১০*১০ ঘরের হুকাব্যাক ডিজাইন অংকন ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার,ফেব্রিক স্ট্রাকচার এন্ড এনালাইসিস-২ (১৯৬৫)।
১০*১০ ঘরের হুকাব্যাক ডিজাইন অংকন
হুকাব্যাক কাপড় কি?
হুকাব্যাক উইভ সরল উইভ এর উপর প্রতিষ্ঠিত প্লেইন ডিজাইনের উপর ভিত্তি করে কতকগুলো টানা ভাসা সুতার সাহায্যে কাপড়ের উপরিভাগে কিছুটা এবড়োথেবড়ো ইফেক্ট ফুটিয়ে তুলে সাপের খোলসের মতো দেখতে হুকাব্যাক উইভ প্রস্তুত করে৷ এর পানি শোষণ ক্ষমতা অত্যধিক৷ প্লেইন উইভ এর উপর ভিত্তি করে কতকগুলো টানা ভাসা সুতা দ্বারা সাপের খোলসের মতো দেখতে যে উইভ তৈরি করা হয় তাকে হুকাব্যাক উইব বলে৷

হুকাব্যাক কাপড়ের বৈশিষ্ট্য?
- হুকাব্যাক কাপড়ের উপরিভাগ অমসৃণ নয়৷
- প্লেইন উইভের উপর ভিত্তি করে কতকগুলো ভাসা সুতার সাহায্যে হুকাব্যাক কাপড় তৈরি হয়৷
- এটি হানিকম্ব জাতীয় কাপড়৷ কিন্তু প্লেইন উইভের উপর প্রতিষ্ঠিত এবং দেখতে অনেকটা সাপের খোলসের ন্যায়৷
- অতিরিক্ত সুত্ ভাসা অর্থাৎ লুজ সুতার কারণে পানি শোষণ ক্ষমতা বেশি হয়৷
- এই কাপড় অপেক্ষাকৃত দৃঢ় তবে পানি শোষণ ক্ষমতা খুব বেশি৷
- ৪। এর রিপিট সাইজ বেজোড় সংখ্যার দ্বিগুণ যেমন (১০×১০)(১৪×১৪)(১৮×১৮) ইত্যাদি৷
- সবচেয়ে ক্ষমতম ডিজাইন (১০×১০)৷
হুকাব্যাক কাপড়ের গঠনপ্রণালি?
প্রথমে বেজোড় সংখ্যক সুতার দ্বিগুণ রিপিট সাইজ চিহ্নিত করে একে সমান চার ভাগে ভাগ করতে হবে। অতঃপর বিপরীত দুই কর্নারে প্লেইন উইভ অঙ্কন করতে হবে৷ বাকি দুই কর্নারে একটি মোটিফ অঙ্কন করতে হবে যা প্লেইন উইভের সাথে সঠিক বন্ধনীতে অংশগ্রহণ করে৷
এভাবে হুকাব্যাক ডিজাইন অঙ্কন করতে হবে৷ ড্রাফটিং সাধারণত সামনের দুইটি ঝঁপের মধ্যে দিয়ে বেজোড় সংখ্যক সুতা ও পিছনের দুইটি ঝাপের মধ্যে দিয়ে জোড় সংখ্যক সুতা নিয়ে ড্রাফটিং সম্পন্ন করতে হবে৷
হুকাব্যাক কাপড়ের ব্যবহার?
- হ্যান্ড টাওয়াল তৈরিতে ব্যবহৃত হয়।
- বেড কভার তৈরিতে ব্যবহৃত হয়।
- সোফা কভার তৈরিতে ব্যবহৃত হয়।
- রোলার টাওয়াল তৈরিতে ব্যবহৃত হয়।
- টেবিল ক্লথ তৈরিতে ব্যবহৃত হয়।
- ফার্নিশিং ক্লথ তৈরিতে ব্যবহৃত হয়।
- বাথরুম টাওয়াল তৈরিতে ব্যবহৃত হয়।
- দামি পোশাক তৈরিতে ব্যবহৃত হয়।

১০*১০ ঘরের হুকাব্যাক ডিজাইন অংকন নিয়ে বিস্তারিত ঃ