তৃতীয় পর্যায়ের গতির শ্রেণিবিভাগ

আজকে আমাদের আলোচনার বিষয়-তৃতীয় পর্যায়ের গতির শ্রেণিবিভাগ

তৃতীয় পর্যায়ের গতির শ্রেণিবিভাগ (Classification of the auxiliary motion)

তাঁতের তৃতীয় পর্যায়ের গতির শ্রেণিবিভাগ ছক আকারে দেখানো হলো ঃ

 

তৃতীয় পর্যায়ের গতির শ্রেণিবিভাগ

 

ফর্কের মাথার দিক হালকা এবং হুকের প্রান্ত ভারী হয়ে থাকে। শেডের মধ্যে যখন পড়েন সুতা থাকে তখন ফর্কটি পড়েন সুতার ধাক্কায় পিছনের দিকে যায়, ফলে হুকের প্রান্তটি উঁচু হয়ে থাকার কারণে হ্যামারের সাথে সংযুক্ত হতে পারে না।

এ অবস্থায় হ্যামারটি মুক্তভাবে সামনে-পিছে যাতায়াত করতে থাকে এবং তাঁতটি নির্বিঘ্নে চলতে থাকে । কিন্তু শেডের মধ্যে যদি পড়েন সুতা না থাকে ।

 

তাহলে ফর্কের মাথার দিকে কোন বাধা না থাকায় ভারী হুক প্রান্তটি নিচে নেমে আসে এবং হ্যামারের সাথে সংযুক্ত হয়ে যায়। এ অবস্থায় যখন হ্যামারটি স্টার্টিং হ্যান্ডেলের দিকে অগ্রসর হয় তখন ফর্কটি ফর্ক হোল্ডারের সাথে সংযুক্ত থাকায় স্টার্টিং হ্যান্ডেলকে ধাক্কা দিয়ে J অবস্থান থেকে সরিয়ে K অবস্থানে নিয়ে আসে। অর্থাৎ তাঁতটিকে বন্ধ করে দেয়।

যে-কোনো কারণে শেডের মধ্যে পড়েন সুতা না থাকলে তাঁতকে এ মেকানিজমের সাহায্যে বন্ধ করে দেওয়া হয়।

A – ওয়েফট ফর্ক

G – লুম ফ্রেম

B – ওয়েফট ফর্ক স্ক্রু

C – ওয়েফট ফর্ক হোল্ডার

H – ওয়েফট ফর্ক হোন্ডার লি I – স্টিয়ারিং হ্যান্ডেল

D – ওয়েফট ফর্ক হ্যামার E – ওয়েফট ফর্ক ক্যাম

J – অন/অফ

L – ওয়েফট।

 

তৃতীয় পর্যায়ের গতির শ্রেণিবিভাগ

চিত্র ঃ ৪.১ সাইড ওয়েফট ফর্ক মেকানিজম

সেন্টার ওয়েফট ফর্ক মোশনের উদ্দেশ্য ঃ প্রতি পিকে শেডের মধ্যে পড়েন সুতা আছে কি না তা পরীক্ষা করা এবং ৯ থাকলে তাঁতকে বন্ধ করে দেয়াই হচ্ছে সেন্টার ওয়েফট ফর্ক মোশনের কাজ। ফর্কটি রেস বোর্ডের মাঝামাঝি সংযুক্ত ক থাকে বলে এর নামকরণ করা হয়েছে সেন্টার ওয়েফট ফর্ক মোশন।

 

তৃতীয় পর্যায়ের গতির শ্রেণিবিভাগ

 

এক্ষেত্রে ছেঁড়া পড়েন সুতা ফেল অব ক্লথের সাথে বিট-আপ হওয়ার পূর্বেই তাঁতটি বন্ধ হয়ে যায়, যার ফলে সুতা ছেঁড়ার দরুন ত্রুটিযুক্ত কাপড় তৈরি হতে পারে না। ভালে গুণাগুণসম্পন্ন উন্নত মানের কাপড় তৈরি করার জন্য এ ফর্ক মোশন তাঁতের মধ্যে ব্যবহার করা হয় ।

Leave a Comment