(গ) পিক-অ্যাট-উইল মোশন

আজকে আমাদের আলোচনার বিষয়-(গ) পিক-অ্যাট-উইল মোশন

(গ) পিক-অ্যাট-উইল মোশন (Pick-at-will motion)

ভূমিকা ঃ

যে সমস্ত তাঁতে প্রত্যেক পার্শ্বেই সমসংখ্যক (যেমন-৪) বক্স ইউনিট থাকে সেগুলোর পিক-অ্যাট-উইল মোশনের প্রয়োজন হয়। এর সাহায্যে বেজোড় সংখ্যক বা জোড় সংখ্যক যে-কোনো সংখ্যক পিক শে মধ্যে ঢুকানো যায়। এ পদ্ধতিতে বক্স ইউনিটগুলো ধীরে ধীরে বা একে অন্যের উপর নির্ভরশীল হয়ে উপরে উঠে বাং নামে।

তবে মাকু নিরপেক্ষভাবে শূন্য বাক্সের মধ্যে প্রবেশ করে। এ পদ্ধতিতে যদিও তাঁতের যে-কোনো পার্শ্ব থেকে পি হতে পারে তথাপিও এটি নিশ্চিত যে, তাঁতের যে, প্রান্তে রেস বোর্ডের লেভেলের বক্সে মাকু থাকে সেই প্রান্ত থেকেই পি শুরু হয়। অর্থাৎ যে পার্শ্বে চারটি বক্সের মধ্যেই মাকু থাকে সেই পার্শ্ব থেকে পিকিং হয় এবং এ সময় অপর পার্শ্বের বক্সটি রেস বোর্ডের লেভেলে আসে।

 

(গ) পিক-অ্যাট-উইল মোশন

 

বেজোড় সংখ্যক পিকের সময় পালা অনুসারে (Alternate) পিকিং হবে, অর্থাৎ হ পরিবর্তন পালা অনুসারে হবে।পিক-অ্যাট-উইল মেকানিজম (Pick-at will mechanism) : পিক-অ্যাট-উইল মোশনের জন্য ৪ × ৪ ড্রপ-বক্স মোশনের ক্ষেত্রে তাঁতের দুই পার্শ্বে ৮টি মেকানিজম থাকে। নিম্নে একটি মেকানিজমের বর্ণনা দেওয়া হলো :

তাঁতের প্রত্যেক পার্শ্বে সুয়েল ফিংগারের সাথে এক সারি লিভার সংযুক্ত থাকে এবং এরা তাঁতের দৈর্ঘ্য বরাবর এমনভাবে বর্ধিত হয় যে, অন্য প্রান্তে অবস্থিত একটি ক্র্যাচ সাপোর্ট লিভারকে সরাসরি নিয়ন্ত্রণ করে। যদি তাঁতের অন্য প্রান্তে মাকু বক্সের মধ্যে মাকু থাকে, তবে সুয়েল ফিংগারে চাপ পড়ায় এটি ক্যাচ সাপোর্ট লিভারকে বামদিকে ধাক্কা দিবে। এ লিভারের মধ্যখানে ফালক্রাম করা থাকায় এর অপর প্রান্ত ডানদিকে সরে আসবে।

 

(গ) পিক-অ্যাট-উইল মোশন

 

আর এ প্রান্তের সাথে পিকিং ক্যাচের একপ্রান্ত দৃঢ়ভাবে সংযুক্ত থাকে, ফলে এটিও ডানদিকে সরে যাবে। আব পিকিং ক্যাচের মধ্যখানে ফালক্রাম করা থাকায়, যখন উপরের প্রান্ত ডানদিকে সরে যায় তখন নিচের প্রান্ত উপরের সরে যাবে এবং লিভার-A এর খাঁজ থেকে বের হয়ে আসবে।

 

লিভার Aটি P বিন্দুতে ফালক্রাম করা থাকে। এত চিত্রানুযায়ী (চিত্র নং-৭.৫) পিকিং লিভার যখন লিভার A এর অপর প্রান্তে নিচের দিকে চাপ দিবে তখন এটি ফ করা থাকায় এর খাঁজকাটা প্রান্ত উপরের দিকে উঠে যাবে, কিন্তু লিভার-A টি পিকিং ক্যাচের সাথে সংযুক্ত হতে না এটি পিকিং স্টিককে ধাক্কা দিতে পারে না, ফলে পিকিং সংঘটিত হয় না।

 

(গ) পিক-অ্যাট-উইল মোশন

কিন্তু যখন তাঁতের অপর প্রান্তে মাকু বক্সের মধ্যে মাকু না থাকে তখন ক্যাচ সাপোর্ট লিভারটি স্থির থাকে, ফলে পিকিং ক্যাচ, লিভার-A এর খাঁজের মধ্যে অবস্থান করে।

এ অবস্থায় যখন পিকিং লিভারটি লিভার-A এর অন্যপ্রান্তে নিচের দিকে চাপ দেয় তখন পূর্বের ন্যায় লিভার-A এর খাঁজের সাথে পিকিং ক্যাচ সংযুক্ত হয়ে উপরের দিকে ধাক্কা দেয়।

পিকিং ক্যাচের ফালক্রাম বিন্দুটি পিকিং স্টিক কাঠামোর সাথে সংযুক্ত থাকে, ফলে পিকিং ক্যাচ পিকিং স্টিককে ধাক্কা দেয় এবং পিকিং সংঘঠিত হয়। এভাবে পিক-অ্যাট-উইল মোশন কাজ করে থাকে। এর সাহায্যে যখন যে সুতা এবং জোড় বা বেজোড় সংখ্যক যাই হোক না কেন ইচ্ছামতো শেডের মধ্যে প্রবেশ করানো যায়।

Leave a Comment