আজকে আমরা আই এস ও এবং এর কাজ সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর আই এস ও এর অন্তর্গত।

আই এস ও এবং এর কাজ (Define ISO with its objectives and principles)
কম খরচে অল্প সময়ে উচ্চতর গুণগত মানসম্পন্ন (Higher quality at lower cost in less time) উৎপাদনই বর্তমানে আধুনিক ব্যবস্থাপনার মূল শ্লোগান (Slogan) যে কোন কাজের সফলতার মূলে রয়েছে এর গুণগত মান। গুণগত মানই কোন প্রতিষ্ঠানকে উচ্চ উৎপাদনশীলতা এবং কম খরচে উৎপাদন এর মধ্য নিয়ে প্রতিযোগিতার দ্বারপ্রান্তে নিয়ে যায়। এ প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য গুণগত মানের তাৎপর্যমূলক গুরুত্ব রয়েছে।
সারা পৃথিবীজুড়ে গুণগত মানকে সুসংবদ্ধ সমন্বয়ের মধ্যে আনার জন্য ১৯৮৭ সালে ইউরোপীয় কয়েকটি দেশ গুণগত মান আন্তর্জাতিকীকরণের প্রয়াস গ্রহণ করে এবং একটি সমন্বিত আন্তর্জাতিক মানকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে আই.এস.ও- ৯০০০ তৈরি হয় এবং সর্বজনস্বীকৃতি লাভ করে।

আই.এস.ও এবং এর কাজ
আইএসও (ISO) এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (International Organization for standardization)। আইএসও ১০০০ সিরিজের প্রথম নাম্বার হল ৯০০১ এবং এটি ১৯৯৪ সালে আদর্শ গুণগত মানের পদ্ধতি (The quality system standard) এর সংশোধনী প্রকাশ পায় তাই আইএসও ৯০০১ ১৯৯৪ এর অর্থ হল যে, এটি একটি আদর্শ দলিল যার সংশোধনী ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন কর্তৃক ১৯৯৪ সালে প্রকাশিত হয় এবং যা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের গুণগত মানের নিশ্চয়তা বিধান করে। যেমন- বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান যেমন- হাসপাতাল, টেলিফোন ইত্যাদি ।
আই এস ও- ৯০০০ হল আই.এস.ও কর্তৃক প্রণীত কতিপয় নীতিমালা যা ক্রেতার নিকট গ্রহণযোগ্য উৎকৃষ্ট মানের পণ্য ও সেবা তৈরিতে ব্যবহার করা হয়। এ নীতিমালাসমূহ পণ্য ও সেবা প্রস্তুতকারীকে উৎপাদনের প্রতি স্তরে মান নিশ্চিতকর ব্যবস্থা গ্রহণ ও অন্যান্য ব্যবস্থা ও পদ্ধতি ব্যবহারে বাধ্য করে যাতে কেবল গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদিত হতে পারে।

আই এস ও এর কাজসমূহ (Functions of ISO)
আই এস ও এর কাজ ব্যাপক। আই.এস.ও শুধু কোন প্রতিষ্ঠানের জন্য সার্টিফিকেট ইস্যু করেন না বরং তাদের নীতিমালা অনুসারে সর্বনাই প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে কি তা যাচাই বাছাই করেও দেখেন ।
নিম্নে আই এস ও এর কাজের গাইডলাইনের সারসংক্ষেপ দেয়া হল
১। গুণগত মান সম্পর্কে নীতিমালা তৈরি করা
২। শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলা।
৩। গুণগত মান ব্যবস্থাপনা পদ্ধতি, ক্রিয়াবিধি ও কর্ম বিবরণী নির্ধারণ করা।
৪। সমস্ত কর্মকাণ্ডের লিখিত ডকুমেন্ট রাখা এবং ডকুমেন্টসমূহ নিয়ন্ত্রণ করা
৫। ক্রয়কৃত বা সংগৃহীত মালামালের গুণগত মান নিশ্চিতকরণের ব্যবস্থা করা।
৬। পণ্য উৎপাদনের প্রতিটি প্রক্রিয়া শনাক্ত করা।
৭। পণ্যের প্রতি স্তরের প্রতিটি প্রক্রিয়া নিয়ন্ত্রণযোগ্য করা।
৮। সমস্ত আগত, প্রক্রিয়ারত ও প্রস্তুতকৃত পণ্যের যাচাই করা বা ইন্সপেকশন করা।
৯। মাপন যন্ত্র বা মেজারিং স্কেল নিখুঁত করা।
১০। পণ্যের যাচাই ও পরীক্ষণ অবস্থা নিয়ন্ত্রণ করা।
১১। বাতিল পণ্যের পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা।
১২। আগেভাগেই প্রতিকারমূলক (Preventive) ব্যবস্থা গ্রহণ করা।
১৩। পণ্যের সুদক্ষ হ্যান্ডলিং, সংরক্ষণ, প্যাকেটজাতকরণ ও সরবরাহ নিশ্চিত করা।
১৪ । গুণগত মানসংক্রান্ত সমস্ত দলিলপত্র তৈরি করা এবং তা সংরক্ষণ করা।
১৫। গুণগত মান ব্যবস্থাপনার জন্য অভ্যন্তরীণ নিরীক্ষা (Internal Audit) ব্যবস্থা গ্রহণ করা ।
১৬। কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।
১৭। পরিসংখ্যান গুণগত মান নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা ।
১৮। ক্রেতাকে পণ্যের গুণগত মানের নিশ্চয়তা দেয়া।