ব্যাকড ক্লথ ডিজাইন সম্পর্কে আলোচনা ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার,ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস – ২ (১৯৬৫)।
ব্যাকড ক্লথ ডিজাইন সম্পর্কে আলোচনা
টেক্সটাইল ডিজাইনের ব্যবহার?
ওভেন কাপড় প্রস্তুতের ক্ষেত্রে টেক্সটাইল ডিজাইনের ব্যবহার বহুবিধ৷ ছোট ছোট ডিজাইন থেকে শুরু করে মধ্যম ফিগার ডিজাইন এবং খুব বড় বড় ডিজাইনও বয়নের মাধ্যমে করা সম্ভব৷ মধ্যম ডিজাইন ট্যাপেটের মাধ্যমে করা সম্ভব না হলে Dobby শেডিং ডিভাইস ব্যবহার করা হয়৷ আবার যে ডিজাইন Dobby এর মাধ্যমেও করা সম্ভব হয় না তা Jacquard এর মাধ্যমে করা হয়ে থাকে৷

সাধারণত ২ থেকে ১২ ঘরের রিপিটের ডিজাইন ট্যাপেট শেডিং ডিভাইসের মাধ্যমে করা সম্ভব এবং ৮-৪০ ঘরের রিপিটের ডিজাইনের জন্য Dobby শেডিং এর প্রয়োজন এবং এর চেয়েও বড় ডিজাইন Jacquard শেডিং এর মাধ্যমে করা হয়ে থাকে৷ সাধারণত ডিজাইন ভেদে টেক্সটাইল ডিজাইন দ্বারা উৎপাদিত কাপড়ের ব্যবহার নিম্ন দেয়া হলঃ
প্লেন ডিজাইন
- সার্টিং, কামিজ, ফ্রক, ব্লাউজ
- ক্যানভাস ক্লথ, পালের কাপড়
- ফার্নির্শিং ক্লথ
- শাড়ি, ধূতি, গামছা
- লং ক্লথ মার্কিন, মশারি ইত্যাদি৷
টুইল ডিজাইন
- সার্টিং, স্যুটিং
- বিভিন্ন পোশাকের ইন্টারলাইনিং
- গ্যাবার্ডিন জাতীয় কাপড়
- বিছানার চাদর, ফার্নিশিং ক্লথ
- ড্রিল ক্লথ মিলিটারি বা চৌকিদারি পোশাক ইত্যাদি৷
সার্টিন ডিজাইন
- কোট ও স্যুটের কাপড়
- গৃহসজ্জার সামগ্রী অর্থাৎ ফার্নিশিং ক্লথ
- মাল্টিপ্লাই ফেব্রিক
- মসৃণতার কারণে উচ্চমানের মূল্যবান কাপড় তৈরিতে ব্যবহৃত হয় ইত্যাদি৷
ক্রেপ উইভ
- শার্ট কোট প্যান্ট
- গৃহসজ্জার সামগ্রী
- শাড়ি ও বিশেষ ধরনের তোয়ালে তৈরিতে ব্যবহৃত হয়৷
হুকাব্যাক উইভ
- হ্যান্ড টাওয়েল বাথরুম টাওয়েল
- গ্লাস ক্লথ রোলার টাওয়েল
- পরিধেয় বস্ত্র টেবিল ইত্যাদি৷
মকলিনো উইভ
- পর্দা ও পোশাক অলংকরণে
- আন্ডার ক্লোদিং ইত্যাদি
হানিকম্ব উইভ
- হ্যান্ড টাওয়েল, গ্লাস ক্লথ রোলার, টাওয়েল বাথ ম্যাট ইত্যাদি
- কম্বল, গৃহসজ্জার সামগ্রী
- পোশাক তৈরিতে ব্যবহৃত হয়৷
ব্যাকড ক্লথ
- ফার্নিশিং ক্লথ
- শীতবস্ত্র, শীতের পোশাক
- মিলিটারি ফ্লাই বোট তৈরিতে ইত্যাদি৷
স্পঞ্জ উইভ
- তোয়ালে, বিছানার চাদর
- ওভারকোট, মহিলাদের গায়ের পশমি পরিচ্ছেদ
- গৃহসজ্জার সামগ্রী ইত্যাদি৷
ভেলভেট উইভ
- ফার্নিশিং ফেব্রিক
- ওয়াল ম্যাট
- বিছানার চাদর
- শীতবস্ত্র ইত্যাদি৷
টেরী উইভ
- টাওয়েল বাথম্যাট বাথ রোবস
- বেড কভার
- অলংকৃত পোশাক ইত্যাদি৷
কর্ড এবং বেডফোর্ড কর্ড
- ব্লাউজ পোশাক
- খেলাধুলার পোশাক
- ফার্নিশিং ক্লথ
- ট্রাউজার ইত্যাদি৷
এক্সট্রা ওয়ার্প ও এক্সট্রা ওয়েফট ডিজাইন
- অলংকৃত কাপড় তৈরিতে
- শাড়ির পাড় ও জমিন
- ফার্নিশিং কাপড় তৈরিতে
- পাতলা কাপড় দ্বারা পোশাক তৈরিতে ব্যবহৃত হয়৷
ডাবল ক্লথও ওয়াডেড ডাবল ক্লথ
- বিভিন্ন ধরনের ডেকোরেপমটিভ কাপড়
- ফার্নিশিং ক্লথ যেমন সোফার কভার পর্দার কাপড় ইত্যাদি
- শীতকালীন পোশাক
- কম্বল তৈরিতে
- সৈনিকের কোমরের বল্ট
- ইন্ডাট্রিয়াল ফেব্রিক ইত্যাদি তৈরিতে৷
ব্যাকড ক্লথ ডিজাইন সম্পর্কে আলোচনা নিয়ে বিস্তারিত ঃ
