আজকে আমরা ব্যবহারিক : ক্রিম্প মিটারের মাধ্যমে কাপড়ের ক্রিম্প নির্ণয়করণ আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ব্যবহারিক অংশের অন্তর্গত।

ক্রিম্প মিটারের মাধ্যমে কাপড়ের ক্রিম্প নির্ণয়করণ (Determine the crimp of a sample by crimp meter)
ভূমিকাঃ
কাপড়ের মধ্যে টানা ও পড়েন সুতা একই ঢেউ আকৃতি বা কোঁকড়ানো অবস্থায় থাকে। সুতার এই অকৃতিই হলো ক্রিম্প।
সোজা অবস্থায় সুতার দৈর্ঘ্য এবং কাপড়ের মধ্যে সুতার দৈর্ঘ্যের পার্থক্যকে কাপড়ের মধ্যে সুতার দৈর্ঘ্যের অনুপাত করে সেটা পারসেনতিয়ে প্রকাশ করাকেই ক্রিম্প পারসেনটিজ বলে।
উদ্দেশ্য :
১. কাপড়ের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
২. কাপড়ের সংকোচন ক্ষমতা বৃদ্ধি করে।
৩. কাপড়ের শক্তি বৃদ্ধি করে।
8. কাপড়ের ত্রুটি হ্রাস পায়
৫. কাপড়ের সৌন্দর্য বৃদ্ধি করে।

কার্যপ্রণালি ঃ
এ যন্ত্রের সাহায্যে ১৬ ইঞ্চি পর্যন্ত পরীক্ষণীয় দৈর্ঘ্যের শতকরা ক্রিম্প নির্ণয় করা যায়। গ্রিপ (G) কে শূন্য অবস্থায় এনে অ্যাসেম্বলি (A) কে স্কেল (K) এর উপর কাপড় সুতার দৈর্ঘ্যের সমান দূরত্বে স্থাপন করতে হবে। সুতার প্রয়োজনীয় টানের জন্য পিভোটেড বীম (B) এর লম্বা বাহুর উপর ওজন (W) স্থাপন করা হয়। যখন বীমটি আনুভূমিক বা সমতল হয় তখন তা টর্চ ভালভ (T) এর সংস্পর্শে আসে এবং টা ভালভটি জ্বলে উঠে। গ্রিপ (G) কে একটি হাতল (H) এর সাহায্যে সর্বোচ্চ ৫ ইঞ্চি সরানো হয়।
পরীক্ষণীয় সুতার একপ্রান্ত G এবং অপর প্রান্ত G তে আটকানো হয়। এ অবস্থায় সুতাটি ঝুলে থাকবে এবং বীমটি কাত হয়ে থাকবে। এখন হাতল (H) কে ঘুরালে G সোজা হতে থাকবে এভাবে বীমটি যখন টর্চ ভালত (T) এর সংস্পর্শে আসবে তখন টর্চ ভালতটি জ্বলে উঠবে। এ অবস্থায় G গ্রিপ কতটুকু অবস্থান। পরিবর্তন করলো সেটা স্কেল হতে জানা যায়।
এখন কাপড়ের মধ্যে সুতার দৈর্ঘ্য জানা থাকলে ক্রিম্প পারসেনটিজ নির্ণয় করা যায়। এভাবে টানা সুতার জন্য ২০টি এবং পড়েন সুতার জন্য ৩০টি পরীক্ষা করে তার গড় মানই উক্ত সুতার কি পারসেনটিজ।
ক্রিম্প % C = (L-P)/P x 100
এখানে,
C = শতকরা ক্রিম্প
P = কাপড়ে সুতার দৈর্ঘ্য
L-P = সুতাকে সোজা করার পর দৈর্ঘ্য বৃদ্ধি

প্রয়োজনীয় যন্ত্রপাতি
সুতার শতকরা ক্রিম্পের হার নির্ণয়ের জন্য সাধারণ ক্ষেত্রে যখন ফলাফল সূক্ষ্ম না হলেও চলে বা খুব তাড়াতাড়ি ফলাফল প্রয়োজন সে ক্ষেত্রে একটি কাঁচি এবং ভেল ব্যবহার করেই ক্রিম্প পারসেনটিজ নির্ণয় করা যায়। প্রথমে কাপড়ের টুকরার দৈর্ঘ্য নির্ণয় করা হয় এবং পরে কাপড় হতে সুতা বের করে দৈর্ঘ্য নির্ণয় করে যে দৈর্ঘ্যের পার্থক্য পাওয়া যায় সেটা হল ক্রিম্প পারসেনটিজ।
যখন ফলাফল সুক্ষ্ম প্রয়োজন তখন নিম্নলিখিত যন্ত্র ব্যবহার করে ক্রিম্প নির্ণয় করা যায়।
১। দি উইরা ক্রিম্প মিটার,
২। দি শার্লি ক্রিম্প মিটার,
৩। দি ম্যানরা ক্রিম্প মিটার।
সাবধানতা ঃ
কাপড়ের প্রতিটি স্থান থেকে ১০টির বেশি সুতা পরীক্ষা করা ঠিক নয়। কাপড় থেকে সুতা অপসারণের সময় কোন পাক যাতে না খুলে যায় সে জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা হয়।
১। সুতার একপ্রান্ত কাপড় থেকে মুক্ত করে একটি গ্রিপে আটকানো হয়।
২। সুতার অপর প্রান্তও মুক্ত করে একটি গ্রিপে অন্য গ্রিপে আটকানো হয়।

ব্যবহারিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ মৌখিক প্রশ্নোত্তর
১। ক্রিম্প কী?
উত্তর: সুতার ঢেউ আকৃতিই হলো ক্রিম্প ।
২। কোন সুতায় ক্রিম্প বেশি?
উত্তর : পড়েন সুতা।
৩। ক্রিম্প শতকরা নির্ণয়ের সূত্র?
উত্তর : C% = (L-P)/P x 100
৪। এক ইঞ্চি সমান কত মিলস?
উত্তর : ১০০০ মিলস্ ।
৫। ক্রিম্প পারসেনটিজ কাকে বলে?
উত্তর : সোজা অবস্থায় সুতার দৈর্ঘ্য এবং কাপড়ের মধ্যে সুতার দৈর্ঘ্যের পার্থক্য কাপড়ের মধ্যে সুতার দৈর্ঘ্যের অনুপাত করে সেটা পারসেনটিতে প্রকাশ করাকেই ক্রিম্প পারসেনটিজ বলে।