রোরুমের বেসিক অপারেশন

আজকে আমাদের আলোচনার বিষয়-রোরুমের বেসিক অপারেশন

রোরুমের বেসিক অপারেশন (Describe the Basic Operations Involved in Blowroom)

রোরুম প্রধানত নিম্নলিখিত ৬টি কার্যাবলি সংঘটিত হয়।
১। ওপেনিং (Opening)

২। ক্লিনিং (Cleaning)

৩। রেন্ডিং (Blending)

8।ডাস্ট রিমুভ্যাল (Dust removal)

৫।কার্ড এ দ্রব্যাদি সুষম ফিডিং (Even feed of material to card)

৬ । ল্যাপ ফরমিং (Lap forming)

১। ওপেনিং (Opening) :

প্রাথমিকভাবে হাতের সাহায্যে বেইল থেকে আঁশসমূহ খুলে আনা হয় ও প্রথম মেশিনের ফিড ল্যাটিসে ফেলা হয়। তবে মেশিনের সাহায্যে বেল থেকে আঁশের গুচ্ছকে প্লাকিং অথবা অটোমেটিক ওপেনিং মেশিনের সাহায্যে আঁশসমূহ তুলে আনা হয় এবং বাতাসের প্রবাহের সাহায্যে মেশিনের অভ্যন্তরে প্রবেশ করে।

২।ক্লিং (Cleaning)

ব্লোরুম লাইনের বিভিন্ন বিটার অথবা ক্লিনিং পয়েন্টসমূহ তুলার গুচ্ছকে আঘাতের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করে এবং আঁশের মধ্যস্থিত ট্রাশ বা অপদ্রব্যকে দূর করে।

 

রোরুমের বেসিক অপারেশন

 

৩।ব্লেন্ডিং (Blending) :

রোরুম লাইনের প্রথম সারির মেশিনারির ও শেষ মেশিনারি অর্থাৎ স্কাচার তুলা আঁশের
বিভিন্ন গ্রেডের মধ্যে অথবা বিভিন্ন গ্রেডের মধ্যে ব্লেন্ডিং এর ক্রিয়া পদ্ধতি সম্পন্ন করে।

৪। ডাস্ট রিমুভ্যাল (Dust removal) :

বর্তমানে ব্লোরুম লাইন ডাস্ট রিমুভ্যাল একটি খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস। প্রতিটি ওপেনিং ও ক্লিনিং ইউনিটের সাথে সাকশনের মাধ্যমে ডাস্ট রিমুভিং ডিভাইস ব্যবহৃত হয়।

৫।কার্ড এ দ্রব্যাদি সুষম ফিডিং (Even feed of material to card):

যেহেতু বর্তমানে বেশিরভাগ ইন্ড্রাস্ট্রিতে চুট টু ফিড কার্ড ব্যবহৃত হয়, কাজেই উৎপাদিত আঁশের গুচ্ছ কার্ডিং মেশিনে সুষম ফিডিং নিশ্চিত করা একান্তই প্রয়োজন। ল্যাম্প ফিড কার্ডিং মেশিনে যাতে সুষম ল্যাম্প ফিড হয়, তার জন্য সুষম ল্যাম্প উৎপাদন নিশ্চিত করতে হবে।

 

রোরুমের বেসিক অপারেশন

 

 ৬। ল্যাপ ফরমিং (Lap forming) :

সুষম ল্যাপ তৈরির উদ্দেশ্যে ল্যাপফরমিং ইউনিট ব্লোরুম লাইনে অত্যন্ত প্রয়োজনীয় একটি ডিভাইস। উৎপাদিত ল্যাম্প নির্দিষ্ট গ্রন্থ ও নির্দিষ্ট দৈর্ঘ্যের হতে হবে এবং একক দৈর্ঘ্যের ওজন সুষম হতে হবে।

Leave a Comment