ড্র ফ্রেমের অপচয়, ত্রুটি ও প্রতিকার আলোচনা ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-২ (১৯৪১) [Yarn Manufacturing 2 (1941)] কোর্সের অংশ। “ড্র-ফ্রেমের অপচয়, ত্রুটি ও প্রতিকার আলোচনা” ক্লাসটি, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-২ (১৯৪১) [Yarn Manufacturing 2 (1941)] এর, ৫ম অধ্যায়ের [Chapter 5] এর পাঠ।
ড্র ফ্রেমের অপচয়, ত্রুটি ও প্রতিকার আলোচনা
ওয়েস্টেজ কি?
স্পিনিং মিলসমুহে সুতা প্রস্তুত করার সময়ে বিভিন্ন মেশিন হতে ময়লা ধুলাবালি নেপস ছোটোখাটো আঁশ নিউমোফিল৷ ইত্যাদি অপদ্রব্য বাই প্রডাষ্ট হিসেবে পাওয়া যায় তাকে ওয়েস্টেজ বলে৷

ড্র-ফ্রেমে উৎপাদিত ওয়েস্টেজ?
ড্র-ফ্রেমে নিম্নলিখিত অপচয় সৃষ্টি হয়ঃ
- স্লাইভারে এর অপচয়
- সুইপিং ওয়েস্ট
- নিউমোফিল
- রোলার এর অপচয়
- ড্রপিং
স্লাইভার এর অপচয় কি?
ড্রইং মেশিনের ফিড ও ডেলিভারি প্রান্তে স্লাইভার শেষ ও পুনরায় লাগানোর প্রয়োজনে অথবা স্লাইভার ছিঁড়ে গেলে স্লাইভারের টুকরো অংশ অপচয় হয়৷ এটিই স্লাইভারের অপচয়৷
সুইপিং ওয়েস্ট কি?
ড্রইং মেশিনের আশেপাশে মেশিনের অভ্যন্তরে ফ্লোরে পড়ে থাকা ওয়েস্ট যা সুইপার কর্তৃক সংগ্রহ করা হয় তাই সুইপিং ওয়েস্ট৷
নিউমোফিল কি?
ড্রইং ফ্রেমে নিউমোফিল বক্স এ যে অপচয় পাওয়া যায় তাই নিউমোফিল ওয়েস্ট৷
রোলারের অপচয় কি?
বিভিন্ন কারণে ড্রইং মেশিন চলাকালীন সময়ে রোলারের পৃষ্ঠে আঁশসমূহ জড়িয়ে যায় যা মেশিন অপারেটর মেশিন বন্ধ করে পরিস্কার করে৷ এটিই রোলারের অপচয়৷
ড্রপিং কি?
প্রসেসকৃত স্লাইভারের খাটো আঁশের পরিমাণ বেশি থাকলে আঁশ মেশিন ও মেশিনের আশেপাশে পড়তে থাকে৷ এ পড়ে যাওয়া আঁশসমূহই ড্রপিং৷
ড্র-ফ্রেমের অপচয়ের এর পরিমাণ?
- স্লাইভার এর ওয়েস্টেজ= ০.২%
- রোলারের ওয়েস্টেজ= ০.১%
- ড্রপিং= ০.৬%
- সুইপিং ওয়েস্টেজ= ০.৫%
ড্র-ফ্রেমের অপচয়
- ফিড মেটারিয়ালসের সুষমতা
- সুষম ড্রাফট বিতরণ
- হিউমিডিফিকেশন নিয়ন্ত্রণ
- স্ট্রীট সুপারভিশন
- কর্মীদের দক্ষতা
এই বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখতে পারলে ড্র-ফ্রেমের অপচয় নিয়ন্ত্রণ করা খুব সহজ হবে।
ড্র ফ্রেমের অপচয়, ত্রুটি ও প্রতিকার আলোচনা নিয়ে বিস্তারিত ঃ
