আজকে আমরা একক দৈর্ঘ্যের সুতার সংখ্যার অনুশীলনী সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর একক দৈর্ঘ্যের সুতার সংখ্যা এর অন্তর্গত।

একক দৈর্ঘ্যের সুতার সংখ্যার অনুশীলনী
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। কাপড়ের টানা সুতাকে কী বলে?
উত্তরঃ কাপড়ের টানা সুতাকে এন্ডস (Ends) বলে।
২। কাপড়ের পড়েন সুতাকে কী বলে?
উত্তরঃ কাপড়ের পড়েন সুতাকে পিক্স (Picks) বলে ।
৩। টানা ও পড়েন উভয় ক্ষেত্রে দৈর্ঘ্যের একককে কী বলে প্রকাশ করা হয়।
উত্তরঃ টানা ও পড়েন উভয় ক্ষেত্রে দৈর্ঘ্যের একককে ইঞ্চি বা সেন্টিমিটার বলে প্রকাশ করা হয় ।
8।এক ইঞ্চি কাউন্টিং গ্লাস কী?
উত্তর : এ যন্ত্রের কাঁচের মাপ এক ইঞ্চি তাই একে এক ইঞ্চি কাউন্টিং গ্লাস বলে।
৫। ট্রাভার্সিং গ্রেড কাউন্টার পদ্ধতিকে কী বলা হয়।
উত্তরঃ ট্রাভার্সিং গ্রেড কাউন্টার পদ্ধতিকে মেকানিক্যাল পিক কাউন্টার বলা হয় ।

৬। কোন কাপড়ের ব্যবচ্ছেদ করে টানা ও পড়েনের সংখ্যা নির্ণয় করা হয়?
উত্তরঃ ফেস্টেড ও পাইলড কাপড়ের ব্যবচ্ছেদ করে টানা ও পড়েনের সংখ্যা নির্ণয় করা হয়।
৭। কাপড়ের কাউন্ট বা সেট স্পেসিফিকেশন বলতে কী বুঝায়?
উত্তরঃ কাপড়ের প্রতি একক দূরত্বে টানা এবং পড়েন সুতার সংখ্যাকেই কাপড়ের কাউন্ট বলা হয় ।
৮। কাপড়ের প্রতি একক দৈর্ঘ্যের সুতার সংখ্যা নির্ণয়ের পদ্ধতিগুলোর নাম লেখ।
উত্তরঃ কাপড়ের প্রতি একক দৈর্ঘ্যের সুতার সংখ্যা নির্ণয়ের পদ্ধতি দুটি, যেমন-
১। একক দৈর্ঘ্যের টানার সংখ্যা,
২। একক দৈর্ঘ্যের পড়েনের সংখ্যা
৯। কাউন্ট এর সংজ্ঞা দাও।
উত্তরঃ কাউন্ট হল একটি সংখ্যাবাচক শব্দ যা দ্বারা সুতার সুক্ষ্মতা বা স্থূলতাকে বুঝায়, যা একক দৈর্ঘ্যের ভর বা একক ভরের দৈর্ঘ্যকে বুঝায়।
১০। সুতার কাউন্ট নির্ণয়ের পদ্ধতি কয়টি ও কী কী?
উত্তরঃ কাউন্ট নির্ণয়ের পদ্ধতি ২টি যথা- ১. প্রত্যক্ষ পদ্ধতি ২। পরোক্ষ পদ্ধতি

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। ফেব্রিক ডিসেকশন পদ্ধতি বর্ণনা কর।
উত্তরঃ যে সমস্ত কাপড়ের বুনন জটিল এবং যে সমস্ত কাপড়ের সুতাগুলো পার্থক্য করা কষ্টসাধ্য যেমন- ফেক্টেড কাপড়, পাইলড কাপড় ইত্যাদির ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহার করা হয়। কেননা এসব কাপড়ের সুতার সংখ্যা নির্ণয়ে কাউন্টিং গ্লাস ব্যবহার অসুবিধাজনক। এ পদ্ধতিতে প্রথমে পরীক্ষণীয় কাপড়ের দৈর্ঘ্য বা গ্রন্থকে মেপে মেয়া হয়।
তারপর কাপড়টি যদি ফেস্টেড বা কোটেড হয় তবে আবরণ সরিয়ে ফেলা হয়। তারপর কাপড় থেকে নিডেলের সাহায্যে একটা একটা করে সুতা ছাড়িয়ে দেয়া হয় এবং গণনা করা হয়। যদি পরীক্ষণীয় কাপড়ের দৈর্ঘ্য ৫” হয় এবং টক ” কাপড় থেকে সুতা ছাড়িয়ে ১২০টি সুতা পাওয়া যায় তবে প্রতি ইঞ্চিতে সুতার সংখ্যা ২৪টি এভাবে ১০টি পরীক্ষা করে গড় করলেই নমুনা প্রতি ইঞ্চি সুতার সংখ্যা পাওয়া যায়।
২। কাপড় পরীক্ষার জন্য নমুনায়নের প্রয়োজনীয়তা লেখ।
উত্তরঃ কাপড় পরীক্ষার জন্য নমুনায়নের প্রয়োজনীয়তা অপরিসীম।
নিম্নে নমুনায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হল
১। নমুনা কাপড় দ্বারা একটি ভাল নির্মূল পূর্ণাঙ্গ কাপড় তৈরি করা সম্ভব।
২। নমুনা কাপড় কেবলমাত্র বায়ার কর্তৃক পরীক্ষিত হয়।
৩। নমুনা কাপড় পরীক্ষিত হওয়ার পরেই বায়ার কর্তৃক অর্ডার পাওয়া সম্ভব
৪। নমুনা কাপড় পরীক্ষার মাধ্যমে কাপড় রপ্তানিযোগ্য বলে মনে করা হয়।
৩। টেপার লাইন যেটিং পদ্ধতি আলোচনা কর।
উত্তরঃ এটা সমান্তরাল লাইন মেটিং এর উন্নত সংস্করণ। এ পদ্ধতিতে কাঁচ দেয়া এবং নিচ থেকে আলো ফেলার ব্যবস্থাযুক্ত টেবিলে কাপড়কে টান টান করে বিছানো হয় এরপর কাপড়ের উপর টেপার লাইন, হোটি। প্লেটটি রাখলে আলোর ছায়া তার মধ্য দিয়ে বিভিন্ন দিকে বেঁকে যায়। যে বিন্দুতে আলোর ছায়া লম্বভাবে পরস্পরকে যেন করে, যে বিন্দুতে স্কেলে যে দাগ কাটা আছে সে সংখ্যাটিই ইঞ্চি প্রতি সুতার সংখ্যা বুঝায়।

৪। সমান্তরাল লাইন মেটিং এ কীভাবে সুতার সংখ্যা বের করা হয়।
উত্তরঃ এটি একটি আধুনিক এবং দ্রুত প্রক্রিয়া। এ পদ্ধতিতে একটি কাঁচের টেবিলের উপর কাপড় বিছিয়ে নিচ থেকে আলো ফেলে কাপড়ের সুতার সংখ্যা বের করা যায়।
৫। প্রতি একক সুতার সংখ্যা বের করার তিনটি পদ্ধতির নাম লেখ ।
উত্তরঃ প্রতি একক সুতার সংখ্যা বের করার পদ্ধতিসমূহ নিম্নরূপ :
১। কাউন্টিং গ্লাস
২। ট্রাভার্সিং থ্রেড কাউন্টার
৩। টেপার লাইন যেটিং।

রচনামূলক প্রশ্নাবলি :
১। কাপড়ের কাউন্ট বা সেট স্পেসিফিকেশন বলতে কী বুঝায়?
২। প্রতি একক দৈর্ঘ্যে সুতার সংখ্যা নির্ণয় করার জন্য বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর।