আজকে আমাদের আলোচনার বিষয়-পড়েন মিশ্রণ গতির (২×১ ড্রপ বক্স মোশন) মেকানিজম
পড়েন মিশ্রণ গতির (২×১ ড্রপ বক্স মোশন) মেকানিজম
এ ধরনের ড্রপ বক্স মোশনে বিশেষভাবে ডিজাইন করা থাকে, যাতে একটি বক্স প্রতি ২ পিক পর পর কাজ করে। এটি সাধারণত পড়েন মিশ্রণ গতি নামে পরিচিত। নিম্নের চিত্রের সাহায্যে এ মোশনের কার্যপ্রণালি বর্ণনা করা হলো-

বটম শ্যাটের উপর টুথড ডিস্ক বসানো থাকে এবং বটম শ্যাফ্ট থেকে ডিস্কটি গতি পেয়ে থাকে। বটম শ্যাফ্ট-এর
দুই দিকে পিকিং অ্যারেঞ্জমেন্ট থাকায় বটম শ্যাফ্ট একবার ঘুরলে দুইটি পিক সম্পন্ন হয়। বটম শ্যাফ্ট একবার ঘুরলে ডিক্সটিও একবার ঘুরবে। যখন বটম শ্যাফ্টটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন টুথড সেগমেন্টটি ইকসেন্ট্রিকের উপরের প্রান্তের সাথে গিয়ার (Gear) করবে এবং ইকসেন্ট্রিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
তখন ইসেনট্রিকের নিচের প্রান্তে র সাথে লিংকের মাধ্যমে ড্রাইভিং রড যুক্ত থাকে। সেহেতু ইকসেন্ট্রিকের নিচের প্রান্ত উপরে উঠলে লিংকের মাধ্যমে ড্রাইভিং রডটিও উপরে উঠবে, ফলে বক্স স্ট্যান্ড উপরে উঠে ২ নং মাকু বক্সটি স্লে রেস বোর্ডের (Sley race board) লেভেলে আসবে এবং তখন ২নং মাকু বক্স থেকে পর পর ২টি পিক হবে।

২ পিক সম্পন্ন হবার পর টুথড সেগমেন্টটি ইকসেন্ট্রিকের অপর প্রান্তের সাথে গিয়ার করে। এসময় লিংকটি নিচে থাকবে এবং ড্রাইভিং রড ও বক্স স্ট্যান্ডের মাধ্যমে ১নং মাকু বক্সটি স্লে রেস বোর্ডের লেভেলে আসবে। এ অবস্থায় আবার পর পর ২ পিক হবে। এভাবে ২টি মাকু বক্সের মাধ্যমে ২ পিক পর পর মাকু পরিবর্তন করে পড়েন মিক্সিং গতির সাহায্যে কাপড় বুনন করা হয় ।
কখনও কখনও ১টি মাকু বক্সে কৃত্রিম সুতা ও অন্যটিতে প্রাকৃতিক সুতা ব্যবহার করা হয়। আবার কখনো ২ বর্ণের সুতা ব্যবহার করা হয় ।
২ × ১ ড্রপ বক্স যোশনের সীমাবদ্ধতা (Limitation of 2 x 1 Drop box motion) :
নিম্নে ২ × ১ ড্রপ বক্স মোশনের সীমাবদ্ধতা উল্লেখ করা হলো— (
ক) বেজোড় সংখ্যার পিক দেওয়া যায় না ।
(খ) দুই-এর অধিক বর্ণের সুতা ব্যবহার করা যায় না।
(গ) দুই-এর অধিক কাউন্টের সুতা ব্যবহার করা যায় না।
মাল্টিপল বক্স মোশনের প্রকারভেদ (Classification multiple box motion) : সাধারণত ৩ ধরনের মাল্টিপল
বক্স মোশন ব্যবহৃত হয়, যথা—
১। ড্রপ বক্স মোশন (Drop box motion 2 × 1, 4 × 1 )
২। সার্কুলার বক্স মোশন (Circular box motion)
৩। পিক-অ্যাট-উইল (Pick-at-will motion)।
এক রং-এর কাপড় তৈরি করতে নন-অটোমেটিক তাঁত হলেই চলে। কিন্তু যখন একাধিক রং-এর অথবা ি কাউন্টের পড়েন সুতার কাপড় বুনতে হয় তখন নির্দিষ্ট সময় অন্তর অন্তর মাকু বদলাতে হয়। আর এ কাজটি অটোমেটিকভাবে।

এমন অনেক ধরনের কাপড় আছে, যে-সব ক্ষেত্রে একই কাপড়ে বিভিন্ন কাউন্টের পড়েন সুতা ব্যব করতে হয়। কিংবা বিভিন্ন ধরনের ডিজাইন করতে বিভিন্ন রং-এর পড়েন সুতা ব্যবহৃত হয়। এ বিভিন্ন ধরনের পড়েন ব্যবহারের জন্যই মাল্টিপল বক্স মোশন ব্যবহৃত হয় ।