আজকে আমরা ড্রেপ মিটার দ্বারা ড্রেপ পরিমাপ পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর কাপড়ের কাঠিন্য, স্পর্শানুভূতি ও ঝুলে পড়ার ক্ষমতা এর অন্তর্গত।

ড্রেপ মিটার দ্বারা ড্রেপ পরিমাপ পদ্ধতি (Method of measuring drape by drape meter)
কাপড়ের ড্রেপ বা বুলে পড়ার ক্ষমতা সাধারণত ড্রেপ মিটার দ্বারা পরিমাপ করা যায়, যা ড্রেপ কো ইফিসিয়েন (Drape-efficient ) আকারে প্রকাশ করা হয়।

আমেরিকান ফেব্রিক ল্যাবরেটরি (American fabric labratory) এ যন্ত্রটির উন্নয়ন সাধন করেছে এবং এর সাহায্যে কাপড়ের ড্রেপ কোয়ালিটি নির্ণয় করতে সক্ষম হয়েছে।

যন্ত্রের বর্ণনা এবং কার্যপদ্ধতি (Description and procedure)
এ যন্ত্রে পরীক্ষার জন্য ১০ ইঞ্চি ব্যাসের একটি বৃত্তাকার কাপড়ের নমুনা নেয়া হয়। নমুনাটি যন্ত্রের উপর স্থাপিতএকটি ৫ ইঞ্চি ব্যাস বহনক্ষম বৃত্তাকার ডিস্কের উপর স্থাপন করা হয়। ফলে কাপড়ের অধারণক্ষম অংশ ডিস্কের চারপাশে খুলে পড়বে যা দেখতে চিত্রের ন্যায় হবে।
এখন যদি কাপড়ের পরিবর্তে একটি শক্ত বস্তু যেমন ১০ ইঞ্চি ব্যাসের গ্রামোফোন রেকর্ড যন্ত্রে স্থাপন করা হয়, তাহলে কোন ড্রেপ বা স্কুলে পড়বে না। এ অবস্থায় ডিস্কের পরিধি হতে বহির্মুখী (ঝুলে পড়া) কাপড়ের ক্ষেত্র গ্রামোফোনে ক্ষেত্রের সমান হবে। তবে কাপড়ের ক্ষেত্রে ডিক্ষের পরিধির বাহিরে ঝুলে পড়া বৃত্তাকার হবে না, যা কোথাও কোথাও ভাঁজের আকার ধারণ করে। সেটা দেখতে চিত্রের ন্যায় হবে।

ধরা যাক, ড্রেপ কো-ইফিসিয়েন্ট F, যা নিচের ক্ষেত্রগুলো পরিমাপ করে নির্ণয় করা যায়।
AD = নুমনার ক্ষেত্রফল
Ad = সাপোর্টিং ডিস্কের ক্ষেত্রফল
As = ডিস্কের বাহিরে প্রকৃত ঝুলে পড়া কাপড়ের ক্ষেত্রফল
এখানে, ড্রেপ কো-ইফিসিয়েন্ট F হলো কাপড়ের ঝুলে পড়া ক্ষেত্র (As) থেকে ডিস্কের ক্ষেত্র (Ad) বাদ দেওয়া রাশির সাথে নমুনার ক্ষেত্রফল (AD) থেকে ডিস্কের ক্ষেত্র (As) বাদ দেওয়া রাশির অনুপাত ।
F = (As-Ad)/(AD-Ad)
যখন উল্লিখিত রাশিগুলো পরিমাপ করে কাপড়ের ড্রেপ কো-ইফিসিয়েন্ট F নির্ণয় করা যায়।
নিচের টেবিলে কয়েকটি কাপড়ের ড্রেপ কো-ইফিসিয়েন্ট দেখানো হলো-
ড্রেপ কো-ইফিসিয়েন্ট F
|
উইভ |
প্লেন |
২/২ টুইল |
২/২ ওয়ার্প রিব |
২/২ ম্যাট |
|
পিকস পার ইঞ্চি |
||||
|
৫৬ |
৬৪.৬ |
৪৫.৬ |
৪৬.৮ |
৪৮.২ |
|
৬৪ |
৬৭.৬ |
৫৩.৮ |
৫১.১ |
৫১.৮ |
|
৭২ |
৭৮.৮ |
৫৮.১ |
৫৪.০ |
৫৫.১ |
|
৮২ |
৮১.৬ |
৬৩.৪ |
৬২.২ |
৫৯.৬ |
উপরের টেবিল হতে দেখা যায় যে, সবধরনের উইভের ক্ষেত্রেই পিকস পার ইঞ্চি বৃদ্ধির সাথে সাথে ড্রেপ কো- ইফিসিয়েন্টও বৃদ্ধি পায় ৷ অর্থাৎ কাপড়ের ড্রেপ পিকস পার ইঞ্চি বৃদ্ধির সাথে সাথে এর ড্রেপ অ্যাবিলিটি (Drape ability) হ্রাস পায়।