ব্যাকড ক্লথ ডিজাইন সম্পর্কে আলোচনা | Fabric Structure and Analysis-2

ব্যাকড ক্লথ ডিজাইন সম্পর্কে আলোচনা ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার,ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস – ২ (১৯৬৫)।

 

ব্যাকড ক্লথ ডিজাইন সম্পর্কে আলোচনা

 

টেক্সটাইল ডিজাইনের ব্যবহার?

ওভেন কাপড় প্রস্তুতের ক্ষেত্রে টেক্সটাইল ডিজাইনের ব্যবহার বহুবিধ৷ ছোট ছোট ডিজাইন থেকে শুরু করে মধ্যম ফিগার ডিজাইন এবং খুব বড় বড় ডিজাইনও বয়নের মাধ্যমে করা সম্ভব৷ মধ্যম ডিজাইন ট্যাপেটের মাধ্যমে করা সম্ভব না হলে Dobby শেডিং ডিভাইস ব্যবহার করা হয়৷ আবার যে ডিজাইন Dobby এর মাধ্যমেও করা সম্ভব হয় না তা Jacquard এর মাধ্যমে করা হয়ে থাকে৷

 

ব্যাকড ক্লথ ডিজাইন

 

সাধারণত ২ থেকে ১২ ঘরের রিপিটের ডিজাইন ট্যাপেট শেডিং ডিভাইসের মাধ্যমে করা সম্ভব এবং ৮-৪০ ঘরের রিপিটের ডিজাইনের জন্য Dobby শেডিং এর প্রয়োজন এবং এর চেয়েও বড় ডিজাইন Jacquard শেডিং এর মাধ্যমে করা হয়ে থাকে৷ সাধারণত ডিজাইন ভেদে টেক্সটাইল ডিজাইন দ্বারা উৎপাদিত কাপড়ের ব্যবহার নিম্ন দেয়া হলঃ

প্লেন ডিজাইন

  • সার্টিং, কামিজ, ফ্রক, ব্লাউজ
  • ক্যানভাস ক্লথ, পালের কাপড়
  • ফার্নির্শিং ক্লথ
  • শাড়ি, ধূতি, গামছা
  • লং ক্লথ মার্কিন, মশারি ইত্যাদি৷

 

টুইল ডিজাইন

  • সার্টিং, স্যুটিং
  • বিভিন্ন পোশাকের ইন্টারলাইনিং
  • গ্যাবার্ডিন জাতীয় কাপড়
  • বিছানার চাদর, ফার্নিশিং ক্লথ
  • ড্রিল ক্লথ মিলিটারি বা চৌকিদারি পোশাক ইত্যাদি৷

 

সার্টিন ডিজাইন

  • কোট ও স্যুটের কাপড়
  • গৃহসজ্জার সামগ্রী অর্থাৎ ফার্নিশিং ক্লথ
  • মাল্টিপ্লাই ফেব্রিক
  • মসৃণতার কারণে উচ্চমানের মূল্যবান কাপড় তৈরিতে ব্যবহৃত হয় ইত্যাদি৷

 

ক্রেপ উইভ

  • শার্ট কোট প্যান্ট
  • গৃহসজ্জার সামগ্রী
  • শাড়ি ও বিশেষ ধরনের তোয়ালে তৈরিতে ব্যবহৃত হয়৷

 

হুকাব্যাক উইভ

  • হ্যান্ড টাওয়েল বাথরুম টাওয়েল
  • গ্লাস ক্লথ রোলার টাওয়েল
  • পরিধেয় বস্ত্র টেবিল ইত্যাদি৷

 

মকলিনো উইভ

  • পর্দা ও পোশাক অলংকরণে
  • আন্ডার ক্লোদিং ইত্যাদি

 

হানিকম্ব উইভ

  • হ্যান্ড টাওয়েল, গ্লাস ক্লথ রোলার, টাওয়েল বাথ ম্যাট ইত্যাদি
  • কম্বল, গৃহসজ্জার সামগ্রী
  • পোশাক তৈরিতে ব্যবহৃত হয়৷

 

ব্যাকড ক্লথ

  • ফার্নিশিং ক্লথ
  • শীতবস্ত্র, শীতের পোশাক
  • মিলিটারি ফ্লাই বোট তৈরিতে ইত্যাদি৷

 

স্পঞ্জ উইভ

  • তোয়ালে, বিছানার চাদর
  • ওভারকোট, মহিলাদের গায়ের পশমি পরিচ্ছেদ
  • গৃহসজ্জার সামগ্রী ইত্যাদি৷

 

ভেলভেট উইভ

  • ফার্নিশিং ফেব্রিক
  • ওয়াল ম্যাট
  • বিছানার চাদর
  • শীতবস্ত্র ইত্যাদি৷

 

টেরী উইভ

  • টাওয়েল বাথম্যাট বাথ রোবস
  • বেড কভার
  • অলংকৃত পোশাক ইত্যাদি৷

 

 

কর্ড এবং বেডফোর্ড কর্ড

  • ব্লাউজ পোশাক
  • খেলাধুলার পোশাক
  • ফার্নিশিং ক্লথ
  • ট্রাউজার ইত্যাদি৷

 

এক্সট্রা ওয়ার্প ও এক্সট্রা ওয়েফট ডিজাইন

  • অলংকৃত কাপড় তৈরিতে
  • শাড়ির পাড় ও জমিন
  • ফার্নিশিং কাপড় তৈরিতে
  • পাতলা কাপড় দ্বারা পোশাক তৈরিতে ব্যবহৃত হয়৷

 

ডাবল ক্লথও ওয়াডেড ডাবল ক্লথ

  • বিভিন্ন ধরনের ডেকোরেপমটিভ কাপড়
  • ফার্নিশিং ক্লথ যেমন সোফার কভার পর্দার কাপড় ইত্যাদি
  • শীতকালীন পোশাক
  • কম্বল তৈরিতে
  • সৈনিকের কোমরের বল্ট
  • ইন্ডাট্রিয়াল ফেব্রিক ইত্যাদি তৈরিতে৷

 

 

ব্যাকড ক্লথ ডিজাইন সম্পর্কে আলোচনা নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment