স্প্রেডার মেশিন এর কার্যাবলী | General Textile Processing 1

স্প্রেডার মেশিন এর কার্যাবলী ক্লাসটি, ডিপ্লোমা ইন টেক্সটাইল টেকনোলোজির [ Diploma in Textile Technology], ১ম পর্বের, জেনারেল টেক্সটাইল প্রসেস-১, ১৯১২ [ General Textile Processing-1, 1912 ] বিষয়ের, ৫ম অধ্যায়, ব্যাচ ও ব্যাচিং [Chapter 5, Batch & Batching] এর ক্লাস।

স্প্রেডার মেশিনে কি কি কাজ হয়: ১. লম্বা পাটকে আঁচড়িয়ে পাট আঁশকে আলগা করে দেওয়া, ২.পাট আঁশের মধ্যে ইমালশন প্রবেশ করানো, ৩.পরবর্তী প্রসেসের জন্য লম্বা ফিতার মত স্লাইভার রোল তৈরি করা, ৪. একক দৈর্ঘ্যের ওজনের সমতা রেখে স্লাইভার তেরি করা, ৫. কিছুটা ময়লা, ধুলাবালি ও পাটকাঠি দূর করা।

 

স্প্রেডার মেশিন এর কার্যাবলী

 

স্প্রেডার মেশিন কি?

ভাল মানের পাট হতে ভাল সুতা তৈরির ক্ষেত্রে পাইলিং এর আগে স্প্রেডার প্রক্রিয়াজাত করে ইমালশন প্রয়োগ করা হয়৷ আর এ মেশিনে স্বয়ংক্রিয়ভাবে রোল প্রস্তত ও ডেলিভারি  হয়৷ তাছাড়া স্প্রেডার মেশিনের দুটি অংশ৷

এটি স্লো চেইন এবং অন্যটি ফাস্ট চেইন৷ ফাস্ট চেইন স্লো চেইনের থেকে ৮-১২ গুণ দ্রুতগতিতে চলে৷ মেশিনের পিছনে ১৬ ইঞ্চি চওড়া একটি ফিড কনভেয়র থাকে, যাকে ফিড শিটও বলা হয়৷

স্প্রেডার মেশিনের কাজ?

  • স্লেভ পয়েন্টার ও ডায়াল পয়েন্টারের সাথে কাঁটা মিলানো হয়, মোড়া আকারে পাট ফিড কনভেয়রে ফেলা হয়৷
  • পাট স্লো-চেইন থেকে ফাস্ট চেইন আসে৷ ফাস্ট চেইন, স্লো চেইনের চেয়ে দ্রুতগতির হওয়ায় পাটকে আঁচড়িয়ে কিছুটা আলগা করে দেয়৷
  • ফিড কনভেয়র হতে পাট অগ্রসর হয়ে জোড়া ফিড বোলারের মাধ্যমে স্লো চেইনের গিলবার ধরিয়ে দেয়া হয়৷
  • পাট জোড়া ফ্লুটেড ড্রয়িং রোলারের মধ্য দিয়ে কন্ডাক্টর প্লেটে পড়ে৷
  • ইমালশন প্রযোগ করা হয়৷
  • রোল পূর্ণ হয় গেলে স্বয়ংক্রিয়ভাবে রোল কাটা হয়৷
  • কনডাক্টর প্লেট থেকে পাট স্লাইভার আকারে রোল ফরমার আসে৷ রোল ফরমার স্প্রেড়ার স্লাইভারের রোল তৈরি করা হয়৷
  • আবার নতুন রোল সেট করা হয়৷ রোলের প্রস্থ ৮.৫ ইঞ্চি ও ব্যাস ৫৪ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে৷

 

স্প্রেডার মেশিন ও সফেনার মেশিনের পার্থক্য?

 

স্প্রেডার মেশিন ও সফেনার মেশিনের পার্থক্যঃ

স্প্রেডার মেশিনঃ

  • নির্দিষ্ট দৈর্ঘ্যের ও নির্দিষ্ট ওজনের রোল তৈরি করা হয়৷
  • কেবলমাত্র লং জুট ফিট করা হয়৷
  • পাটের গোড়ার দিকটি ফিড করা হয়৷
  • মেশিনের শেষের দিকে ইমালশন প্রয়োগ করা হয়৷
  • ইমালশন প্রয়োগ পদ্ধতি নিয়ন্ত্রণ করা যায়৷
  • রক্ষণাবেক্ষণ খরচ বেশি৷
  • কম শ্রমিকের প্রয়োজন৷
  • উচ্চমানের সুতার জন্য স্প্রেডার -মেশিন ব্যবহার করা হয়৷
  • পাট ফিড করার সময় দক্ষ শ্রমিকের প্রয়োজন৷ স্লেভ পয়েন্টার ও ডায়াল পয়েন্টার মিলিয়ে পাট ফিড করা হয়৷
  • ড্রাফট দেওয়া হয়৷

 

সফেনার মেশিনঃ

  • কোন রোল তৈরি হয় না৷ লুজ পাট ডেলিভারি হয়৷
  • সব ধরনের পাট ফিড করা হয়৷
  • পাটের আগার দিকটি ফিড করা হয়৷
  • এক-তৃতীয়াংশ পথ অতিক্রম করার পর ইমালশন প্রয়োগ করা হয়৷
  • ইমালশন প্রয়োগ পদ্ধতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়৷
  • সব ধরনের সুতার জন্য এই মেশিন ব্যবহার করা হয়৷
  • রক্ষণাবেক্ষণ খরচ কম৷
  • বেশি শ্রমিকের প্রয়োজন৷
  • তুলনামূলক দক্ষ শ্রমিকের প্রয়োজন নেই৷
  • ড্রাফট ও ড্রাফটটিং এর কোন ব্যবস্থা নেই৷

 

বিটিং আপ মেকানিজম

স্প্রেডার মেশিন এর কার্যাবলী নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment