সাটিন ডিজাইন অংকন | Fabric Structure & Analysis 2

সাটিন ডিজাইন অংকন ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার,ফেব্রিক স্ট্রাকচার এন্ড এনালাইসিস-২ (১৯৬৫)।

 

সাটিন ডিজাইন অংকন

 

সাটিন ও সাঢ়ীন হল মূল উইভের মধ্যে তৃতীয়৷ সাটিন ওয়ার্প ফেইসড রি-অ্যারেঞ্জড টুইল এবং সাটীন ওয়েফট ফেইসড রি-অ্যারেঞ্জড টুইল৷ সাটিনের উল্টো পার্শ্বে সাটীন উইভ দৃষ্টিগোচর হয়৷ অর্থাৎ একটি কাপড়ের উপরের দিক সাটিন হলে নিচের দিকে সাটীন ডিজাইন দেখা যাবে৷ সাটিন কখনো কখনো স্বতন্ত্র উইভ আবার অন্য উইভের সাথে মিলিতভাবেও ব্যবহৃত হয়৷
বিশেষ করে অলংকৃত ডিজাইন তৈরি করার জন্য প্লেইন ও টুইল উইভের মতো সাটিন ডিজাইনও ব্যবহৃত হয়৷ যেহেতু সাটিন উইভের বৈশিষ্ট্য কিছুটা টুইল উইভের মতো কাজেই এটি একটি রি-অ্যারেঞ্জড টুইল৷ সাটিন উইভের প্রধান বৈশিষ্ট্য হল রিপিটের প্রতিটি টানা ও পড়েন সুতার মধ্যে মাত্র একটি করে বন্ধনী থাকে এবং এই বন্ধনী সুতাটি পার্শ্ববর্তী দীর্ঘ ভাসা সুতা দ্বারা ঢেকে যায়৷ এছাড়াও সাটিন উইভ দ্বারা তৈরিকৃত কাপড় মসৃণ হয়৷
উৎপাদিত কাপড়ে কোন স্পষ্ট উইভ স্ট্রাকচার দৃষ্টিগোচর হয় না এবং ক্রমাগত টুইল লাইনও দেখা যায় না৷ সাটিন উইভ পূর্বে যা সিল্ক দ্বারা তৈরি অনেক দামি এবং উচ্চ শ্রেণির মানুষের জন্য ব্যবহার হত৷ দ্বাদশ শতাব্দীর দিকে সাটিন উইভ ইউরোপে ব্যাপক জনপ্রিয়তা পায়৷ সাটিন নামটির উৎপত্তি হয়েছে চীনা পোর্ট সিটি কোয়ানজু (Quanzhou) এর নাম অনুসারে৷
সাটিন ডিজাইন অংকন

সাটিন ও সাটীন কি?

রি অ্যারেঞ্জড টুইল এর রিপিটের টানা ও পড়েন সুতার মধ্যে মাত্র একটি করে বন্ধনী সৃষ্টি করে ও বন্ধনী সুতাটি পার্শ্ববর্তী দীর্ঘ ভাসা সুতা দ্বারা ঢেকে যায় এবং একটি নির্দিষ্ট মুভ নম্বর অনুযায়ী বন্ধনীসমূহ সৃষ্টি করে যে ডিজাইন তৈরি করে উক্ত ডিজাইনকে সাটিন ও সাটীন ডিজাইন বলে৷

সাটিন কাপড় কাকে বলে?

সাটিন হল উইভ যার উপরের অংশ উজ্জ্বল এবং নিচের অংশ অনুজ্জ্বল হয়৷ উজ্জ্বল হওয়ার অন্যতম কারণ হল উচ্চ নম্বরের ফ্লোট এর কারণে৷ সাধারণভাবে সাটিন হচ্ছে ওয়ার্প ফেসড উইভিং টেকনিক যেখানে ওয়ার্প ইয়ার্ন ওয়েফট ইয়ার্ন এর উপর ফ্লোটেড অবস্থায় থাকে৷

বেশিরভাগ ওভেন ফেব্রিক সাটিন উইভ, টুইল উইভ এবং প্লেইন উইভ এর মাধ্যমে গঠিত হয়ে থাকে৷

সাটীন কাপড় কাকে বলে?

সাটীন ডিজাইন ওয়েফট ফেইস কনস্ট্রাকশন এর মাধ্যমে তৈরি যার ইউনিট স্পেস এ এন্ডস এর তুলনায় পিকস বেশি থাকে এবং সুতার ভাসাগুলো ফেইস সাইডে বেশি থাকে৷

 

বিভিন্ন ধরনের সাটিন কাপড়ের নাম?

বিভিন্ন ধরনের সাটিন লক্ষ করা যায়৷ নিচে বিভিন্ন ধরনের সাটিনের নাম দেয়া হলঃ

  • ফ্যাকোনি সাটিন
  • গটার সাটিন
  • ডাবল ফেস সাটিন
  • ডাচেস সাটিন
  • স্লিপার সাটিন
  • ব্যারোনেট সাটিন
  • চারমেআস সাটিন
  • সুলতান সাটিন
  • ফারমারস সাটিন
  • সার্ফ সাটিন
  • পলি সাটিন
  • মিসেলাইন সাটিন

 

সাটিন ও সাটীন এর বৈশিষ্ট্য?

সাটিন ও সাটীনের বৈশিষ্ট্য নিম্নে দেয়া হলঃ-
সাটিন ও সাটীন ওয়ার্প অথবা ওয়েফট ফেইসড উইভঃ

  1. সাটিন (Satin) একটি ওয়ার্প ফেইসড কনস্ট্রাকশন নির্দেশ করে।
  2. সাটীন (Satieen) ওয়েফট ফেইসড কনস্ট্রাকশন নির্দেশ।
  • সাটিন ও সাটীন স্পষ্টত কোন উইভ স্ট্রাকচার প্রদর্শন করে না৷
  • টুইলের মতো সাটিন এর উপরিভাগে পুরোপুরি কোনাকুনি রেখা দৃষ্ট হয় না৷
  • সাটিন ও সাটীন রেগুলার টুইল এর রি অ্যারেঞ্জমেন্ট এর একটি সরলতম প্রয়োগ।
  • সাটিন ডিজাইনের তৈরি কাপড়ের উপরিভাগ বেশ মসৃণ ও চকচকে৷
  • ওয়ার্প সাটিনে পড়েনের তিলনায় টানায় উচ্চ কাউন্টের সুতা ব্যবহার করা হয়৷
  • সাটিন ডিজাইনের ড্রাফটিং সাধারণত স্ট্রেইট ড্রাফট হয়৷
  • কাপড়ের উপরিভাগে ওয়ার্প ফেইস হলে কাপড়ের ব্যাক সাইডে ওয়েফট ফেইস সাটিন হবে৷
  • রিপিটের প্রতিটি টানা ও পড়েন সুতায় একটিমাত্র বন্ধনী কারণে কাপড় ঢিলা হয়৷
  • টানা ও পড়েনের ঘনত্ব সাটিন ডিজাইনে বাড়ানো সম্ভব৷
  • রিপিটের প্রতিটি টানা পড়েন সুতায় একটিমাত্র বন্ধনীর কারণে ডিজাইনের রিপিট খুব বেশি বড় করা হয় না৷
  • কাপড়ের একক পরিসরে ওজন বাগানো সম্ভব৷
  • প্লেইন ও টুইল কাপড়ের সাথে তুলনা করলে সাটিন কাপড় গঠনের দিক থেকে ঢিলা কাপড়৷
  • ডিজাইনের গঠনে নির্দিষ্ট দূরত্ব পর বন্ধনীর জন্য মুভ নম্বর ব্যবহার করা হয়৷
  • রেগুলার সাটিন এর ক্ষুদ্রতম ডিজাইন ৫×৫ কিন্তু ইরেগুলার সাটিন ৪× ৪ সুতা দ্বারা উইভ তৈরি করা সম্ভব৷

 

বিটিং আপ মেকানিজম
সাটিন ডিজাইন অংকন নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment