ব্যবহারিক : কাপড়ের প্রতি একক দৈর্ঘ্যের সুতার সংখ্যা নির্ণয়করণ

আজকে আমরা ব্যবহারিক : কাপড়ের প্রতি একক দৈর্ঘ্যের সুতার সংখ্যা নির্ণয়করণ আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

 কাপড়ের প্রতি একক দৈর্ঘ্যের সুতার সংখ্যা নির্ণয়করণ

 

ব্যবহারিক : কাপড়ের প্রতি একক দৈর্ঘ্যের সুতার সংখ্যা নির্ণয়করণ (Determine the threads per unit length by fabric)

ভূমিকা :

একটি কাপড়ের টানবিহীন অবস্থায় এর ভাঁজা এবং ফুচকানো ব্যতিরেকে এর প্রতি একক দূরত্বের টানা এবং পড়েন সুতার সংখ্যাকেই কাপড়ের কাউন্ট বলা হয়।

প্রয়োজনীয় যন্ত্রপাতি

১। এক ইঞ্চি কাউন্টিং গ্লাস,

২। ট্রাভার্সিং গ্রেড কাউন্টার,

৩। কাপড় ব্যবচ্ছেদ প্রক্রিয়া বা ফেব্রিক ডিসেকশন,

৪। সমান্তরাল লাইন মেটিং,

৫। টেপার লাইন মেটিং।

 

 কাপড়ের প্রতি একক দৈর্ঘ্যের সুতার সংখ্যা নির্ণয়করণ

 

যন্ত্রের কার্যপ্রণালি :

কাউন্টিং গ্লাস পদ্ধতি :

এটি একটি সরল অণুবীক্ষণ যন্ত্র। এ যন্ত্রের কাচের মাপ এক ইঞ্চি তাই একে এক ইঞ্চি কাউন্টিং গ্লাস বলা হয়। কাপড়ের যে দিকের (টানা বা পড়েন) সুতার সংখ্যা নির্ণয় করতে হবে সেদিক লম্বভাবে স্থাপন করা হয়। যন্ত্রের সাথে বসানো ডু এর সাহায্যে বা অন্য কোন পিনের সাহায্যে যন্ত্রের কাচের ভিতর দিয়ে বিবর্ধিত সুতার সংখ্যা গণনা করা হয়, যা সরাসরি এক ইঞ্চিতে সুতার সংখ্যা নির্দেশ করে। তবে যে কাপড় পরীক্ষা করা হবে তাতে ইঞ্চি প্রতি সুতার সংখ্যা ২৫টির কম হলে এ পদ্ধতি ব্যবহার না করাই ভালো।

 

টেপার লাইন গ্রেটিং পদ্ধতি :

এটি সমান্তরাল লাইন গ্রেটিং এর উন্নত সংস্করণ। এ পদ্ধতিতে কাচ দেয়া এবং নিচ থেকে আলো ফেলার ব্যবস্থাযুক্ত একটি টেবিলে কাপড়কে টান টান করে বিছানো হয়। এরপর কাপড়ের উপর টেপার লাইন মেটিং প্লেটটি রাখলে আলোর ছায়া তার মধ্য দিয়ে বিভিন্ন দিকে বেঁকে যায়। যে বিন্দুতে আলোর ছায়া লম্বভাবে ছেল করে, যে বিন্দুতে ফেলে যে দাগ কাটা আছে সে সংখ্যাটিই ইঞ্চি প্রতি সুতার সংখ্যা।

 

ব্যবহারিক : কাপড়ের প্রতি একক দৈর্ঘ্যের সুতার সংখ্যা নির্ণয়করণ

 

সাবধানতা :

১. কাপড়কে টেবিলের উপর টান টান অবস্থায় বসাতে হবে।

২। গ্লাস দিয়ে সুতা গণনার সময় সঠিকভাবে সুতার সংখ্যা গণনা করা নিশ্চিত করতে হবে।

ব্যবহারিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ মৌখিক প্রশ্নোত্তর

১। কাপড়ের টানা সুতাকে কী বলে?

উত্তর : এন্ডস (Ends)।

২। কাপড়ের পড়েন সুতাকে কী বলে?

উত্তর : পিস (Picks)।

৩। এক কাউন্টিং গ্লাস কী?

উত্তর: এ যন্ত্রের কাচের মাপ এক ইঞ্চি তাই একে এক ইঞ্চি কাউন্টিং গ্লাস বলে ।

৪। কাপড়ের কাউন্ট বা সেট স্পেসিফিকেশন বলতে কী বুঝায়?

উত্তর : কাপড়ের প্রতি একক দূরত্বে টানা এবং পড়েন সুতার সংখ্যাকেই কাপড়ের কাউন্ট বা সেট স্পেসিফিকেশন বলে ।

৫। টানা ও পড়েন উভয় ক্ষেত্রে দৈর্ঘ্যের একককে কী বলে প্রকাশ করা হয়?

উত্তরঃ ইঞ্চি বা সেন্টিমিটার।

 

Leave a Comment