আজকে আমাদের আলোচনার বিষয়- ব্লোরুমে সংঘটিত ত্রুটিগুলোর কারণ ও প্রতিকার
ব্লোরুমে সংঘটিত ত্রুটিগুলোর কারণ ও প্রতিকার (Causes & remedies of fault
ব্লোরুম বিভাগে যেসব ত্রুটিসমূহ পরিলক্ষিত হয়ে থাকে তাদেরকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা যায় ত্রুটির কারণে উৎপন্ন ল্যাপ অসম হয়। ত্রুটিগুলোর কারণ ও প্রতিকারসহ নিম্নে বর্ণনা করা হলো :
১। রক্ষণাবেক্ষণের অবহেলা (Lack of maintenance) |
২।ভুল অ্যাডজাস্টমেন্ট (Incorrect adjustment ) I
৩।অনুপযুক্ত ফিডিং (Unsuitable feeding)।
৪। রক্ষণাবেক্ষণের অবহেলা (Lack of maintenance) : কারণ :
(ক) মেশিনের বেষ্ট, দড়ি, বোষ্ট, নাট ইত্যাদি লুজ হলে।
(খ) বিভিন্ন ল্যাটিসের ত্রুটিপূর্ণ চলাচল। অপর্যাপ্ত অয়েলিং, গিজিং ও যন্ত্রাংশ ত্রুটিপূর্ণ ।
ভাঙা গিয়ার বা যন্ত্রাংশ ত্রুটিপূর্ণ ।
কেইজের সর্বত্র সুসম ছিদ্র না থাকলে বা ময়লা জমে ছিদ্র বন্ধ বা ভেঙে ছিদ্র বড় হলে ।
বিটারের স্পাইক বা ব্লেড বাঁকা হলে, ভাঙা বা ভোঁতা হলে ।
গ্রিডবার ভোঁতা, ভাঙা বা স্থানচ্যুত হলে ।
কোন ড্রাম বেল্ট বেশি ঢিলা বা টাইট হলে ।
(ঝ) গিয়ারিং বা সেটিং ত্রুটিপূর্ণ হলে ।
(ঞ) ত্রুটিপূর্ণ চুম্বক (Magnet) থাকলে ইত্যাদি ।

প্রতিকার ঃ
বোল্ট, নাট ইত্যাদি প্রয়োজনীয় টেনশন ও টাইট দিতে হবে।
(খ) ল্যাটিসের সঠিক চলাচল নিশ্চিত করতে হবে।
যথাসময়ে প্রয়োজনীয় লুব্রিকেশন ও রক্ষণাবেক্ষণ করতে হবে।
ভাঙা বা ত্রুটিপূর্ণ গিয়ার সময়মতো মেরামতকরণ বা প্রয়োজনে বদলাতে হবে।
কেইজের যথাসময়ে রক্ষণাবেক্ষণ করতে হবে।
বিটারের ব্লেড বা স্পাইক প্রয়োজন অনুযায়ী ধার, মেরামত বা বদলাতে হবে।
গ্রিডবারের মেরামত বা প্রয়োজনানুযায়ী বদলাতে হবে।
কোন ড্রাম বেল্ট (Cone drum belt) যথাসময়ে রক্ষণাবেক্ষণ করতে হবে।
(ঝ) আঁশের দৈর্ঘ্য ইত্যাদি বিবেচনা করে রোলার সেটিং করতে হবে
(ঞ) ত্রুটিপূর্ণ ম্যাগনেট বদলাতে হবে।

২। ভুল অ্যাডজাস্টমেন্ট (Incorrect adjustment) :
কারণসমূহ ঃ
(ক) অপর্যাপ্ত বা ত্রুটিপূর্ণ বায়ুপ্রবাহ ।
(খ) ত্রুটিপূর্ণ যন্ত্র বা যন্ত্রাংশ স্থাপন ।
প্রতিকার ঃ
ফ্যানসমূহ সঠিক রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় বায়ুপ্রবাহ নিশ্চিত করতে হবে।
(*) (খ) সঠিক অবস্থানে ত্রুটিমুক্ত যন্ত্র সঠিকভাবে স্থাপন করতে হবে।
৩।সঠিকত অনুপযুক্ত ফিডিং (Unsuitable feeding) : কারণসমূহ ঃ
(ক) তুলার গুচ্ছ বড় ও অসম এবং মিক্সিং এর সকল স্তর থেকে ফিড ল্যাটিসে না দিলে
(খ) সুইং ডোর (Sweing door) এবং ফিড রেগুরেটিং মোশন (Feed regulating motion)
কাজ না করলে ।

প্রতিকার ঃ
(ক) সম ও ছোট আকারের গুচ্ছ তৈরি ও সব স্তর থেকে তুলাআঁশ ফিড করতে হবে।
(খ) রক্ষণাবেক্ষণের মাধ্যমে ফিডিং ব্যবস্থা সঠিক রাখতে হবে।