ইন্টারলাইনিং কি ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার, ক্লোদিং-২ (১৯৬২)।
ইন্টারলাইনিং কি
লাইনিং কি?
কোন কোন পোশাকের ভিতরের দিকে পোশাকের মূল কাপড় অপেক্ষা ভিন্ন ধরনের কাপড়কে সেলাই করে জোড়া লাগানো হয় বা ব্যবহার করা হয় যাকে লাইনিং বলে৷ পোশাকের আকৃতি, হ্যাঙ্গ ও আরাম বৃদ্ধির জন্য লাইনিং ব্যবহার করা হয়৷ এটি পোশাকের ইনসুলেটিং ও পোশাকের ভিতরের দিকের সৌন্দর্য বৃদ্ধিতেও সহায়তা করে৷

ইন্টারলাইনিং কি?
পোশাকের কোন কোন অংশকে সুদৃঢ় করার জন্য অথবা কাঙ্ক্ষিত আকৃতি দেওয়ার জন্য ও উক্ত আকৃতি ধারণ করার জন্য দুই বা ততোধিক পড়তা কাপড়ের মধ্যে অতিরিক্ত একটি বা একাধিক পড়তা কাপড়জাতীয় পদার্থ ব্যবহার করা হয় যাকে ইন্টারলাইনিং বলা হয়৷ ইন্টারলাইনিং সাধারণত কলার, কাফ, ফেসিং, জ্যাকেট ও কোটের সম্মুখভাগ কোমরবন্ধ ইত্যাদি অংশে ব্যবহার করা হয়৷
ইন্টারলাইনিং এর জন্য যে কাপড় ব্যবহার করা হয় তা কটন, লাইলন, পলিয়েস্টার, উ, ভিসকস রেয়ন ইত্যাদি ফাইবার দ্বারা অথবা তাদের মিশ্রণের মাধ্যমে তৈরি করা যায়৷ বুনন অথবা নিটিং করে অথবা ফেলটেড করে ইন্টারলাইনিং এর কাপড় তৈরি করা যায়৷ ইন্টারলাইনিং এর কাপড় মাঝে মাঝে ফিনিশিং করা হয়৷ তার মধ্যে বিশেষ গুণের বিকাশ ঘটানোর জন্য যেমনঃ সংকোচন প্রতিরোধক ফিনিশ, ভাঁজ প্রতিরোধক ফিনিশ ইত্যাদি৷
ইন্টারলাইনিং কত প্রকার?
ইন্টারলাইনিংকে দুই ভাগে ভাগ করা যায়ঃ
- সিউন ইন্টারলাইনিং
- ফিউজিবল ইন্টারলাইনিং
