মার্কার মেকিং ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার, ড্রেস মেকিং কোর্সের অংশ। মার্কার মেকিং [Marker Making] ক্লাসটি নিয়েছেন : জেসমিন সুলতানা (ইন্সট্রাকটর, চাঁদপুর টিএসসি)। মার্কার মেকিং [Marker Making] মাকার তৈরি কাপড় বিছানো ক্লাসটি ট্রেড ১ এর, ৬ষ্ঠ ও ৭ম অধ্যায়ের পাঠ।
মার্কার মেকিং
পোশাক উৎপাদন শিল্পে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে মার্কার মেকিং। সঠিক মার্কার -মেকিং ফেব্রিককে অপচয় এর হাত থেকে বাঁচায় যা পরিশেষে পোশাক তৈরির ব্যয় হ্রাস করে। পোশাক তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের মার্কার মেকিং পদ্ধতি ব্যবহার করা হয়, যা আমরা এই পোষ্টির মাধ্যমে জানতে পারবো।

মার্কার মেকিং এর পদ্ধতিসমূহ:
পোশাকশিল্প কারখানায় মার্কার -মেকিংয়ের ক্ষেত্রে দুটি পদ্ধতি রয়েছে।
- ম্যানুয়ালি পদ্ধতি।
- কম্পিউটারাইজড পদ্ধতি।
ম্যানুয়ালি পদ্ধতি
ম্যানুয়ালি পদ্ধতি দুইটি উপায়ে করা যায়:
- ফুল সাইজ প্যাটার্নে মার্কার প্লানিং করে।
- মিনিমাইজড প্যাটার্নে মার্কার প্লানিং করে।
ফুল সাইজ প্যাটার্ন মার্কার প্ল্যানিং
স্ট্যান্ডার/নির্দিষ্ট মেজারমেন্ট অনুসারে সকল প্যাটার্নের গ্রিডিং সহ এখানে থাকবে। সর্বপ্রথম হার্ড প্যাটার্নগুলিকে পাতলা কাগজে মার্ক করে নেওয়া হবে। মার্ক করার পরে যদি মনে হয় ফেব্রিক অপচয় হবে তাহলে মার্ক এডিট করে নিবে।ফুল সাইজ প্যাটার্ন মার্কার পদ্ধতিটি চিহ্নিতকারী দৈর্ঘ্য হ্রাস করার জন্য উপযুক্ত।
মিনিমাইজ প্যাটার্ন মার্কার প্ল্যানিং
সকল সাইজের প্যাটার্নগুলোকে প্যান্টোগ্রাফ দাঁড়া ১/৫ অংশ কমানো হয়, প্যাটার্নগুলোকে প্লাস্টিকের শীট অথবা হার্ড কাগজ দ্বারা তৈরি করা হয়।ছোট প্যাটার্নের টুকরো দিয়ে মার্কার প্ল্যানিং করা হয়, আর তৈরি করার পরে ক্যামেরা ব্যবহার করা হয় যাতে করে স্ন্যাপগুলি নেওয়া হয়।মিনিমাইজ প্যাটার্ন মার্কার পদ্ধতির ক্ষেত্রে চিহ্নিতকারী কার্যকারিতা,অংশ ও ফেব্রিকের অংশ কাউন্ট করে নির্ধারণ করা হয়।
কম্পিউটারাইজড পদ্ধতি
কম্পিউটারাইজড পদ্ধতিটি দুটি উপায় সম্পাদন করা হয়।
- স্বয়ংক্রিয় মার্কার পদ্ধতি।
- ইন্টারেক্টিভ মার্কার পদ্ধতি।
স্বয়ংক্রিয় মার্কার পদ্ধতি
পোশাক উৎপাদন শিল্পের মধ্যে সবথেকে ভালো মার্কার -মেকিং পদ্ধতিটি হচ্ছে স্বয়ংক্রিয় মার্কার পদ্ধতি। এই পদ্ধতিতে কম্পিউটারের দেওয়া কমান্ড অনুসারে মার্কার তৈরি হয়। একটি মার্কার তৈরি করার জন্য খুবই কম সময় লাগে এই পদ্ধতিতে।
ইন্টারেক্টিভ মার্কার পদ্ধতি
এই পদ্ধতিটি একটি সাধারন প্রক্রিয়া যেখানে অপারেটর একটি কম্পিউটার ধারা খুবই সহজে মার্কার করতে পারে। এখানে সমস্ত প্যাটার্নের টুকরো কম্পিউটারের স্ক্রিনে প্রদর্শিত হয়। এই প্যাটার্ন গুলোকে খুব সহজে এডিট করা সম্ভব। এই সিস্টেম ধারা মার্কার তৈরি করলে ও খুবই কম সময় লাগে।
মার্কার মেকিং নিয়ে বিস্তারিত ঃ
