ড্রইং এর স্টপ মোশন সম্পর্কে আলোচনা | Yarn Manufacturing-2

ড্রইং এর স্টপ মোশন সম্পর্কে আলোচনা ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-২ (১৯৪১) [Yarn Manufacturing 2 (1941)] কোর্সের অংশ। ড্রইং সম্পর্কে আলোচনা ক্লাসটি, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-২ (১৯৪১) [Yarn Manufacturing 2 (1941)] এর, ৪র্থ অধ্যায়ের [Chapter 4] এর পাঠ।

 

ড্রইং এর স্টপ মোশন সম্পর্কে আলোচনা

 

ড্রইং ফ্রেমের স্টপ মোশন (State the term stop motion of drawing frame) কি?

ড্রইং ফ্রেমের ক্ষেত্রে স্লাইভার ছিঁড়ে গেলে শেষ হয়ে গেলে রোলারের পৃষ্ঠে জড়িয়ে গেলে অথবা ডেলিভারি ক্যান পূর্ণ হয়ে গেলে যে পদ্ধতির কারণে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় সে পদ্ধতিকে স্টপ মোশন বলে৷ একটি ড্রইং ফ্রেমে কয়েকটি হেড থাকে৷ তবে আধুনিক ড্রইং ফ্রেমে ১টি অথবা ২টি হেড থাকে৷

প্রতিটি হেডে কমপক্ষে ২টি ডেলিভারি থাকে৷ প্রতি ডেলিভারিতে ৬ থেকে ১২টি স্লাইভার ফিড করা হয়৷ স্লাইভার ফিডিং এর সময় কোন মেশিনের স্লাইভার ক্যান হঠাৎ শেষ হয়ে গেলে অথবা স্লাইভার ছিঁড়ে গেলে যদি মেশিন বন্ধ না হত তাহলে উৎপাদিত স্লাইভারসমূহ সিঙ্গেল স্লাইভার অর্থাৎ স্লাইভার ভ্যারিয়েশন এর সৃষ্টি হত৷ একজন শ্রমিক কমপক্ষে ২টি মেশিন চালু রাখে৷

স্টপ মোশন না থাকলে একজনের পক্ষে ২টি মেশিন অর্থাৎ অনেকগুলো স্লাইভার ক্যান স্লাইভার ইত্যাদি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হত না৷ কাজেই প্রতিটি মেশিনেই স্টপ মোশনের প্রয়োজন রয়েছে৷ একজন শ্রমিক সহজেই সিগন্যাল বাতি দেখে কী কারণে ড্রইং ফ্রেম বন্ধ হল তা নিশ্চিত হতে পারে ও পরবর্তী পদক্ষেপ নিতে পারে।
ড্রইং এর স্টপ মোশন

স্টপ মোশনের উদ্দেশ্য (Mention the Purposes of stop motions) কি কি?

স্টপ মোশন দিয়ে যে গুলো থেকে রক্ষা পাওয়া যায় নিচে দেওয়া হলঃ

  • উৎপাদিত স্লাইভারের মান নিয়ন্ত্রণের জন্য৷
  • ফিডিং স্লাইভার যেকোন একটি ছিঁড়ে গেলে স্টপ মোশন কাজ করে৷
  • ফিডিং স্লাইভার ক্যান খালি হয়ে গেলে স্টপ মোশন কাজ করে।
  • রোলার ল্যাপিং হলে স্টপ মোশন কাজ করে৷
  • ডেলিভারি ক্যান পূর্ণ হয়ে গেলে স্টপ মোশন কাজ করে৷
  • মেশিনের কোথাও ক্রটি হলে সহজেই শনাক্ত করা সম্ভব হয়৷
  • মেশিনকে বড় ধরনের ব্রেক ডাউন থেকে মোশন মেশিনকে রক্ষা করে৷

 

স্টপ মোশনের প্রকারভেদ (Mention the types of stop motions) লেখ?

ড্রইং ফ্রেমে স্টপ মোশন তিন প্রকার যেমনঃ

  • ব্যাক স্টপ মোশন (Back stop motion)
  • ফ্রন্ট স্টপ মোশন (Front stop motion)
  • ফুল ক্যান স্টপ মোশন (Full csn stop motion)

 

 

ড্রইং এর স্টপ মোশন সম্পর্কে আলোচনা নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment