ব্যবহারিক : রেভেলড স্লিপ টেস্টের মাধ্যমে কাপড়ের শক্তি নির্ণয়করণ

আজকে আমরা ব্যবহারিক : রেভেলড স্লিপ টেস্টের মাধ্যমে কাপড়ের শক্তি নির্ণয়করণ আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

রেভেলড স্লিপ টেস্টের মাধ্যমে কাপড়ের শক্তি নির্ণয়করণ

 

ব্যবহারিক : রেভেলড স্লিপ টেস্টের মাধ্যমে কাপড়ের শক্তি নির্ণয়করণ (Determine the strength of fabric sample by 1. Revelled strip test)

ভূমিকা :

ভিন্ন ভিন্ন কাজে ব্যবহারের জন্য তৈরিকৃত কাপড়ের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। কাপড় পরিধেয় হতে শুরু করে নভোচারীদের ব্যবহারের জন্যও তৈরি করা যায়। তাই ভিন্ন ভিন্ন ব্যবহারের জন্য কাপড়ের শক্তিও ভিন্ন ভিন্ন প্রয়োজন । এমনকি পরিধেয় পোশাকের শক্তিও প্রকারভেদে বিভিন্ন রকম হয়। তাই প্রস্তুতকৃত কাপড়টি যে বিশেষ উদ্দেশ্যের জন্য তৈরি করা হয়েছে সে উদ্দেশ্য সাধনের জন্য উপযুক্ত শক্তি আছে কি না তা পরীক্ষা করা একান্ত প্রয়োজন।

উদ্দেশ্যঃ

সাধারণত নিম্নলিখিত উদ্দেশ্য সাধনের জন্য কাপড়ের শক্তি নির্ণয় করা যায়

১। ফরমায়েশকৃত কাপড়ের সুনির্দিষ্ট গুণাগুণের সাথে মিল বা অমিল অনুসন্ধান

২। শক্তি প্রয়োগে কাপড়ের গাঠনিক পরিবর্তন পর্যবেক্ষণ করা।

৩। বিভিন্ন আবহাওয়ায় কাপড় ধোয়ার ফলে এর কী কী ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয় তা লক্ষ করা।

৪।  পরবর্তীতে কাপড় ব্যবহারের ফলে সম্ভাব্য কী কী অসুবিধা হতে পারে তা বের করা।

৫। কেন উপযুক্ত শক্তি পাওয়া গেল না সে ব্যাপারে অনুসন্ধান চালানো।

৬। ক্রেতার কোন অভিযোগ থাকলে তা নিরূপণ করা।

৭। বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের জন্য কী কী পদক্ষেপ নেয়া প্রয়োজন তা বের করা ।

 

টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ সূচিপত্র

 

কাপড়ের শক্তি নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি :

পরীক্ষণীয় কাপড়ের ধরন এবং ব্যবহৃত যন্ত্রের ধরনের উপর নির্ভর করে বিভিন্ন পদ্ধতিতে কাছাড়ের শক্তি নির্ণয় করা যায়। যেমন-

১। টেনসাইল স্ট্রেংথ পরীক্ষা :

এক্ষেত্রে কাপড়ের টানা ও পড়েনের দিকে কাপড়ের ব্রেকিং স্ট্রেংথ (Breaking strength) বা ছিঁড়ে যাওয়ার শক্তি নির্ণয় করা যায়। যা তিনভাবে বের করা যায়, যেমন-

(ক) স্ট্রিপ মেথড (Strip method) এটা আবার দুই প্রকার, যেমন-

(i) রেভেলড স্লিপ মেথড (Revelled strip method

(ii) কাট স্লিপ মেথড (Cut strip method)

(খ) আৰ টেস্ট (Grab test)

(গ) মডিফাইড আর টেস্ট (Modified grab test)

২। টিয়ারিং টেস্ট (Tearing test) এটা দুপ্রকার, যেমন-

(ক) ট্রাপিজয়েড টিয়ার টেস্ট (Trapezoid tear test)

(খ) টাং টিয়ার টেস্ট (Tongue fear test)

৩। বার্সিং টেস্ট (Bursting test)

স্লিপ টেস্ট :

স্ট্রিপ শব্দের অর্থ সরু ফালি কাপড়ের সরু ফালি বা টুকরা পরীক্ষা করা হয় বলে এ পরীক্ষার নান স্লিপ টেস্ট। কাজেই স্ট্রিপ পদ্ধতিতে কাপড়ের যে দিকের (টানা বা পড়েন) পরীক্ষা করতে হবে সে দিকের একটি নির্দিষ্ট মাপের সরু ফালি নিয়ে এ পরীক্ষা সম্পন্ন করা হয়।

১। রেভেলড স্লিপ টেস্ট (Revelled strip test)

এই পরীক্ষার সময় যে কাপড় দেয়া হয় তার বুনন একটি নির্দিষ্ট নিয়মে খুলে তারপর শক্তি নির্ণয় করা হয় বলে এ পরীক্ষার নাম রেকেলড স্ট্রিপ টেস্ট। এ পদ্ধতিতে একটি নির্দিষ্ট গ্রন্থের কাপর ছিঁড়তে কী পরিমাণ শক্তি প্রয়োজন পাওয়া যায় এবং এর সাথে বুননের পূর্বে ও পরে সুপ্তার শক্তির একটা তুলনা করা যায়। রেজেলড স্লিপ টেস্টের সঙ্গে দুটি ক্ল্যাম্প A ও B যার মাপ ১” x ১.৫’ বা তার বেশি থাকে। নিচের ক্ল্যাম্প প্রতি মিনিটে ১২ ইঞ্চি গতিতে নিচের দিকে নামে। যে কাপড়ের শক্তি নির্ণয় করা হবে তা সাধারণত ৮”x ২” হয় তবে গ্রন্থ ২.৫” কেটে তার দুই পাশ থেকে সুতা সরিয়ে ২ ইঞ্চি করা হয়। আবার কাপড়কে দৈর্ঘ্যের দিকে ফ্ল্যাম্পের মধ্যে ভালভাবে আটকানোর জন্য দৈর্ঘ্য ৮ ইঞ্চি নেয়া হয়।

 

কাপড়ের শক্তি নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি

 

A = উপরের ক্ল্যাম্প,

B = নিচের ক্ল্যাম্প

C = নমুনা কাপড়

পরীক্ষার শুরুতে দুই ফাঁকের মধ্যবর্তী কাপড়ের দূরত্ব ৩ ইঞ্চি থাকে এখন মেশিন চালু করলে যে শক্তিতে বা গুজনে কাপড়টি ছিঁড়ে যাবে তা ঐ কাপড়ের শক্তি হিসাবে গণ্য হবে।

(ii) কাট স্ট্রিপ (Cut strip)

কোটেড কাপড়, ফেন্টেড কাপড় বা অধিক মাড়যুক্ত কাপড় যাদের পাশ থেকে সুতা খুলে নেয়া সহজ নয়, এমন কাপড়ের ক্ষেত্রে কাট স্ট্রিপ পদ্ধতি অবলম্বন করা হয়। অর্থাৎ কাপড়ের টুকরা যত্নের সাথে কেটে সরাসরি নমুনা নির্বাচন করা হয়। এ পদ্ধতি পরীক্ষা ও অন্যান্য সবকিছু রিভেলভ পদ্ধতির অনুরূপ।

সাবধানতা

১। সাবধানতার সহিত গুণাগুণ অনুসন্ধান করতে হবে।

২। খুব সতর্কতার সহিত মিল অমিল অনুসন্ধান করতে হবে।

৩। শক্তি প্রয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

৪। রাসায়নিক পরিবর্তন হয় কি না তা সাবধানতার সহিত দেখতে হবে।

 

রেভেলড স্লিপ টেস্টের মাধ্যমে কাপড়ের শক্তি নির্ণয়করণ

 

ব্যবহারিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ মৌখিক প্রশ্নোত্তর

১। কাপড়ের টেনসাইল স্ট্রেংথ কী?

উত্তর: কাপড় ছিড়ে যাওয়ার শক্তিই টেনসাইল স্ট্রেংথ।

২। কোন কোন কাপড়ের টেনসাইল স্ট্রেংথ পরীক্ষা করা হয়?

উত্তর: শার্টিং, স্যুটিং ইত্যাদি কাপড়সহ অন্যান্য ড্রেস।

৩। টিয়ারিং অর্থ কী?

উত্তর: ছিঁড়ে ফেলা বা ছিন্ন করা।

৪। কোন কোন ক্ষেত্রে কাট স্ট্রিপ মেথড ব্যবহার করা হয়।

উত্তর: কোর্টেড কাপড়, ফেস্টেড কাপড় বা অধিক মাড়যুক্ত কাপড়।

৫। স্লিপ মেথড কত প্রকার ও কী কী?

উত্তর : স্লিপ মেথড দুই প্রকার, যথা-

১। রেডেলড স্ট্রিপ মেথড

২। কাট স্লিপ মেথড

Leave a Comment