আজকে আমাদের আলোচনার বিষয়-(২ × 1 ) ৩ (৪ x ১) প্যাটার্ন অনুসারে ড্রপ বক্স মোশন অঙ্কনপূর্বক চিহ্নিতকরণ
(২ × 1 ) ৩ (৪ x ১) প্যাটার্ন অনুসারে ড্রপ বক্স মোশন অঙ্কনপূর্বক চিহ্নিতকরণ (Sketch and build up a pattern chain for (2 x 1) and (4 x 1) drop box motion)
উদ্দেশ্য (Objectives) :
(i) ড্রপ বক্স সম্পর্কে অবগত হওয়া ।
(ii) প্যাটার্ন অনুসারে ডিজাইন তৈরি করা সম্পর্কে অবগত হওয়া।
(ii) (২×১) ও (৪ × ১) প্যাটার্ন অনুযায়ী সাজানো নিশ্চিত হওয়া।

তত্ত্ব (Theory) :
(২ × ১) ও (৪×১) ড্রপ বক্স মেকানিজমে বক্সগুলো প্লে-এর একপাশে বসানো থাকে। সেক্ষেত্রে (৪X১) ড্রপ বাক্সে ৪টি মাকু ব্যবহার করে প্যাটার্ন তৈরি করা ।
৪ × ১ ড্রপ -বক্স মেকানিজমে বক্সগুলো প্লে-এর একপাশে বসানো (Set) থাকে। ৪ x ১ ড্রপ-বক্সে ৪টি মাকু ব্যবহার করা হয়, যার একটির উপর আরেকটি সাজানো থাকে।
বক্স ধারক (Box stand)-কে লং লিভার (Lever-1) ও শর্ট লিভার (Leva-2) এর মাধ্যমে উঠানামা করানো হয়। লিভার দুইটি ফ্যামন্বয়ের সাহায্যে উঠানামা করে। কোন মাকু বক্স কখন রেসবোর্ডের সমান্তরাল এসে অবস্থান করে তা প্যাটার্ন চেইনের পেগ প্লান (Peg plan) এর উপর নির্ভর করে।

লং লিভার (Lever-1) ও শর্ট লিভার (Lever-2) সচল ফালক্রাম (Fi) স্থানে (Position) ফালক্রাম করা থাকে। কা
শর্ট লিভার উপরে-নিচে উঠানামা করলে একই সাথে রং লিভারও উপরে নিচে উঠানামা করে।
কিন্তু যখন লং লিভার উপরে নিচে উঠানামা করানো হয় তখন শর্ট লিভার উপরে নিচে উঠানামা করবে না। কারণ শর্ট লিভারটি দৃঢ় ফালকে (F2) স্থানে ফালক্রাম করা থাকে।
১। যখন লং লিভার উপরে এবং শর্ট লিভার নিচে অবস্থা করে, তখন ১ নং মাকু বক্সটি প্লে রেইস বোর্ডের সমান্তরা (অর্থাৎ একই Level-এ) থাকবে।
২।যখন শর্ট লিভারকে উপরে উঠানো হয় এবং লং লিভারকে পূর্বাবস্থায় (উপরে) থাকে, তখন ২নং মাকু বক্সটি যে রেইস বোর্ডের একই লেভেলে থাকবে।
৩। যদি লং লিভার ও শর্ট লিভার উভয়কে নিচে নেওয়া হয়, তবে ৩নং মাকু বক্সটি স্লে রেইস বোর্ডের লেভেলে আসর
৪। যদি শর্ট লিভারকে উপরে উঠানো হয় এবং লং লিভারকে পূর্বাবস্থায় (নিচে) থাকে, তবে ৪নং মাকু বর রেইস বোর্ডের লেভেলে আসবে।
৫।এভাবে একের পর এক ৪ × ১ ড্রপ -বক্স মোশনটি কাজ করে থাকে এবং এর সাহায্যে কাপড়ের পড়েন বরাবর সর্বোচ্চ ৪টি পর্যন্ত রং ব্যবহার করা যায় ।

সতর্কতা (Carefulness) :
(i) সাবধানতার সহিত ড্রপ -বক্স ডিজাইন সম্পূর্ণ করতে হবে।
(ii) সূক্ষ্ম ও সুন্দরভাবে প্যাটার্ন তৈরি করতে হবে।
(iii) ডিজাইন অনুসারে প্যাটার্ন কর্ড কাটতে হবে।
(iv) সাবধানতার সাথে রক্ষণাবেক্ষণ করতে হবে।
মন্তব্য (Remark) :