সাত চাকা টেক আপ মোশনের চিত্রসহ কার্যপ্রণালি

আজকে আমাদের আলোচনার বিষয়-সাত চাকা টেক আপ মোশনের চিত্রসহ কার্যপ্রণালি

সাত চাকা টেক আপ মোশনের চিত্রসহ কার্যপ্রণালি (Describe the construction and working principle of 7 wheel take-up motion)

নিম্নের চিত্রের সাহায্যে ৭ চাকার টেক-আপ মোশন দেখানো হলো ঃ

 

সাত চাকা টেক-আপ মোশনের চিত্রসহ কার্যপ্রণালি

চিত্র : ১.৪ সাত চাকার টেক-আপ মোশন

ব‍্যাচেট হুইল

R টেক-আপ রোলার

B – স্ট্যান্ডার্ড হুইল

M – পুশিং পউল

C – চেইঞ্জ হুইল

N- রিটার্নিং পউল

D- সুইং পিনিয়ন

O – সোর্ড

P মাঝি টেইল

E ক্যারিয়ার হুইল

F- ক্যারিয়ার পিনিয়ন

Q – টেক-আপ লিভার

G-ইমারি রোলার

S – ক্লোথ রোলার।

 

সাত চাকা টেক-আপ মোশনের চিত্রসহ কার্যপ্রণালি

 

কার্যপ্রণালি ঃ

পুশিং পউল (Pawl) ‘M’ প্রয়োজন অনুযায়ী র‍্যাচেট হুইলের এক বা একাধিক দাঁতকে ঘুরায়। এখানে একটি রিটেইনিং পউল ( Retaining pawl) ‘N’ আছে, যা র‍্যাচেট হুইলকে ধরে রাখে যাতে র‍্যাচেট বা পুশিং পউল ধাক্কা মারায় এক বা একাধিক দাঁত এগিয়ে যাওয়া র‍্যাচেট হুইলটি পিছনের দিকে পিছলিয়ে যেতে না পারে।

টেক-আপ লিভার (Q)-এ অবস্থিত পুশিং পউল মাঙ্কি টেইল (Monkey tail) ‘P’ এর মাধ্যমে দক্তি (O) থেকে গতি পেয়ে থাকে। র‍্যাচেট হুইল A’ ও স্ট্যান্ডার্ড হুইল ‘B’ একই শ্যাফটে থাকায় র‍্যাচেট হুইলের ঘূর্ণনের ফলে স্ট্যান্ডার্ড হুইল (B)-ও ঘুরবে।

 

স্ট্যান্ডার্ড হুইলের সংস্পর্শে চেঞ্জ হুইল (C) থাকায় স্ট্যান্ডার্ড হুইলটি চেঞ্জ হুইলকে ঘুরাবে। আবার চেঞ্জ হুইল ও সুইং পিনিয়ন (D) একই শ্যাফটে থাকায় সুইং পিনিয়নও ঘুরবে। এ সুইং পিনিয়ন (D) এর সাথে গিয়ার করা আছে স্টাড হুইল (E)। ফলে সুইং পিনিয়নটি স্টাড হুইলকে ঘুরাবে।

 

সাত চাকা টেক আপ মোশনের চিত্রসহ কার্যপ্রণালি

 

স্টাড হুইল ও স্টাড পিনিয়ন একই শ্যাফটে থাকায় স্টাড পিনিয়নও গতি পেয়ে ঘুরবে। স্টাড পিনিয়নের সংস্পর্শে আছে বিম হুইল বা ইমারি রোলার হুইল (G), ফলে বিম হুইলও ঘুরবে। এ বিম হুইলটি টেক-আপ রোলারের একপ্রান্তে থাকায় টেক-আপ রোলার (R) গতি পায় এবং টেক-আপ রোলারের সারফেস কন্টাটের জন্য ক্লথ রোলারে (S) কাপড় জড়ায়। এভাবে ৭ ঢাকার হুইলের টেক-আপ কাজ চলতে থাকে।

Leave a Comment