রিজ রেজিস্ট্যান্স এবং ক্রিজ রিকভারি (Define crease, crease resistance and crease recovery)
ক্রিজ (Crease) ঃ
সুতার বা কাপড়ের কোন কারণে আকৃতির পরিবর্তন ঘটলে কাপড়ে ক্রিজ বা ভাঁজ পড়ে। কাপড়ের বা সুতার এ আকৃতি পরিবর্তনের কারণে তা কুঁচকিয়ে যায়, যার ফলে ভাঁজের সৃষ্টি হয়।
ক্রিজ (Crease) হচ্ছে ফেব্রিকে ভাঁজ পড়া বা ফেব্রিক কুঁচকিয়ে যাওয়া। ফেব্রিক যদি ভাঁজ অবস্থায় অনেক দিন একইভাবে থাকে বা ভারী কোন কিছুর নিচে অনেক দিন চাপা পড়ে থাকে অথবা কোন কিছুর প্রভাবে মুচড়ে যায় তবে ফেব্রিকে ক্রিজ (Crease) বা ভাঁজ পড়ে।
ক্রিজ রেজিস্ট্যান্স (Crease resistance) :
কাপড়ের যে গুণাবলির জন্য তাতে সামান্য মোচড় (light squeezing) দেয়ার পরও তাতে কোন ভাজা (Crease) পড়ে না, তবে কাপড়ের এ গুণকে ভাঁজ প্রতিরোধ ক্ষমতা বা ক্রিজ রেজিস্ট্যান্স বলে। সাধারণত উলের ভাঁজ প্রতিরোধ ক্ষমতা কটনের তুলনায় অনেক বেশি।

ক্রিজ রিকভারি (Crease recovery)
যে গুণাবলির কারণে কোন কাপড়ে ভাঁজ করার পরও কাপড়টি আপনা আপনি কোন বাহ্যিক বলের সাহায্য ছাড়াই পূর্বাবস্থায় ফিরে আসে তাকে ভাঁজ থেকে ফিরে আসার ক্ষমতা বা ক্রিজ রিকভারি বলে। সাধারণত রেজিন প্রক্রিয়া (Resin treatment) দ্বারা কোন কাপড়ের ভাঁজ থেকে ফিরে আসার ক্ষমতা বাড়ানো সম্ভব হয়। উলের ক্রিয়া রিকভারি সর্বোচ্চ এবং কটনের ক্ষেত্রে সর্বনিম্ন।

ক্রিজের প্রভাব (Effects of crease)
অধিকাংশ ক্ষেত্রে কাপড়ের এ ক্রিজ করা গ্রহণযোগ্য নয়। তবে ক্রেপ কাপড়ের ক্ষেত্রে এ ক্রিয়া গ্রহণযোগ্য। ক্রিজের প্রভাবে কাপড়ে নিম্নলিখিত সমস্যাদি দেখা যায় ।
১। কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হয়।
২। কাপড় সংকুচিত (Shrinkage) ।
৩। কাপড় অমসৃণ দেখায়
৪। কাপড় কুঁচকানো কুঁচকানো লেখায়।
৫। কাপড় এলোমেলো দেখায়।