৮*৮ ঘরের ডায়াপার ডিজাইন অংকন | Fabric Structure & Analysis 1

৮*৮ ঘরের ডায়াপার ডিজাইন অংকন ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার, ফেব্রিক স্ট্রাকচার এন্ড এনালাইসিস-১ এর অংশ।

 

৮*৮ ঘরের ডায়াপার ডিজাইন অংকন

 

ডায়াপার ডিজাইন কি?

হেরিংবোন নীতির উপর ভিত্তি করে উল্লম্ব ও অনুভূমিক হেরিংবোন টুইলের সংমিশ্রণে যে ডিজাইন গঠিত হয়, তাকে ডায়াপার ডিজাইন বলে। এর রিপিট ডায়মন্ড এর মতো মূল টুইল উইভের দ্বিগুণ টানা ও পড়েন। এটি হেরিংবোন টুইলের একটি পরিবর্তিত রুপ। এক পাশ্বের টানা ভাসাকে অন্য পাশ্বের পড়েন ভাসা দ্বারা বিপরীত নীতি অনুসরণ করা হয়।

ডায়াপার ডিজাইন অংকন

ডায়াপার ডিজাইনের বৈশিষ্ট্য?

  • ইহা হেরিংবোন টুইলের পরিবর্তিত রুপ।
  • এই উইভ উভয় পার্শ্বে একই রকম দেখায়।
  • রিপিট সাইজে টানা ও পড়েন সুতার সংখ্যা মূল টুইলের দ্বিগুণ হয়।
  • রিপিটকে সমান চারটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগে মূল টুইলকে দিক পরিবর্তন করে গঠন করা হয়।
  • ডায়াপার ডিজাইনের টানা ও পড়েন সুতা সাধারণত সমান থাকে।
  • সাধারণত ব্রোকেন ড্রাফট ও স্ট্রেইট ড্রাফট ব্যবহার করা হয়।

 

ডায়াপার ডিজাইনের গঠনপ্রণালী?

  • প্রথমে মূল টুইলটি অঙ্কন করার পর ডায়াপারের রিপিট সাইজ চিহ্নিত করতে হবে।
  • রিপিটের আকার মূল টুইলের টানা ও পড়েন সুতার সংখ্যা দ্বিগুণের সংখ্যা টানা ও পড়েন সুতা নিতে হবে।
  • এখন ডায়াপারের রিপিটকে সমান চারভাগে ভাগ করে প্রতিটি অংশে মূল টুইলকে দিক পরিবর্তন করে এমনভাবে তৈরি করতে হবে, যাতে বিপরীতমুখী হেরিংবোন ডিজাইনের সৃষ্টি হয়।
  • ড্রাফটিং সাধারণত ব্রোকেন অথবা স্ট্রেইট ড্রাফট হয়ে থাকে।

ডায়াপার ডিজাইনের ব্যবহার?

  • ফার্নিশিং ক্লথ তৈরিতে ডায়াপার ডিজাইন ব্যবহার করা হয়।
  • পিলো কভার তৈরিতে ডায়াপার ডিজাইন ব্যবহার করা হয়।
  • কভার তৈরিতে ডায়াপার ডিজাইন ব্যবহার করা হয়।
  • পর্দার কাপড় তৈরিতে ডায়াপার ডিজাইন ব্যবহার করা হয়।
  • বেড শিট তৈরিতে ডায়াপার ডিজাইন ব্যবহার করা হয়।
  • টাওয়াল তৈরিতে ডায়াপার ডিজাইন ব্যবহার করা হয়।
  • এছাড়াও ফিল্টার ক্লথ তৈরিতে মাঝে মাঝে ডায়াপার ডিজাইন সমন্বিত কাপড় ব্যবহার করা হয়।

 

 

৮*৮ ঘরের ডায়াপার ডিজাইন অংকন নিয়ে বিস্তারিত ঃ

Leave a Comment