নিট কাপড়ের ত্রুটিগুলোর কারণ ও প্রতিকার

আজকে আমাদের আলোচনার বিষয়-নিট কাপড়ের ত্রুটিগুলোর কারণ ও প্রতিকার

নিট কাপড়ের ত্রুটিগুলোর কারণ ও প্রতিকার (Describe the knitted fabric faults, their
causes & remedies)

বিভিন্ন কারণে নিটেড কাপড়ের মধ্যে এ ত্রুটিগুলো দেখা যায়—
নিম্নে এদের কারণ ও প্রতিকার ব্যাখ্যা করা হলো-

১। গর্ত (Cracks or holes) :

সাধারণভাবে ক্র্যাক এবং হোলের মধ্যে কোনো পার্থক্য নেই। একে এভাবে ব্যাখ্যা
করা যায় যে, সুতা ছিঁড়ে গেলে বা ক্র্যাক হলে কাপড়ের মধ্যে গর্ত বা Hole সৃষ্টি হয়। লুপ গঠনের সময় নিডেল হুকের মধ্যে পূর্ব থেকেই যদি সুতা ছিঁড়ে থাকে তাহলে গর্তের সৃষ্টি হয়। এ গর্ত বিভিন্ন আকারের হয়ে থাকে। এটি নির্ভর করে নিটেড স্ট্রাচার, সুতার কাউন্ট, মেশিনের গেজ এবং কোর্সের ঘনত্বের (Course density) উপর। এ গর্ত কাপড়ের |

সম্মুখপার্শ্ব এবং পশ্চাৎপার্শ্ব উভয় পার্শ্বেই সৃষ্টি হতে পারে।
বিভিন্ন কারণে এ গর্তের সৃষ্টি হতে পারে, তার প্রধান কতকগুলো নিম্নরূপ —

(ক) সিলিন্ডার লুপ এবং লুপের মধ্যে সমন্বয় সম্পর্ক যদি সঠিক না থাকে । ইয়ার্ন ফিডারগুলো যদি সঠিকভাবে স্থাপন করা থাকে ।

(খ) সুতার মধ্যে দুর্বল স্থান থাকলে লুপ গঠনের সময় এটি ছিঁড়ে গিয়ে এ গর্তের সৃষ্টি করে ।

(গ) সুতায় যদি গিঁট (knot) থাকলে।

(ঘ) সুতার টান যদি খুব বেশি হয় ।

(ঙ) সুতা যদি খুব বেশি শুকনো হয়, তাহলেও এ গর্তের সৃষ্টি হতে পারে।

চ)উপরোক্ত কারণগুলো সংশোধন করে আমরা এ ত্রুটি দূর করতে পারি।

 

নিট কাপড়ের ত্রুটিগুলোর কারণ ও প্রতিকার

 

২। ড্রপ স্টিচেস (Drop stitches ) :

এটি হলো ত্রুটিযুক্ত নিডেলের একটি ফলাফল। লুপ গঠনের সময়

সঠিকভাবে সরবরাহ না করলে অর্থাৎ নিডেল হুকে সুতা সঠিকভাবে না জড়ালে এ ধরনের ত্রুটির সৃষ্টি হয়। একাপড়ের উভয় পার্শ্বে তৈরি হতে পারে । নিম্নলিখিত বিভিন্ন কারণে এই ত্রুটির জন্ম হয় ঃ

(ক) ইয়ার্ন ফিডার সঠিকভাবে স্থাপন না করলে;

(গ) ডায়ালের লুপের দৈর্ঘ্য এবং সিলিন্ডারের লুপের দৈর্ঘ্যের মধ্যে সুসম্পর্ক না থাকায়, লুপ জ্যাম্প করার কার
(খ) ইয়ার্ন ফিডারের মধ্যে সুতা যদি সঠিকভাবে ঢুকানো (Threaded-in) না হয়;

(ঘ) টেক্-আপ খারাপ হলে;

(ঙ) সুতার টান পর্যাপ্ত না হলে কাপড়ের মধ্যে ড্রপ স্টিচ সৃষ্টি হয়।

উপরোক্ত কারণগুলো যাতে না ঘটে সে ব্যবস্থা করে এই ত্রুটি দূর করা যায় ।

৩। ক্লথ ফল আউট (Cloth fall out) :

যখন কতকগুলো ড্রপ স্টিচ পাশাপাশি এসে একটি জায়গা দখল করে, তাকে ক্লথ ফল আউট বলা হয়। এটি ঘটে থাকে তখনই যখন কোন সুতা নিডেল হুকে জড়ানো না হয় অথবা সুভা গেলে সঙ্গে সঙ্গে জোড়া দেওয়া না হয়। এ ত্রুটির প্রধান কারণ হলো- সুতা ছিড়ে যাওয়া। এতে পাশাপাশি কতকগুলো নিডেল কোন লুপ গঠন করে না।

ক্লথ ফল আউট ঘটে একটি ড্রপ স্টিচের পরে বিশেষ করে যখন বন্ধ ল্যাচ (Closed latch) বিশিষ্ট একটি খালি নি (Empty Needle) ইয়ার্ন ফিডারের মধ্য দিয়ে অতিক্রম করে এবং পরবর্তী নিডেল সুতা লুপ গঠনে অংশগ্রহণ করবে পারায় হুকের উপর দিয়ে বের হয়ে যায়। যে সমস্ত কারণে মেশিন চলাকালীন সময়ে সুতা ছিড়ে সেই সমস্ত কার সংশোধন করে এ ত্রুটি দূর করা যায় ।
সম্মুখ এ

 

৪। স্ল্যাগিং (Snagging) :

একমাত্র কন্টিনিয়াস ফিলামেন্ট সুতার দ্বারা কাপড় তৈরি করার সময় এ ত্রুটি দেখা এ সুতার কতগুলো নির্দিষ্ট নাজুকতা (Specific) থাকা সত্ত্বেও নিটিং অথবা পরবর্তী প্রক্রিয়ার মধ্যে এর মেকানিক স্ট্রেইন (Mechanical strain) ঘটে থাকে, যা এ ত্রুটির জন্য দায়ী। এখানে ফিলামেন্ট সুতা কাপড়ের বাইরে চলে যদি সঠিকভাবে এগুলো দূর করা না হয়, তবে কোর্সগুলোর মাঝে সংযোগ ভেঙে যাবে। এ ত্রুটির দৃশ্যতা (Appearan প্রায় ক্লথ ফল আউট ত্রুটির মতো।

মোটা সিঙ্গেল ফিলামেন্ট, কম ক্রিম্প ইলাস্টিসিটি এবং বেশি পাকবিশিষ্ট সুতা ব্যবহার করে এ ত্রুটি দূর করা যায়। ইয়ার্ন গাইড, ইয়ার্ন ফিডার, নিডেল, ফেব্রিক টেক-আপ ইত্যাদি উপাদানগুলোর অমসৃণ পৃষ্ঠের (Rough surfa
কারণে সৃষ্ট সকল প্রকার যান্ত্রিক প্রভাব বাদ দিতে হবে ।

৫। টাক্ এবং ডাবল স্টিচ (Tuck and double stitches) :

ব্যাডলি নিটেড লুপের কারণে এ ধরনের ত্রুটি নি যায়। এ ত্রুটির কারণে কাপড়ের মধ্যে ছোট দানা (Small beads) অথবা Thick Place-এর মতো দেখা যায়। নিয়ে ও ক্লিয়ারেন্স যদি পরিবর্তনযোগ্য (Adjustable) হয় এবং এটি খুব কম হয়, তবে ওল্ড লুপ ল্যাচের পিছনে যেতে পারবে ফলে ল্যাচ স্পুনের উপর থেকে যাবে।

ডায়াল যদি খুব উঁচুতে স্থাপন করা হয়, তাহলে ডায়াল নিডেল কাপড়কে সাথে দিতে পারবে না, যার ফলে Pulled up হবে। কোর্সের ঘনত্ব (Course density) সঠিকভাবে সেট না করলে, লুপগুলো বেশি টাইট হলে যেমন— ইন্টার লক, এ লুপগুলোকে আর নিডেল থেকে সরানো যায় না। ফেব্রিক টেক্-আপ অপর্যাপ্ত হ একে অবশ্যই পুনঃস্থাপন (Re-adjusted) করতে হবে।

 

নিট কাপড়ের ত্রুটিগুলোর কারণ ও প্রতিকার

 

৬। বাঞ্চিং-আপ (Bunching-up) ঃ

কাপড়ের মধ্যে দৃশ্যমান গিঁট (Visible knots)-গুলোকে বাঞ্চিং-আপ না আখ্যায়িত করা হয়। এরা কাপড়ের মধ্যে বিট হিসাবে পরিলক্ষিত হয় এবং কাপড়ের ইরেগুলারিটিতে পরিণত হয়। এ ফেব্রিক টেক-আপ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। এর দুটি প্রধান কারণ-

(ক) সুতার মধ্যে থিক্ প্লেস (Thick place) এবং

(খ) ফেব্রিক টেক-আপ খুব দুর্বল ।

৭। উন্নৰ স্ট্রাইপ (Vertical stripes) ঃ

কাপড়ের মধ্যে উল্লম্ব বরাবর যখন লম্বা জায়গা দেখা যায়, তখন তাকে ভাটিক্যাল স্ট্রাইপ বলা হয়। পাশাপাশি অবস্থিত ওয়েলগুলোর মধ্যবর্তী জায়গা অসমান থাকে। নির্দিষ্ট মেশিন গেজের জন্য সুতার কাউন্ট যদি খুব সূক্ষ্ম (Too fine) নির্বাচন করা হয় অথবা স্টিচের আকার বা কোর্সের ঘনত্ব যদি সঠিক না হয়, তবে ধরনের ক্রাট হতে পারে।

  • এ ছাড়াও নিম্নলিখিত বিভিন্ন কারণে এ ত্রুটি দেখা যায়, যেমন- নিডেলগুলো ভাঙা বা বাঁকা হলে
  •  নিডেলগুলো খুব বেশি দ্রুত গতিসম্পন্ন (High running) হলে;
  • নিডেলের ল্যাচ ক্ষতিগ্রস্ত (Damaged) হলে;
  • নিডেলের হুক ক্ষতিগ্রস্ত হলে; সিলিন্ডার বা ডায়াল ক্ষতিগ্রস্ত হলে;
  • অন্যান্য নিটিং উপাদানগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এ ধরনের ত্রুটি দেখা যায়;
  •  নিডেলগুলো সুষম মসৃণভাবে গতিশীল না হলে;
  • বিভিন্ন সাপ্লায়ারের নিকট থেকে নিডেল প্রাপ্ত হলে;
  •  নিডেলগুলো বিভিন্ন গঠনের হলে ।
  • এই ত্রুটিকে নিডেল মার্ক হিসাবেও আখ্যায়িত করা হয় ।
  • নিডেলের উপর্যুক্ত দোষগুলো সংশোধন করে এ ত্রুটি দূর করা যায় ।

৮। অনুভূমিক স্ট্রাইপ (Horizontal stripes) :

কোর্সগুলোর মাঝে যদি অসমতা (Unevenness) থাকে, তবে এই ত্রুটি দেখা যায়। এটি অনুভূমিকভাবে অতিক্রম করে এবং সুষম বা অসমভাবে বার বার এ ত্রুটি দেখা যায়। কাপড়ের সম্মুখ এবং পশ্চাৎ উভয় পার্শ্বেই এ ত্রুটি দেখা যায় । নিম্নলিখিত বিভিন্ন কারণে অনুভূমিক স্ট্রাইপ কাপড়ের মধ্যে সৃষ্টি হয় ঃ

(ক) ডায়াল ক্যামের ডিফ্লেকটর টাক্ পজিশনে নিয়ে আসলে

(খ) ডিফ্লেকটর সম্পূর্ণ অকার্যকর হয় না, নিডেল সুতাকে ধরে রাখে এবং টাক্ লুপ গঠন করে;
ইয়ার্ন ফিডার ঠিকমতো সংযুক্ত না থাকলে;

(ঘ) সুতার টান সুষম না হলে;

৫) সমস্ত ফিডারের জন্য Couliering ধ্রুব নয়, এটি অবশ্যই সুষম হতে হবে;

(চ) মেশিন অবশ্যই অনুভূমিকভাবে স্থাপিত হতে হবে;

(ছ) নিডেল, ডায়াল এবং সিলিন্ডার অবশ্যই একে অন্যের সাথে কেন্দ্রীভূত হতে হবে। এ সমস্ত দিকগুলো অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ান দ্বারা পরীক্ষিত হতে হবে। তা না হলে কাপড়ের মধ্যে এ ধরনের ত্রুটি দেখা যাবে।

 

নিট কাপড়ের ত্রুটিগুলোর কারণ ও প্রতিকার

 

৯। সয়েল স্ট্রাইপ (Soil strip) ঃ

এটি কাপড়ের ওয়েল বরাবর একই সাথে কোর্স বরাবর পরিলক্ষিত হয়। ওয়েলের দিকে যে সয়েল স্ট্রাইপ দেখা যায়, তা প্রধানত নিটিং মেশিনের কারণেই হয়ে থাকে।

বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে বলা হয় নিডেল স্ট্রাইপ। এটি ঘটে থাকে তখন, যখন পৃথক পৃথকভাবে নিডেলগুলো স্থানান্তর করা হয় অথবা যান্ত্রিক স্বয়ংক্রিয় ওয়েলিং বা গ্রিজিং ডিভাইসের কার্যকারিতা ত্রুটিযুক্ত হয়।

১০। রঙিন ফ্লাই (Colour fly) ঃ

এটি বিভিন্ন রঙের সিঙ্গেল ফাইবার বা বাঞ্চ অফ ফাইবার বা ইয়ার্ন পিসের সমন্বয়ে গঠিত। এটি অতিরিক্ত হিসেবে সুতার গায়ে এসে জড়ায় অথবা কাপড়ের মধ্যে নিটেড হয়ে যায় এবং এটি দূর করা খুবই কষ্টকর হয়ে উঠে। স্পিনিং এর সময় বিভিন্ন প্রোসেসিং স্টেজ থেকে এই ফ্লাই আসে।

উৎপাদনের সময় একক রংগুলো সতর্কতার সাথে পৃথক করার দ্বারাই কেবলমাত্র একেও দূর করা যায় ।

নিটিং প্লান্টের দ্বারাও এ ফ্লাই কাপড়ে জড়াতে পারে। বিশেষ করে ঐ সমস্ত প্লান্টে যেখানে মেশিনগুলো খুব ঘনভাবে স্থাপন করা হয় এবং রঙিন জ্যাকার্ডের মধ্যে রঙের কাপড় তৈরি করা হয় অথবা অনেকগুলো রং ব্যবহার করে কাপড় তৈরি করার সময়ও এ রঙিন ফ্লাই এর সর্বদা উপস্থিতি থাকে।

১১। বিচ্যুত স্টিচ (Distorted stitches) :

এটি কাপড়ের মধ্যে Unsettled fabric appearance এর সৃষ্টি করে । এরা সিঙ্গেল কালার ইয়ার্ডেড গুসের জন্য বেশি অসুবিধার সৃষ্টি করে। নিটিং মেশিনের সেটিং যদি সঠিক না হয় বিশেষ করে ডায়াল এবং সিলিন্ডার নিডেলের মাঝে Coulier depth যদি অসমান হয়, তাহলে এ ত্রুটি বেশি দেখা যায়।

সুতা যদি অসম (Uneven) হয়, তাহলেও এ ধরনের ত্রুটি দেখা যায়। দৃশ্য বা ভিউ নিলে দেখা যায় এখানে ওয়েলে অবস্থিত স্টাগুলোর উপরের প্রান্ত অর্থাৎ হেড গোলাকার নয় বরং ভারসাম্যহীন অর্থাৎ একদিকে ছোট আর অপরদিকে বড়।

Leave a Comment