এফিসের মেশিন পরিচালনা পদ্ধতি

আজকে আমরা এফিসের মেশিন পরিচালনা পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর এফিস এর অন্তর্গত।

 

এফিসের মেশিন পরিচালনা পদ্ধতি

 

এফিসের মেশিন পরিচালনা পদ্ধতি (Machine operating procedure of AFIS and analysis of AFIS result)

এফিস (AFIS) একটি ফাইবার টেস্টিং যন্ত্র। এর পূর্ণরূপ হল অ্যাডভান্সড ফাইবার ইনফরমেশন সিস্টেম (Advanced fibre information system) ফাইবার টেস্টিং এর ক্ষেত্রে এটি একটি আধুনিক যন্ত্র এ যন্ত্রটি এরো- মেকানিক্যাল (Aero- mechanical) নীতিতে কাজ করে। এফিস কটন জিনিং থেকে সুতা প্রস্তুত পর্যন্ত সকল কাজেই ব্যবহৃত হয়। এর সাহায্যে নেপল পরিমাপ একটি আদর্শ পদ্ধতি হিসেবে সারা পৃথিবীব্যাপী স্বীকৃত।

এফিস এরো-মেকানিক্যাল মূলনীতিতে কাজ করে। ফিডিং ডিভাইসের মাধ্যমে নমুনা (৫ গ্রাম) এরো-মেকানিক্যাল ইনডিভিজুয়ালাইজারে ফিড করা হয়। এরো-মেকানিক্যাল ইনডিভিজুয়ালাইজার ফাইবারসমূহকে এককভাবে আলাদা করে, যাতে প্রতিটি ফাইবার যাচাই করা যায়। এই আলাদা আলাদা ফাইবারগুলো স্ক্যানার দ্বারা স্ক্যানিং হয়ে মডিউল অনুযায়ী টেস্ট সম্পন্ন হয়ে রোটরে জমা হয় ও মনিটরে প্রদর্শিত হয়।

 

এফিসের মেশিন পরিচালনা পদ্ধতি

 

মেশিন পরিচালনা পদ্ধতি

সুইচ অন করে প্রিন্টারসহ মেশিনে সমস্ত অংশে বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে হয়।

তারপর ফাইবারের কী পরীক্ষা এবং পরীক্ষার ধরন বাছাই করে তদনুযায়ী নমুনা প্রস্তুত করে মেশিনে ফিড করে পরীক্ষা কার্য চালানো হয়।

প্রতিবেদনের ধরন (Report type)

  • AFIS কোয়ালিটি রিপোর্ট পাওয়া যায়।
  • প্রতিটি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়।
  • পরিসংখ্যানের প্রয়োগসহ ফলাফলের সারসংক্ষেপ করা যায়।
  • চিত্রের সাহায্যে ফলাফল উপস্থাপন করা যায়।

 

এফিসের মেশিন পরিচালনা পদ্ধতি

 

ফলাফল পরিদর্শন বা পরীক্ষা পদ্ধতি

(ক) ফলাফলের প্রিন্টেড কপি আলাদা আলাদভাবে এবং সার-সংক্ষেপ চাক্ষুষভাবে অবলোকন করা।

(খ) ফলাফলের উপর ভিত্তি করে কটন নির্বাচন করা যায়।

(গ) ফলাফল ফাইবার প্রসেসিং এর জন্য উপযুক্ত প্রসেস প্যারামিটার নির্বাচনে সহায়তা করে।

Leave a Comment