ওপেনিং মেশিনারি

আজকে আমাদের আলোচনার বিষয়-ওপেনিং মেশিনারি

ওপেনিং মেশিনারি (Opening Machinery) 8

যেসব মেশিনের সাহায্যে বেল থেকে প্রাপ্ত তুলার আঁশের গুচ্ছসমূহকে বিটার অথবা অন্য কোনো কিছুর সাহায্য নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের গুচ্ছে রূপান্তরিত করে সে-সব মেশিনারিকে ওপেনিং মেশিনারি বলে। সাধারণত ওপেনিং বলতে আঁশের বড় বড় গুচ্ছকে প্রথমে ছোট গুচ্ছে ও পরে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিবর্তন করাকে বুঝায়। ওপেনিং করার পর আঁশের গুচ্ছের আকার সাধারণত ০.১ মিলি গ্রাম থেকে ২.৩ মিলি গ্রাম ওজনের হয়ে থাকে যা গ্রহণযোগ্য ।

বিভিন্ন মেশিনের ওপেনিং এর মাত্রা নিম্নলিখিত বিষয়ের ওপর নির্ভর করে-

১।কাঁচামাল

২। ফিডকৃত কাঁচামালের গুচ্ছের আকার

৩।ফিডিং এর ধরন .

৪।বিটারের গতি

৫ । বিটারের ধরন

৬। অন্যান্য

কাঁচামাল (Raw material) :

বেইল থেকে যে কাঁচামাল মেশিনে ফিড করা হয় তার কমপ্যাক্টনেস ও পুরুত্বের (thickness) উপর ডিগ্রি অফ ওপেনিং নির্ভর করে।

 

ওপেনিং মেশিনারি

 

২। ফিডকৃত কাঁচামাল গুচ্ছের আকার (Size of tuft feeded of raw material) :

কাঁচামালের ঘনত্ব, আঁশের পজিশন ও ফিড করার পূর্বে গুচ্ছের আকারের উপর ডিগ্রি অফ ওপেনিং নির্ভর করে। গুচ্ছের আকার যত ছোট হবে ওপেনিং তত ভালো হবে।

৩। ফিডিং এর ধরন (Types of feeding) :

ফিডিং এর ধরনের উপরও ওপেনিং এর মাত্রা নির্ভর করে। লুজ অবস্থায় ফিড করলে ওপেনিং কম হয় কিন্তু ক্লাম্প ফিডিং এর ক্ষেত্রে ওপেনিং এর মাত্রা বেশি হয়।

 

 

৪।বিটারের ধরন (Types of beater) :

কোনো ধরনের বিটার ব্যবহার করা হচ্ছে তার ওপর নির্ভর করে তুলা 81
আঁশের ওপেনিং মাত্রা কম-বেশি হয়। ক্রিশনার টাইপ বিটারের ওপেনিং ক্ষমতা বেশি হয় ।

৫৷ বিটারের গতি (Speeds of beater) :

বিটারের গতি কম/বেশির ওপর ওপেনিং এর মাত্রা কম/বেশি হয়। গতি
কম হলে ওপেনিং কম হবে এবং গতি বেশি হলে ওপেনিং বেশি হবে।

 

ওপেনিং মেশিনারি

 

৬। অন্যান্য (Others) :

তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদির উপরও তুলা আঁশের ওপেনিং মাত্রা নির্ভর করে।

 

Leave a Comment