বৈদ্যুতিক টানা বন্ধ গতি

আজকে আমাদের আলোচনার বিষয়-বৈদ্যুতিক টানা বন্ধ গতি

বৈদ্যুতিক টানা বন্ধ গতি (Describe the electrical warp stop motion)

যান্ত্রিক টানা বন্ধ গতির মতো এক্ষেত্রেও প্রতিটি টানা সুতার জন্য একটি করে ড্রপ ওয়্যার ব্যবহার করা হয়। বয়নের পূর্বে ইলেকট্রোডকে প্রতিটি ড্রপ ওয়্যারের উপরের লম্বা কাটা অংশের মধ্য দিয়ে অতিক্রম করানো হয়। চিত্র নং ৫.৩-তে একটি বৈদ্যুতিক টানা বন্ধ গতির মেকানিজম দেখানো হয়েছে।

এ চিত্রের মধ্যে নিচের বামপার্শ্বে একটি ইলেকট্রোডের গঠনও দেখানো হয়েছে। এটা চিত্রানুযায়ী কপার স্ট্রিপ, ইনসুলেশন এবং আয়রনের সমন্বয়ে গঠিত। ড্রপ ওয়্যারগুলো যদি যান্ত্রিক টানা বন্ধ গতির ড্রপ ওয়্যারের মতো গোলাকৃতির হয়।

 

বৈদ্যুতিক টানা বন্ধ গতি

 

তবে টানা সুতা ছিঁড়ে গেলে ড্রপ ওয়্যারগুলো সোজা অবস্থায় কপার স্ট্রিপের উপর পড়ত এবং এটা সঙ্গে সঙ্গে আয়রনের সংস্পর্শে আসতে পারত না। কিন্তু বৈদ্যুতিক টানা বন্ধ গতিতে যে ড্রপ ওয়্যার ব্যবহার করা হয়, তাদের উপরের কাটা অংশের উপর প্রান্ত গোলাকৃতির না হয়ে বিশেষ ধরনের ঢালু (Inclined) আকৃতির হয়ে থাকে।

যার ফলে সুতা ছিঁড়ে গেলে ড্রপ ওয়্যারটি কপার স্ট্রিপের উপর পড়ে মাঝামাঝি উল্লম্ব অবস্থায় থাকতে পারে না। যে-কোনো একদিকে বেঁকে যায়, ফলে আয়রনের সংস্পর্শে চলে আসে। যখন ড্রপ ওয়্যারটি আয়রনের সংস্পর্শে আসে তখন বৈদ্যুতিক বর্তনী (Circuit) সম্পন্ন হয় এবং সোলিনয়েডের বাইরের আবরণে চৌম্বকত্বের সৃষ্টি হয়।

যার ফলে বারটি নক অব লিভারের বরাবরে উপরের দিকে উঠে আসে। বটম শ্যাফট-এর উপরে অবস্থিত একটি ক্যামের দ্বারা এ লিভারটি কার্যকরী হয়। এ ক্যামটি একক বা দ্বৈতভাবে কার্যকরী হয়ে থাকে । যখন এটা দ্বৈতভাবে কার্যকরী হয় তখন খুব দ্রুত কাজ সম্পন্ন হয়, কারণ এটা প্রতি পিকে কাজ করে থাকে ।

 

বৈদ্যুতিক টানা বন্ধ গতি

 

এমতাবস্থায় যখন নক অফ লিভার বারটিকে ধাক্কা দেয়, তখন স্টার্টিং হ্যান্ডেলটি ধাক্কা খায় এবং লুমটিকে বন্ধ কর দেয়। এ অবস্থায় বৈদ্যুতিক বর্তনীর মধ্যে যে সুইচ থাকে তা বিদ্যুৎ থেকে সরে আসার জন্য খুলে যায়।

 

এ পদ্ধতিতে বৈদ্যুতিক স্পার্ক ঘটার সম্ভাবনা বেশি থাকে এবং এটা ড্রপ ওয়্যারের চারদিকে যে ময়লা এবং ছোট ছে আঁশ জমা হয় তার মধ্যে খুব সহজে আগুন ধরিয়ে দেয়। ড্রপ ওয়্যারের সাথে সুতার যে অনবরত ঘর্ষণ চলতে থাকে, তা ফলে এ ময়লা এবং ছোট ছোট আঁশ ড্রপ ওয়্যারের চারদিকে জমা হয় ।

 

বৈদ্যুতিক টানা বন্ধ গতি

 

এ আগুন ধরার ঘটনাই হলো বৈদ্যুতিক টানা বন্ধ গতির সবচেয়ে বড় অসুবিধা। এজন্য নরম পাকানো আঁশযুক্ত (Sou spun fibrous) টানা সুতা দ্বারা কাপড় তৈরি করা হয়, সে সমস্ত তাঁতে এ বৈদ্যুতিক টানা বন্ধ গতি ব্যবহার করা হয় না। ভালো গুণসম্পন্ন কাপড় তৈরি করার জন্য যে সমস্ত টানা সুতা যেমন কন্টিনিয়াস ফিলামেন্ট সুতা, চিকন কটন (Combe cotton) এবং ওরস্টেড সুতা ইত্যাদি দ্বারা যে সমস্ত তাঁতে কাপড় তৈরি করা হয়, ঐ সমস্ত তাঁতের মধ্যে এ বৈদ্যুতিক টান বন্ধ গতি ব্যবহার করা হয়।

Leave a Comment