আজকে আমাদের আলোচনার বিষয়-দৃঢ় শানা টানা প্রতিরক্ষা মেকানিজম
দৃঢ় শানা টানা প্রতিরক্ষা মেকানিজম (Fast reed warp protector mechanism)
যে মেকানিজমের মধ্যে শানাটি সর্বদাই দৃঢ় (Fixed) থাকে তাকে দৃঢ় শানা টানা প্রতিরক্ষা মেকানিজম বলে । এখানে মাকুটি শেডের মধ্যে আটকা পড়ুক আর নাই বা পড়ুক শানাটি সর্বদাই দৃঢ় থাকবে।
ফাস্ট রিড মোশন এক ধরনের ওয়ার্প প্রোটেক্টিং মোশন, যা সাটল ট্র্যাপ (Trape) এবং শাটল ফ্লাই-এর ক্ষতিকারক প্রভাব হতে ওয়ার্পকে রক্ষা করে। ফাস্ট রিড লুমে রিড স্লে এর সাথে দৃঢ়ভাবে আকটানো থাকে। এজন্য মোটা এবং ভারী কাপড় তৈরিতে এ মোশন বা গতি ব্যবহার করা হয়। এ মেকানিজম খুবই সিম্পল এবং এর দ্বারা খুব জোড়ে বিট-আপ করা যায় ।

চিত্রে A হচ্ছে বক্স সোয়েল (Swell) যা ফিংগার (D)-এর সংস্পর্শে থাকে । ফিংগার (D) এর নিম্নপ্রান্ত প্রোটেক্টর রড বা স্টপ রড (E) এর সংগে সংযুক্ত থাকে। Stop rod-টির সাথে Tongue (B) যুক্ত আছে। স্টপ রডটি স্লে এবং স্লে- রেস এর নিম্নপ্রান্ত দিয়ে লুমের একপ্রান্ত হতে অন্যপ্রান্ত পর্যন্ত বিস্তৃত এবং লুমের উভয় সাটেল বক্সের সোয়েল- এর মাধ্যমে কাজ করে। যখন শাটলটি শাটল বক্সে প্রবেশ করে তখন সোয়েলটি ফিংগার (D)-কে পিছনের দিকে চাপ দেয় ৷
এখানে,
A = সোয়েল বক্স
E = স্টপ রড
B = টং (Tongue)
C = ফ্রগ (Frog )
G = স্প্রিং
H = কিকার
D = ফিংগার
I = স্টার্টিং হ্যান্ডল

চিত্র ঃ ৫.৪ টানা প্রতিরক্ষা মেকানিজম
ফলে ফিংগার (D) এর মাধ্যমে টং (B) উপরে দিকে উঠে যায়। স্প্রিং (G) এর মাধ্যমে টং (B) স্লে সোর্ড-এর সাথে যুক্ত থাকে। এবং স্প্রিংটি টংকে নিচের দিকে টেনে রাখে। টং B এর বিপরীতদিকে একটি Frog (C) আছে, যা লুম ফ্রেমিং-এর সাথে আটকানো।
এ ফ্রগ (C) এর সাথে Kicker (H) যুক্ত থাকে। শাটল এক বক্স হতে অন্য বক্সে সঠিকভাবে প্রবেশ করলে সোয়েল (A) এর মাধ্যমে Finger (D)-কে বাইরের দিকে চাপ দেওয়ার ফলে টং (B) উপরে উঠে যাবে, ফলে ফ্রগ (C) এর সাথে কোন সংঘর্ষ হবে না।
যদি কোন কারণে সাটল সঠিকভাবে বক্সে প্রবেশ না করে বা শেডের ভিতরে আটকে যায় (Trape) বা ফ্লাই করে তাহলে সোয়েল (A) ফিংগার (D)-কে পিছনের দিকে চাপ দিবে না ফলে টং (B) উপরের দিকে উঠবে না এবং স্লে বিট-আপ করার জন্য সম্মুখদিকে অগ্রসর হওয়ার সময় টং (B) এর সাথে ফ্রগ (C) এর মুখোমুখী সংঘর্ষ হবে।
এ সংঘর্ষের ফলে ফ্রগ (C) এর সাথে যুক্ত Kicker (H) এর মাধ্যমে স্টার্টিং (Starting) হ্যান্ডেলকে ধাক্কা দিবে। স্টার্টিং হ্যান্ডেল (I)-কে ধাক্কা দেওয়ার ফলে ড্রাইভিং বেল্ট ফাস্ট পুলি হতে লুজ (Loose) পুলিতে স্থানান্তরিত হবে এবং ব্রেক মোশন এর মাধ্যমে লুম তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে।
দৃঢ় শানা এবং ঢিলা শানা টানা প্রতিরক্ষা মেকানিজমের মধ্যে পার্থক্য :
