পোশাক কারখানায় ব্যবহৃত বিভিন্ন মেশিন আলোচনা ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার,ক্লোদিং-২ (১৯৬২)।
পোশাক কারখানায় ব্যবহৃত বিভিন্ন মেশিন আলোচনা
পোশাকশিল্পে ব্যবহৃত মেশিনগুলো
- ফেব্রিক ইন্সপেকশন মেশিন
- প্লটার প্রিন্টার মেশিন
- প্রিন্টিং মেশিন
- স্প্রেডিং মেশিন
- কাটিং মেশিন
- এমব্রয়ডারি মেশিন
- সুইং মেশিন
- প্লেইন মেশিন
- টু নিডেল সুইং মেশিন
- ওভারলক মেশিন
- বারটেক মেশিন
- বাটন হোল মেশিন
- জিগ জ্যাক সুইং মেশিন
- ফ্ল্যাট লক স্টিচ মেশিন
- বাটন স্টিচ মেশিন
- লেবেল কাটিং মেশিন
- থ্রেড ট্রিমার মেশিন
- স্পর্ট রিমুভার মেশিন
- আইরন মেশিন
- ফ্যাশন মেকার মেশিন
- হিট সেল জয়নিং মেশিন
- এয়ার কম্প্রেসার মেশিন
- প্রেসিং মেশিন
- জেনারেটর
- ওয়াটার পাম্প

প্রিন্টিং (Printing)
ক্যামিকেল এর সাহায্যে কাপড়ের উপর নির্দিষ্ট ডিজাইন অনুসারে বিভিন্ন রং প্রতিফলিত করাকে প্রিন্টিং বলে।
কাটিং মেশিনগুলো
গার্মেন্টসে কাটিং সেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কাটিং সেকশনে বিভিন্ন রকম কাটিং মেশিন দিয়ে ফেব্রিক/কাপড় কাটা হয়। কাপড় কাটার সময় সামান্যতম ভুল হলে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয় কারন কাপড় কাটায় ভুল হলে তা সংশোধন করা খুবই কঠিন। তাই কাপড় কাটার সময় একজন দক্ষ কাটিং মাস্টার দ্বারা প্যাটান অনুযায়ী কাপড় কাটা উচিত।
লেবেল লাগানোর মেশিন
লেবেল লাগানো মেশিনের শুধু লেবেল লাগানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে সম্পূর্ণ অটোমেটিক লেবেল লাগানোর মেশিন রয়েছে। কিন্তু ছোট পরিসরে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো চলে সেখানে লেবেল লাগানোর জন্য লক স্টিচ মেশিন অথবা চেইন স্টিচ মেশিন বেশি ব্যবহার করা হয়।
কিন্তু বড় পরিসরে যে গার্মেন্টসগুলো চলে সেখানে প্রোডাকশন টাইম কমানোর জন্য এবং প্রোডাকশন বাড়ানোর জন্য অটোমেটিক লেবেল লাগানোর সেলাই মেশিন ব্যবহার করা হয়। সম্পূর্ণ অটোমেটিক মেশিনের সেলাই করে নিখুঁত ও নির্ভুলভাবে লেবেল লাগানো হয়।
ফ্ল্যাট লক মেশিন
ফ্ল্যাট লক মেশিন অন্য কোন সেলাই মেশিনের তুলনায় অনেকটা আলাদা। কারণ সাধারণ কোন কোন কাজে ব্যবহার করা হয় না। তবে সম্পূর্ণ পোশাক তৈরি করার জন্য এর অঙ্গীকার রয়েছে। এটি খুব ব্যয়বহুল সেলাই মেশিন। ফ্ল্যাট লক সেলাই মেশিন পরিচালনা করার জন্য এই মেশিন সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা লাগবে নয়তো সেলাইয়ে ত্রুটির সংখ্যা বেশি দেখা যাবে।
বারটেক মেশিন
বারটেক সেলাই মেশিন এমন একটি মেশিন যা অতি স্বল্প দৈর্ঘ্যের মধ্যে শক্তিশালী সেলাই করার জন্য। প্রথমে এই মেশিনটি একটি ছোট দৈর্ঘ্যের (১ – ২ সেমি.) টেক সেলাই করে এবং তারপরে প্রথম টেক সেলাইয়ের উপর কভার সেলাই তৈরি করে। এই মেশিনটির এসপিএম ৩০০০ – ৩৬০০ পর্যন্ত হয়ে থাকে।
বারটেক মেশিনটি বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা হয়। কিন্তু সম্পূর্ণ পোশাক তৈরি করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয় না আবার সম্পূর্ণ পোশাক তৈরির ক্ষেত্রে এর গুরুত্ব অস্বীকার করা যায় না। পোশাকের কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশে বারটেক সেলাই খুবই গুরুত্বপূর্ণ।
