আজকে আমাদের আলোচনার বিষয়-নিট কাপড়ের ত্রুটিসমূহ
নিট কাপড়ের ত্রুটিসমূহ (State the faults of knitted fabrics)
নামে নিটেড কাপড়ের মধ্যে যে সমস্ত ত্রুটিগুলো পাওয়া যায়, তাদেরকে একে অন্যের থেকে পৃথক করার জন্য কতকগুলো
নামকরণ করা হয়, যেগুলো নিম্নে উল্লেখ করা হলো-
- ব্রোকেন এন্ডস (Broken ends),
- ক্রাক্স (Cracks) অথবা গর্ত (Holes )
- ড্রপ স্টিচস (Drop stitches)
- ক্লথ ফল আউট (Cloth fall out)
- স্ল্যাগিং (Snagging)
- টাক অথবা ডবল স্টিচস (Tuck or double stitches)
- বাঞ্চিং-আপ (Bunching-up)
- উল্লম্ব স্ট্রাইপ (Vertical stripes)
- অনুভূমিক স্ট্রাইপ (Horizontal stripes)
- কালার ফ্লাই (Colour fly)
- সয়েল স্ট্রাইপ (Soil stripe)।
- বিচ্যুত স্টিচস (Distorted stitches)
Patta
কারণঃ
- কাপড়ের প্রস্থ বরাবর সমান্তরাল ভাবে কিছু line mark দেখা যায়। যা ফেব্রিকের ডিজাইন নয় তাই পাট্টা।
প্রতিকারঃ
- অপারেটরকে সতকর্তার সাথে সুতা চেক করতে হবে।
Fly Contamination
কারণঃ
- কাপড় তৈরির সময় ফ্লোর এবং মেশিনের সাথে ডাস্ট উড়ে কাপড় বুনন হলে Fly Contamination এর সমস্যা হয়।

প্রতিকারঃ
- নিটিং মেশিন ও ফ্লোর সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে।
Needle Mark
কারণঃ
- নিডেল ও সিলিন্ডারের ত্রুটির কারণে হতে পারে।
প্রতিকারঃ
- ত্রুটিপূর্ন নিডেল অপসারন করতে হবে। এবং মেশিন পরিষ্কার রাখতে হবে।
Sinker Mark
কারণঃ
- ত্রুটিপূর্ণ সিনকার, পুরাতন সিনকার এর জন্য এ সমস্যা হয়।
প্রতিকারঃ
- নিটিং মেশিন থেকে ত্রুটিপূর্ণ সিনকার অপসরণ করলে Sinker Mark সহজে দুর হয়।
Worng Design
কারণঃ
- ইর্য়ান সেটিং সঠিক না হলে।
- ক্যাম সেটিং সঠিক না হলে।
প্রতিকারঃ
- অপারেটরকে সতকর্তার সাথে মেশিন চালাতে হবে।
- নিডেলের সেটিংস সঠিকভাবে করতে হবে।
Line Star
কারণঃ
- নিডেলের ল্যাচ বাঁকা হলে এ সমস্যা দেখা যায়।
প্রতিকারঃ
- ত্রুটিপূর্ণ নিডেল ও সিংকার দূর করতে হবে।
Wheel Free
কারণঃ
- সাধারণত নিটিং মেশিনের চাকা মুক্তভাব চলাচল করলে হুইল free সমস্যা দেখা দেয়।
প্রতিকারঃ
- নিটিং মেশিনের প্রতিটি চাকা সঠিকভাবে চেক করতে হবে।
Dia Mark
কারণঃ
- সাধারনত টেক-আপ রোলারের ড্রেনে কাপড় না থাকলে অতিরিক্ত চাপের কারণে এ সমস্যা হয়।
প্রতিকারঃ
- অপারেটরকে সতকর্তার সাথে মেশিন চালাতে হবে।
Needle Broken
কারণঃ
- সাধারণত নিডেল ভেঙে গেলে এ সমস্যা দেখা যায়।
প্রতিকারঃ
- নতুন নিডেল লাগাতে হবে।

