কম্বিং মেশিনের অপচয় ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-২ (১৯৪১) [Yarn Manufacturing 2 (1941)] কোর্সের অংশ। “কম্বিং মেশিনের অপচয়, ত্রুটি ও প্রতিকার আলোচনা” ক্লাসটি, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-২ (১৯৪১) [Yarn Manufacturing 2 (1941)] এর, ১০ম অধ্যায়ের [Chapter 10] এর পাঠ।
কম্বিং মেশিনের অপচয়
কম্বিং মেশিনের কার্যাবলি?
পূর্ববর্তী প্রসেস থেকে প্রাপ্ত মিনি ল্যাপকে কম্বিং মেশিনের পিছনে খাঁজকাটা কাঠের রোলারের উপর রাখা হয়৷ কম্বিং মেশিনে ৬ থেকে ৮টি হেড থাকে৷ প্রতিটি হেডই একটি স্বয়ংসম্পূর্ণ মেশিনের মতো কাজ করে৷ তবে প্রতিটি হেড থেকে ডেলিভারি আঁশসমূহ ৯০° বাঁক খেয়ে ডেলিভারি প্লেটে পড়ে এবং ডেলিভারি প্লেট হতে ৬ বা ৮টি স্লাইভার ডাবলিং হয়ে ১টি স্লাইভার ডেলিভারি হয়৷

কম্বিং মেশিনের কম্বিং প্রক্রিয়া সাধারণত তিনটি ধাপে সম্পন্ন হয়ঃ
- নিপার, নিপার প্লেট ও সিলিন্ডারে নিডেল দ্বারা কম্বিং৷
- ডিটাচিং রোলার ও টপ কম্ব দ্বারা কম্বিং৷
- ডিটাচিং রোলারের ও ডেলিভারি রোলারের কাজ৷
নিপার, নিপার প্লেট ও সিলিন্ডারে নিডেল দ্বারা কম্বিং
ল্যাপে যখন ফিড প্লেট ও ফিড রোলারের ভিতর দিয়ে সামনের দিকে অগ্রসর হয় তখন নিপার প্লেট ও নিপার ল্যাপ শীটকে চেপে ধরে রাখে এবং সিলিন্ডারের সারিবদ্ধ নিডেল আঁশসমূহ আঁচড়িয়ে দেয়৷
ডিটাচিং রোলার ও টপ কম্ব দ্বারা কম্বিং
পরবর্তী ধাপে আঁশসমূহকে ডিটাচিং রোলার সামনের দিকে এগিয়ে দেয় এবং অগ্রসরমান আঁশসমূহের উপরের অংশে টপ কম্ব এসে আঁচড়াতে থাকে৷ এই অবস্থায় সিলিন্ডারের মসৃণ অংশ উপরের দিকে থাকে৷
ডিটাচিং রোলারের ও ডেলিভারি রোলারের কাজ
ল্যাপ শীটের উপরের অংশ ও নিচের অংশের কম্বিং করা আঁশসমূহকে ডিটাচিং রোলার জোড়া লাগিয়ে সামনের দিকে টেনে নিয়ে যায় এবং ডেলিভারি রোলারের মাধ্যমে আঁশের স্তর ডাবলিং প্লেটে পড়ে৷ ডিটাচিং রোলার আঁশসমূহ গ্রিপ করে সামনের দিকে টান দেয় ফলে আঁশের গুচ্ছ ল্যাপ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং তখন টপ কম্ব পিছনে তার পূর্বের অবস্থানে চলে যায় এবং পুনরায় সিলিন্ডার কম্বিং এর জন্য প্রস্তুত হয়৷
কম্বিং মেশিনের অপচয় নিয়ে বিস্তারিত ঃ
