১২*৪ ঘরের বেডফোর্ড কর্ড ডিজাইন অংকন ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার,ফেব্রিক স্ট্রাকচার এন্ড এনালাইসিস-২ (১৯৬৫)।
১২*৪ ঘরের বেডফোর্ড কর্ড ডিজাইন অংকন
বেডফোর্ড কর্ড কি?
কাপড়ের উপরিভাগে অমসৃণ এবং কাপড়ের টানা বরাবর কর্ড ইফেক্ট আনার জন্য মোটা সুতা অথবা ওয়াডেড সুতা ব্যবহার করে যে কর্ড ডিজাইন প্রস্তুত করা হয় তাই বেডফোর্ড কর্ড৷ প্রতি দুই বেডফোর্ড কর্ডের মধ্যে টানা বরাবর একটি করে সরু রেখা বা সানকেন লাইন দেখা যায়৷

বেডফোর্ড কর্ড কত প্রকার?
বেডফোর্ড কর্ড প্রধানত দুই প্রকারঃ
- প্লেইন ফেইসড বেডফোর্ড কর্ড
- টুইল ফেইসড বেডফোর্ড কর্ড
প্লেইন ফেইসড বেডফোর্ড কর্ড আবার দুই প্রকারঃ
- প্লেইন ফেইসড অন অল্টারনেট পিক্র
- প্লেইন ফেইসড অন পেয়ার অব পিক্র
টুইল ফেইসড্ বেডফোর্ড কর্ড মাত্র অল্টারনেট পিক্স এ হয়ে থাকে৷ উভয় প্রকার বেডফোর্ড কর্ড ওয়াডেড হতে পারে৷ গঠনের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের বেডফোর্ড কর্ড পাওয়া যায় যা নিম্নে উল্লেখ করা হলঃ
- প্লেইন ফেইস বেডফোর্ড কর্ড
- ওয়াডেড বেডফোর্ড কর্ড
- ক্রেপন বেডফোর্ড কর্ড
- টুইল ফেইসড বেডফোর্ড কর্ড
- বেডফোর্ড কর্ড অ্যারেঞ্জড উইথ অল্টারনেট পিক্স
বেডফোর্ড কর্ডের বৈশিষ্ট্য?
- এটি এক ধরনের কর্ড কাপড়৷
- বেডফোর্ডের টানা ও পড়েন সংখ্যা সর্বদা জোড় সংখ্যা হয়ে থাকে৷
- এর উপরিভাগ অমসৃণ এবং কর্ড ইফেক্ট টানা বরাবর হয়ে থাকে৷
- রিপিটে পড়েনের সংখ্যা সাধারণত ৪টি হয়৷
- রিপিটের ক্ষুদ্রতম ডিজাইন (৮×৪)৷
- প্রতি ২ কর্ডের মাঝখানে সানকেন লাইন দেখা যায়৷
- কখনও কখনও কর্ড ইফেক্ট বৃদ্ধি করার জন্য ওয়াডেড বা প্যাডেড সুতা ব্যবহার করা হয়৷
- ওয়াডেড সুতা হিসেবে নিম্নমানের সুতা ব্যবহৃক হয় যেমন মূল্য কম সুতার পাক কম ও মোটা সুতা৷
- কর্ড এর ডিজাইনে মূল ইত্যাদি সাধারণত প্লেইন হয়৷ তবে অন্য উইভও ব্যবহার করা যেতে পারে৷
বেডফোর্ড কর্ডের গঠনপ্রণালী?
-
- প্রথমে ডিজাইনের রিপিট সাইজ নির্দিষ্ট করতে হবে৷ যেমনঃ (ক) ১২×৪ (খ) ১৬×৪ (গ) ২০×৪ ইত্যাদি৷
- অতঃপর উক্ত রিপিটকে সমান চার ভাগে ভাগ করতে হবে৷ এখন টানা বরাবর প্রতিটি ভাগের দুই প্রাস্তের দুটি টানা সুতাকে নিয়ে মোট চারটি টানা সুতাকে প্লেইন ডিজাইনের মতো চিহ্নিত করতে হবে৷ এগুলোকে কাটিং এন্ডস বলে৷
- এখন বিপরীত দুই কর্নারের সমস্ত সুতাগুলোকে টানা ভাসা করে অঙ্কন করতে হবে এবং বাকি দুই অংশে প্লেইন ডিজাইন বসাতে হবে৷ প্লেইন উইভ বসানোর সময় লক্ষ রাখতে হবে যেন সানকেন লাইনের স্পষ্টতা বজায় থাকে৷
- এভাবে একটি বেডফোর্ড কর্ড ডিজাইন তৈরি করা হয়৷
বেডফোর্ড কর্ডঃ
- কাপড়ের উপরিভাগে কর্ড ইফেক্ট আনার জন্য মোটা সুতা অথবা ওয়াডেড সুতা ব্যবহার করা হয়৷
- বেডফোর্ড কর্ড ইফেক্ট আনার জন্য স্পেশাল পদ্ধতি ব্যবহার করা হয়৷
- এখানেরও ন্যূনতম দুই সিরিজ টানা সুতা ব্যবহার করা হয়৷
- বেডফোর্ড কর্ড ইফেক্ট শুধুমাত্র টানা বরাবর করা হয় এবং টানার অতিরিক্ত সোটা সুতা বা ওয়াডেড সুতা ব্যবহার করা হয়৷
- বেডফোর্ড কর্ড ইফেক্ট আনার জন্য অল্টারনেট পিক্স অথবা জোড়া পিক্স এর মাধ্যমে সম্ভব৷
- টানার দিকে ওয়াডেড ইর্য়ান ব্যবহার করে বেডফোর্ড কর্ড ইফেক্ট আনা সম্ভব৷
- ডবি লুমি তৈরি করা সম্ভব।
- পোশাক, মিলিটারি ড্রেস, স্যুটিং, উলেন ও ওরস্টেড ফেব্রিক তৈরিতে ব্যবহৃত হয়৷
বেডফোর্ড কর্ডের ব্যবহার?
- পোশাক হিসেবে মহিলাদের ব্লাউজ খেলাধুলার পোশাক ইত্যাদিতে৷
- অলংকরণের কাজে ব্যবহৃত হয়৷
- ওরস্টেড সুতা দ্বারা তৈরি কাপড় ট্রাউজার হিসেবে ব্যবহৃত হয়৷
- গরমের দিনে ব্যবহার উপযোগী পোশাক যেমনঃ কোট, ওয়েস্ট কোট, মিলিটারি ও অশ্বারোহীদের পোশাকের জন্য ব্যবহার হয়৷
- বেড কভার ফার্নিশিং ক্লথ হিসাবেও ব্যবহার হয়৷
- মিলিটারি পোশাক তৈরিতে ব্যবহৃত হয়৷
- ট্রাওজার তৈরিতে ব্যবহৃত হয়৷

১২*৪ ঘরের বেডফোর্ড কর্ড ডিজাইন অংকন নিয়ে বিস্তারিত ঃ