স্ক্রিন প্রিন্টিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায়

আজকে আমরা স্ক্রিন প্রিন্টিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর অ্যাপারেল কোয়ালিটি এর অন্তর্গত।

 

স্ক্রিন প্রিন্টিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায়

 

স্ক্রিন প্রিন্টিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায় (Operations for controlling screen printing)

কাপড়ের বা পোশাকের গুণগত মান নিশ্চিত করার জন্য স্ক্রিন প্রিন্টিং প্রক্রিয়ার সঠিক নিয়ন্ত্রণ প্রয়োজন।

মূলত যে সকল বিষয় স্ক্রিন প্রিন্টিং এর মানকে প্রভাবিত করে তাদের সুষ্ঠু নিয়ন্ত্রণ করা হলে স্ক্রিন প্রিন্টিং এর মান ভালো হবে।

স্ক্রিন প্রিন্টিং এ নিম্নলিখিত বিষয়গুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয়-

১। কাপড় ব্লাংকেট বা কনভেয়র বেন্টের সাথে টান টান অবস্থায় যাতে প্রিন্টিং টেবিলে আসে তার ব্যবস্থা নিতে হবে।

২। স্ক্রিন সঠিকভাবে যাতে উঠানামা করতে পারে সে ব্যবস্থা নিতে হবে।

৩। স্ক্রিন যাতে ত্রুটিমুক্ত হয়, ডিজাইন যাতে নিখুঁত থাকে তা নিশ্চিত করতে হবে।

৪। পূর্ববর্তী রঙ শুকানোর আগেই যাতে অন্য একটি স্ক্রিন তার উপর বসে কাপড় নষ্ট করতে না পারে তার ব্যবস্থা নিতে হবে।

 

স্ক্রিন প্রিন্টিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায়

 

৫। কাপড়ের এক প্রান্তের প্রিন্টিং এর চেয়ে অন্য প্রান্তের প্রিন্টিং যাতে হালকা না হয় সেজন্য সঠিকভাবে সিনি নিয়ন্ত্রণ করতে হবে।

৬। প্রিন্টিং পেস্টের ঘনত্ব এর সঠিক মান যাতে বজায় থাকে তার ব্যবস্থা করতে হবে।

৭। প্রিন্টিং পেস্টে যাতে ফেনা তৈরি হতে না পারে সে দিকে বিশেষ নেয়াল রাখতে হবে।

৮। স্কুইজিং এর নড়াচড়া (Movement) এবং চাপ যাতে সঠিক হয় তার ব্যবস্থা নিতে হবে।

 

স্ক্রিন প্রিন্টিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায়

 

৯। ডিজাইনের রিপিটগুলো সতর্কতার সাথে সমন্বয়ের ব্যবস্থা করতে হবে।

১০। প্রিন্টিং পেস্টের অপচয় যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

১১। কনভেয়র বেল্ট থেকে গাম এবং অতিরিক্ত প্রিন্টিং পেস্ট ধৌত করার ব্যবস্থা নিতে হবে।

১২। বিশেষ ব্যবস্থায় পানির ব্যবহার করে স্ক্রিনকে অটোমেটিকভাবে পরিষ্কারের ব্যবস্থা নিতে হবে।

Leave a Comment