আজকে আমাদের আলোচনার বিষয়-জিনিং এর উদ্দেশ্য
জিনিং এর উদ্দেশ্য (Objects of Ginning) :
জিনিং-এর উদ্দেশ্য নিম্নে দেওয়া হলো—
১। তুলা আঁশকে সম্পূর্ণরূপে বীজমুক্ত করা।
২। সম্পূর্ণ ভালো আঁশসমূহকে আলাদাভাবে সংগ্রহ করা।
৩। ত্রুটিযুক্ত আঁশ, ক্ষুদ্র আঁশ ও বীজকণা বা ক্ষুদ্রাতিযুক্ত বীজ ভালো আঁশের মধ্যে না থাকা নিশ্চিতকরণ ।
তুলা আঁশের সব অপদ্রব্য ও বীজ একসাথে সংগ্রহকরণ ।

তুলাবীজটি একটি কটন জিন নামক যন্ত্রের মধ্যে যায়। কটন জিন বীজগুলোকে পৃথক করে এবং তন্তু থেকে “বর্জ্য পদার্থ” (ময়লা, কচি ডালপালা ও পাতা) দূর করে। একটি করাত জিনে গোলাকার করাতগুলো তন্তুকে আঁকরে ধরে এবং বীজ অতিক্রম করার জন্য খুব সংকীর্ণ একটি ঝাঁঝরির মধ্যে টেনে তোলে। দীর্ঘ তুলার সুতার জন্য রোলার জিন ব্যবহার করা হয়।
এখানে একটি চামড়ার রোলার তুলাকে আঁকরে ধরে। রোলার এর কাছে স্থাপন করা একটি ছুরির ফলা, গোলাকার করাতগুলোর দাঁতের মধ্য দিয়ে বীজগুলোকে টেনে তুলে পৃথক করে এবং ঘূর্ণায়মান ব্রাশগুলো এদের পরিষ্কার করে। তারপর লিন্ট হিসাবে পরিচিত, জিনিং হতে প্রাপ্ত তুলোর তন্তুগুলো বেইলস এর মধ্যে সংকুচিত করা হয়; যা প্রায় ১.৫ মিটার লম্বা এবং প্রায় ২২০ কেজি ওজনের হয়ে থাকে।

ফসলের শুধুমাত্র ৩৩% ব্যবহারযোগ্য লিন্ট হিসেবে পাওয়া যায়। মানের দ্বারা বাণিজ্যিক তুলার মূল্যনির্ধারণ করা হয়, এবং ইহা প্রধানত স্টেপলের গড় দৈর্ঘ্য ও উদ্ভিদের প্রজাতির ওপর নির্ভর করে। দীর্ঘ স্টেপলের তুলা (২ ১/২ থেকে ১ ১/৪ এর মধ্যে) কে মিশরীয়, মাঝারি স্টেপলের তুলা (১ ১/৪ থেকে ৩/৪ এর মধ্যে) কে আমেরিকান আপল্যান্ড, এবং ছোট স্টেপলের তুলা (৩/৪ অপেক্ষা ছোট) কে ভারতীয় বলা হয়।
তুলা বীজকে একটি রান্নার তেলের মধ্যে পেষণ করা হয়। প্রাপ্ত তুষ এবং শস্যচূর্ণ কে পশুর খাদ্য, এবং ডালপালাকে কাগজে প্রক্রিয়াকরণ করা হয়।